সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

হিলিতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দিনাজপুরের হাকিমপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৫ জানুয়ারি) বিকেলে পৌর শহরের বড় ডাঙ্গাপাড়া গ্রামে উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা প্রয়াত এই আপোষহীন নেত্রীর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তাঁরা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ছিলেন। তাঁর মৃত্যুতে দলের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা।
​হাকিমপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেনের সহধর্মিণী ডাঃ শরিফা করিম স্বর্না। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন শিল্পী, সাংগঠনিক সম্পাদক মোঃ হযরত আলী সরদার এবং পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ফরিদ খান ও সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে মরহুমার বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

হিলিতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

আপডেট টাইম : ০৭:৪৫:০৬ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬