সিরাজগঞ্জ , রবিবার, ১০ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::

আজ থেকে খালেদা জিয়ার পক্ষে বিএনপির নির্বাচনী প্রচারণা শুরু

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে শুক্রবার (১৪ নভেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছে দিনাজপুর জেলা বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিনাজপুর সদরস্থ শিশু একাডেমিতে আয়োজিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত জানায় জেলা বিএনপি। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

সভায় জানানো হয়, আগামীকাল থেকেই বেগম খালেদা জিয়ার পক্ষে প্রচারণা শুরু করা হবে। একই দিন জেলার প্রতিটি মসজিদে বিএনপি ঘোষিত ৩১ দফার ওপর ভিত্তি করে লিফলেট বিতরণের কর্মসূচিও পরিচালিত হবে। পাশাপাশি আগামী কয়েক দিনের মধ্যে জেলা এবং উপজেলা পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে নিয়ে আরও একটি বিস্তৃত সভার আয়োজন করা হবে বলে জানানো হয়।

সভায় ডা. জাহিদ হোসেন বলেন, নির্বাচনের দিন গণভোট ও সংসদ নির্বাচন একসঙ্গে মিলিয়ে আয়োজন করার ঘোষণা দেওয়া হয়েছে, যা জনআকাঙ্ক্ষার প্রতিফলন।

তিনি আরও বলেন, তরুণ ভোটারদের বিষয়ে বিশেষ নজর দেওয়া হবে—১২ কোটি ভোটারের মধ্যে প্রায় ৪ কোটি তরুণ। তাই তাদের কাছে কীভাবে পৌঁছানো যায়, সে দিকে মনোযোগ দেওয়া হচ্ছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

‘সোজা গুলি করার’ ওপেন নির্দেশনা দিয়ে রেখেছিল শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

আজ থেকে খালেদা জিয়ার পক্ষে বিএনপির নির্বাচনী প্রচারণা শুরু

আপডেট টাইম : ০১:০১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫