কুষ্টিয়ায় সরকারি কর্মচারীদের ৯ম জাতীয় পে- স্কেল বাস্তবায়নের দাবীতে কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদ ও বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে কালেক্টর চত্তরে সকাল ১১ টা থেকে ২ ঘন্টা কর্মবিরতী ও বিক্ষোভ মিছিল হয়।
২ ঘন্টাব্যাপীচলা উক্ত সমাবেশে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মোঃ সরাফত হোসেনের সভাপতিত্বে ও ৯ম জাতীয় পে- স্কেল বাস্তবায়ন কমিটির মুখ্য সমন্বয়ক মোঃ আবু বক্কর এর সঞ্চালনায় উক্ত সমাবেশে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারী সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা দাবী করেন আগামী ৩ ফেব্রুয়ারীর মধ্যে সরকার যদি তাদের দাবী না মানে তাহলে আগামী ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিবেন না তারা।

কুষ্টিয়া প্রতিনিধি। জনতার কন্ঠ.কম 



















