সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

২৫ লাখ টাকা বানিজ্যের অভিযোগ: জনতার তোপে বন্ধ হলো নিয়োগ

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৮:১৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • 51

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধুবিল ইউনিয়নের মালতীনগর হযরত শাহজামাল দাখিল মাদ্রাসায় শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে চলছিল দুটি পদে নিয়োগ পরীক্ষার আয়োজন। নিয়োগ বোর্ডের সদস্য, শিক্ষা কর্মকর্তা, ডিজির প্রতিনিধি এবং সিরাজগঞ্জ, রায়গঞ্জ ও সলঙ্গার সাংবাদিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় নিয়োগ পরীক্ষা।

কিন্তু সকল আয়োজন ব্যর্থ করে দিল স্থানীয় জনতা। দুই পদে নিয়োগে ২৫ লাখ টাকা বানিজ্যের অভিযোগে নিয়োগ পরীক্ষার খাতাই কেড়ে নিলেন বিক্ষুব্ধ জনতা। জনগণের তোপের মুখে বাধ্য হয়ে নিয়োগ পরীক্ষা স্থগিত করেন ডিজি প্রতিনিধি।

সকালে সুপার ও ইবতেদায়ী প্রধান এই দুটি পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই নিয়োগ পরীক্ষায় সুপার পদে ৮জন এবং ইবতেদায়ী প্রধান পদে ৪ প্রার্থী নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষা চলাকালীন সময়ে স্থানীয় জনসাধারণ সরাসরি ডিজি প্রতিনিধি মুর্শিদা করিমকে নিয়োগ বাণিজ্যের অভিযোগ এনে একটি লিখিত অভিযোগ দাখিল করেন। এবং পরবর্তীতে স্থানীয় জনসাধারণ পরীক্ষা হলে মধ্যে ঢুকে পরীক্ষার্থীদের খাতা কেড়ে নেন। পরবর্তীতে জনসাধারণের অভিযোগ ও তোপের মুখে নিয়োগ পরীক্ষা স্থগিত করেন ডিজি প্রতিনিধি মুর্শিদা করিম।

এ বিষয়ে ধুবিল ইউনিয়ন বিএনপির সহ-প্রচার সম্পাদক দুলাল হোসেন জানান, এই নিয়োগ প্রক্রিয়াটি অনিয়মের ভিত্তিতে হচ্ছে। জানতে পেরেছি দুইটি পদে প্রায় ২৫ লক্ষ টাকার বাণিজ্য হয়েছে।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মালেক জানান, এই প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষাটি স্বচ্ছ ভাবেই হচ্ছিল। কিন্তু স্থানীয় জনসাধারণের তোপের ডিজি প্রতিনিধি নিয়োগ পরীক্ষা স্থগিত করে দিয়েছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমির হোসেন জানান, এই নিয়োগ পরীক্ষাটা নিয়ম মধ্যে দিয়ে শুরু হয়। পরবর্তীতে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ডিজি প্রতিনিধি নিয়োগ পরীক্ষা স্থগিত করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির জানান, এই নিয়োগের বিষয়টি আমি অবগত ছিলাম না। পরবর্তীতে উপজেলা শিক্ষা কর্মকর্তা ও ডিজি প্রতিনিধির সাথে আলোচনা করে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়।

ডিজি প্রতিনিধি মুর্শিদা করিম জানান, এই নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ আগে থেকে ছিলো না, পরীক্ষা চলাকালীন সময়ে লিখিত অভিযোগ পাওয়ার পর নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

২৫ লাখ টাকা বানিজ্যের অভিযোগ: জনতার তোপে বন্ধ হলো নিয়োগ

আপডেট টাইম : ০৮:১৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫