সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

হাজী সাত্তারের আয়োজনে মহান মে দিবস পালন

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৭:৫০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • 49

নানা আয়োজনের মধ্য দিয়ে মহান মে দিবস পালন করলেন সিরাজগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুস সাত্তার ফাউন্ডেশনের সভাপতি এবং সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক হাজী মো. আব্দুস সাত্তার।

দিবসটি উপলক্ষে সকালে হাজী আব্দুস সাত্তারের নেতৃত্বে হাজার হাজার শ্রমজীবী মানুষ মহান মে দিবস সফল হোক, সার্থক হোক ব্যানার ফেস্টুন নিয়ে র‌্যালী বের করে। সিরাজগঞ্জ শহরের ইসলামিয়া কলেজ মাঠ থেকে শুরু করে, শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন এবং বর্ণাঢ্য এই শোভাযাত্রা মতি সাহেবের ঘাট এলাকায় এসে শেষ হয় । দুপুরে সবার জন্য হাজী আব্দুস সাত্তার এর সৌজন্যে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয় এবং হাজী মোঃ আব্দুস সাত্তার সবার উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, মে দিবস শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক সংগ্রামের প্রতীক। শ্রমিকদের ঘাম ও পরিশ্রমেই দেশের অর্থনীতি সচল থাকে, তাই তাদের অধিকার, ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের নৈতিক দায়িত্ব।

তিনি আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে শ্রমিকরা নানা বৈষম্য ও বঞ্চনার শিকার হচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে অধিকার আদায়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, “মে দিবস কেবল একটি দিবস নয়, এটি শ্রমিক শ্রেণির ন্যায্য অধিকার আদায়ের রক্তঝরা ইতিহাস ও সংগ্রামের প্রতীক।” শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত না হলে দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। মহান মে দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন। সবশেষে জনপ্রিয় সংগীত শিল্পীদের অংশগ্রহণে মনমুগ্ধকর সংগীত পরিবেশন করা হয় ।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

হাজী সাত্তারের আয়োজনে মহান মে দিবস পালন

আপডেট টাইম : ০৭:৫০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬