সিরাজগঞ্জ , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo নিরাপদ অভিবাসন নিয়ে শরীয়তপুরে ২১ সাংবাদিকের প্রশিক্ষণ Logo আড়াই মাস ধরে নিখোঁজ সানজিদা, উৎকণ্ঠায় স্বজনরা Logo অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষককে পেটে লাথি মারার অভিযোগ, বিএনপির দুই নেতাকে শোকজ Logo সিরাজগঞ্জে সন্ত্রাস বিরোধী মামলায় কারাগারে নিষিদ্ধ আ.লীগের ৬ নেতা Logo গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ দিলেন ইউএনও Logo সড়ক নিরাপত্তায় সিংড়ায় নিসচার নতুন কমিটি গঠন Logo গোপালগঞ্জ, গাজীপুর ও নারায়ণগঞ্জে ১৮ প্লাটুন আনসার মোতায়েন Logo ১৯ নভেম্বর লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo শিশু রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল রাখল হাইকোর্ট Logo স্হানীয় সরকার নির্বাচনে দ্বিতীয় দফায় আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা এনসিপির

আইনশৃঙ্খলার অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ

জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সমাধিতে ওলামা দলকে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। ছবি: সংগৃহীত

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর কোনো সুযোগ কাউকে দেওয়া হবে না বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেন, সরকার সবল রয়েছে এবং সরকারকে দুর্বল ভাবার কোনো সুযোগ নেই।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ওলামা দলের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

চিফ হুইপ বলেন, ‘আইনশৃঙ্খলা উন্নতির জন্য যা যা প্রয়োজন তাই করা হবে। যে দেশে হাদির খুনির আশ্রয় পেয়েছে, তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দুর্বল করার চেষ্টা করছে।’

তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেবে। কোনো পক্ষ যাতে পরিস্থিতির সুযোগ নিয়ে অস্থিতিশীলতা তৈরি করতে না পারে, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে।

সংবিধান সংশোধনের বিষয়ে জানতে চাইলে নূরুল ইসলাম মনি বলেন, ‘সংশোধনের জন্য সব পক্ষের সাথেই বসা হচ্ছে।’ এ বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করেই প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

এ সময় ধর্মীয় নেতাদের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন চিফ হুইপ। তিনি বলেন, ‘খতিব পুরোহিতদের জন্য সরকার ভাতার ব্যবস্থা করেছে। বিএনপি তাদের মূল্যবোধকে এগিয়ে নেওয়ার জন্য যা করার প্রয়োজন তা করছে।’

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

নিরাপদ অভিবাসন নিয়ে শরীয়তপুরে ২১ সাংবাদিকের প্রশিক্ষণ

আইনশৃঙ্খলার অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ

আপডেট টাইম : ০১:০২:০৭ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬