সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

হোসেনপুরে ৩৩ হাজার ৩৩১ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে

কিশোরগঞ্জের- হোসেনপুর উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচির আওতায় উপজেলার ৩৩ হাজার ৩৩১ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
রোববার (২৮ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান, আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মো. ইয়াসিন হাসিব খান, মেডিকেল অফিসার ডা. মো. ওয়ালিউল্লাহ, ডা. আনিকা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলার ১টি স্থায়ী ও ১৪৫টি অস্থায়ী কেন্দ্রে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী ৩ হাজার ৮৯৪ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৯ হাজার ৩৩১ জন শিশুকে একটি করে উচ্চক্ষমতাসম্পন্ন লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া এ কার্যক্রম বিকেল ৪টা পর্যন্ত চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান বলেন, “ভিটামিন ‘এ’ শুধু অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ করে না, এটি শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ডায়রিয়াসহ বিভিন্ন রোগের ঝুঁকি কমাতে সহায়তা করে এবং শিশুমৃত্যুর হার হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা বলেন, “শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অপুষ্টিজনিত মৃত্যুঝুঁকি কমাতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অভিভাবকদের উচিত শিশুদের নির্ধারিত কেন্দ্রে নিয়ে গিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো নিশ্চিত করা।”
তিনি আরও বলেন, “জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।”

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

হোসেনপুরে ৩৩ হাজার ৩৩১ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে

আপডেট টাইম : ০৪:১৫:১৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬