দিনাজপুরের হাকিমপুর “হিলি প্রেসক্লাবের” সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন।
গতকাল সোমবার (১২জানুয়ারি) সন্ধ্যা ৭ টায় হিলি চারমাথা মোড়ে হিলি প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি গোলাম রব্বানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন।
মতবিনিময় সভা শেষে প্রয়াত আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও তোবারক বিতরণ করা হয়।
হিলি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল রানার সঞ্চালনায়, উপস্থিত হিলি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ছামিউল ইসলাম আরিফ, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান, যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল, সাংগঠনিক সম্পাদক হযরত আলী সরদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হক, যুগ্ম সম্পাদক মোঃ জুয়েল হোসেন, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদুর রহমান রিপন, উপজেলা যুবদলের সদস্য সচিব এনামুল হক তাজ, উপজেলা ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন, শ্রমিক দলের সদস্য সচিব মোফাজ্জল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোতালেব হোসেন মোফা, বিএনপি ওয়ার্ড সহ-সভাপতি মাহে আলম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল নাহার সহ হিলি প্রেসক্লাবের সকল সদস্য সাংবাদিকবৃন্দ।
অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন বলেন, গনতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় গণমাধ্যম কর্মীদের ভূমিকা অপরিসীম। আগামীতে বিএনপি দেশ পরিচালনা দ্বায়িত্ব পেলে গণমাধ্যম হবে স্বাধীন।
তিনি আরও বলেন,আমরা একে অপরে পরিপূরক। আপনারা সংবাদপত্র ও টেলিভিশনের মাধ্যমে এলাকার সমস্যা তুলে ধরেন আর আমরা (জনপ্রতিনিধি) সেটি সমাধান করার চেষ্টা করি এবং করবো ইনশাআল্লাহ। হিলি স্থলবন্দর, স্টেশন ও রাস্তাঘাটের সমস্যা গুলোর সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ যদি জনগণ সেই সুযোগ তৈরি করে দেন।

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 



















