সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

হিলিতে মাদক ও শিশু ধর্ষণের চেষ্টা মামলার ৩ আসামি গ্রেফতার

দিনাজপুরের হাকিমপুর (হিলি) থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলায় ৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে মাদক মামলার দুই আসামি এবং এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলার এক আসামি রয়েছেন।
আজ মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৫টায় হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলার অংশ হিসেবে পুলিশ এই আসামিদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন, মংলা পাড়া (মংলা বাজার) এলাকার মোঃ তরিকুল ইসলামের ছেলে মোঃ লিমন (২৭), যার বিরুদ্ধে গত ১৫ জুন হাকিমপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছিল। এছাড়া আজ মঙ্গলবার (৩০ জুন) নয়ানগর এলাকার মোঃ সিরাজুল ইসলামের ছেলে মোঃ শোভন ইসলামের (২৫) বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা রুজু করা হয়। একই দিনে বৈগ্রাম (দক্ষিণ বেদেপাড়া) এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে সাজ্জাদ রহমানের (৬৬) বিরুদ্ধে থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন জানান, অপরাধ দমনে থানা পুলিশের অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত তিন আসামিকে আজ মঙ্গলবার বিকেলেই যথাযথ পুলিশি পাহারায় বিজ্ঞ দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

হিলিতে মাদক ও শিশু ধর্ষণের চেষ্টা মামলার ৩ আসামি গ্রেফতার

আপডেট টাইম : ০৫:৩৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬