সিরাজগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী নির্ধারণ রোববার Logo সিরাজগঞ্জে নিষিদ্ধ সংগঠনের দুই নেতার বিরুদ্ধে পুলিশের অভিযান Logo জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশজুড়ে সরকারের নানা কর্মসূচি Logo আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ‘দাপ্তরিক খরচ কমান, শ্রমিকদের বেতন বাড়বে’ Logo পোশাকশিল্পসহ বিভিন্ন খাতে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র: রিজভী Logo আইনজীবীর প্রধান শক্তি মানবিক মূল্যবোধ, দক্ষতা ও সততা: আইনমন্ত্রী Logo রায়গঞ্জে অটোচালক কছিমুদ্দিন হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার Logo ১০ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা Logo পেকিন হাঁস পালনে লাখপতি সিংড়ার জাহিদ

আগৈলঝাড়ায় বিদ্যালয়-মন্দিরে যাতায়াতের রাস্তার ইট তুলে ফেলার অভিযোগ

বরিশালের আগৈলঝাড়ায় একটি প্রাথমিক বিদ্যালয় ও সনাতন ধর্মাবলম্বীদের মন্দিরে যাতায়াতের একমাত্র রাস্তার ইট তুলে ফেলার অভিযোগ উঠেছে পরিতোষ বৈষ্ণবের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জোবারপাড়-আস্কর সড়কের পূর্ব পাশে বাঁশতলা থেকে রামদেবেরপাড় সার্বজনীন দুর্গা মন্দির ও রামদেবেরপাড় প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের ১ লাখ ২০ হাজার টাকা ব্যয়ে ৩০০ ফুট ইটের সলিং রাস্তার কাজ প্রায় দুই মাস আগে শেষ হয়।

সম্প্রতি পার্শ্ববর্তী ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা লক্ষীকান্ত বৈষ্ণবের ছেলে পরিতোষ বৈষ্ণব কয়েকজনকে সঙ্গে নিয়ে ওই রাস্তার জায়গা নিজের বলে দাবি করেন। একপর্যায়ে রাস্তার মাঝামাঝি অংশ থেকে প্রায় ৫০ ফুট ইটের সলিং তুলে ফেলার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

স্থানীয়রা জানান, ওই গ্রামে একটি এনজিও পরিচালিত রামদেবেরপাড় প্রাথমিক বিদ্যালয়ে ৮০ থেকে ৯০ জন শিক্ষার্থী রয়েছে। পাশাপাশি রামদেবেরপাড় সার্বজনীন দুর্গা মন্দিরে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা দীর্ঘদিন ধরে নিয়মিত পূজা-অর্চনা করে আসছেন। সামনে শারদীয় দুর্গোৎসব। এর মধ্যে রাস্তার ইট তুলে ফেলায় মন্দিরে যাতায়াতকারী সনাতন ধর্মাবলম্বী ও দর্শনার্থীদের ভোগান্তিতে পড়তে হবে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

এ ব্যাপারে মন্দির কমিটির সভাপতি শশীভূষণ বৈষ্ণব বলেন, “পরিতোষ বৈষ্ণব রাতের আঁধারে রাস্তার ইট তুলে ফেলায় বিদ্যালয়ের শিক্ষার্থী ও সনাতন ধর্মাবলম্বীরা সমস্যায় পড়বেন।”

বাগধা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রদীপ রায় হৃদয় বলেন, “সরকারি অর্থায়নে মাটির রাস্তাটিতে ইটের সলিংয়ের কাজ দুই মাস আগে শেষ হয়েছে। শনিবার রাতে ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা লক্ষীকান্ত বৈষ্ণবের ছেলে পরিতোষ বৈষ্ণব রাস্তার ইট তুলে ফেলেছেন।”

বাগধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি বলেন, স্থানীয়দের কাছ থেকে বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করেছি। তিনি সরেজমিনে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার বলেন, “রাস্তার ইট তুলে ফেলার বিষয়টি জানতে পেরে সহকারী কমিশনার (ভূমি)কে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ওই রাস্তায় একটি স্কুল ও মন্দির থাকায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী নির্ধারণ রোববার

আগৈলঝাড়ায় বিদ্যালয়-মন্দিরে যাতায়াতের রাস্তার ইট তুলে ফেলার অভিযোগ

আপডেট টাইম : ০৯:৪৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬