সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

২৭ মার্চ রায়গঞ্জে নবনির্বাচিত সংসদ সদস্য ভিপি আইনুল হকের সংবর্ধনা, ব্যাপক প্রস্তুতি

সিরাজগঞ্জের রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা নিয়ে গঠিত ৩ আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ভিপি আইনুল হককে সংবর্ধনা দিতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
আগামী ২৭ মার্চ (শুক্রবার) বিকেল ৩টায় উপজেলার নিমগাছী ধান হাটা চত্বরে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ আদিবাসী ফোরাম, সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংগঠনটির সভাপতি সুকুমার বড়াইক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য ভিপি আইনুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে—রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল খালেক পাটোয়ারী, তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান, রায়গঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শামছুল ইসলাম, তাড়াশ উপজেলা বিএনপির সভাপতি সরদার আফছার আলী, সলঙ্গা থানা বিএনপির সভাপতি মতিয়ার রহমান, সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সেলিম জাহাঙ্গীর, নিমগাছি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল বারী তালুকদারসহ বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
এছাড়াও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।
আয়োজকরা জানান, নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা জানাতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং অনুষ্ঠানকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ বিরাজ করছে।
বাংলাদেশ আদিবাসী ফোরাম, সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক পরেশ চন্দ্র মাহাতো স্বাক্ষরিত এক আমন্ত্রণপত্রে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

২৭ মার্চ রায়গঞ্জে নবনির্বাচিত সংসদ সদস্য ভিপি আইনুল হকের সংবর্ধনা, ব্যাপক প্রস্তুতি

আপডেট টাইম : ০৯:১২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬