সিরাজগঞ্জ , শুক্রবার, ২২ মে ২০২৬

৪৮ কেজি হরিণের মাংসসহ ১ শিকারি গ্রেপ্তার

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৫:০৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • 39

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম

খুলনার কয়রায় ৪৮ কেজি হরিণের মাংসসহ ১ শিকারিকে গ্রেপ্তার করেছে বনরক্ষীরা। সোমবার (১৪ অক্টোবর) রাত ১১টার দিকে সুন্দরবন থেকে অবৈধভাবে হরিণ শিকার করে মাংস পাচারের সময় ৪নং কয়রা সংলগ্ন শাকবাড়িয়া নদীতে এ বিশেষ অভিযান চালানো হয়।

কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মো. নাসির উদ্দীন এ অভিযানে নেতৃত্ব দেন। এ সময় ঘটনাস্থল থেকে ২টি নৌকা, ১১৫ কেজি বিভিন্ন প্রজাতির মাছ ও হরিণ ধরার সরঞ্জাম জব্দ করা হয়।

আটক দিদারুল ইসলাম (৩৫) কয়রা উপজেলার মহারাজপুর গ্রামের হামিদ গাজীর ছেলে।

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শামীম রেজা মিঠু বলেন, এ ব্যাপারে ২ জনের নাম উল্লেখ করে বন্যপ্রাণী আইনে মামলা করা হয়েছে। জব্দ হরিণের মাংস ও মাছ পচনশীল হওয়ায় আদালতের অনুমতিক্রমে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়েছে। গ্রেপ্তার হরিণ শিকারিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কয়রা উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

৪৮ কেজি হরিণের মাংসসহ ১ শিকারি গ্রেপ্তার

আপডেট টাইম : ০৫:০৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫