সিরাজগঞ্জ , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কফি ও কাজুবাদাম চাষে বদলে যেতে পারে পাহাড়ের অর্থনীতি: পার্বত্যমন্ত্রী Logo কিশোরগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থীদের তালিকা যাচাই করবে ইসি Logo আ.লীগের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ায় বিএনপি নেতা বহিষ্কার Logo দুবাইয়ের শ্রমবাজারে আনসার-ভিডিপি, সুযোগ পাচ্ছেন যারা Logo যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের প্রস্তাবে বাংলাদেশসহ ১৪ দেশ Logo শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: রণধীর জয়সওয়াল Logo যুব মহিলা লীগ নেত্রীকে ‘বাংলোতে আসতে’ বলা সেই ওসি প্রত্যাহার Logo ফের সভা ডেকেছে পোশাক শ্রমিকদের মজুরি বোর্ড Logo এমপির ব্যক্তিগত সহকারীর সঙ্গে তরুণীর আপত্তিকর ভিডিও ভাইরাল Logo ৪ দপ্তরে দুর্নীতির অনুসন্ধানে দুদকের অভিযান

আ.লীগের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ায় বিএনপি নেতা বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে বগুড়া জেলা বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে মিজানুর রহমানকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কারের কথা উল্লেখ করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখার সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাশাপাশি দলের কোনো নেতাকর্মী মিজানুর রহমানের সঙ্গে সাংগঠনিকভাবে কোনো ধরনের যোগাযোগ রাখলে তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা কমিটির পক্ষ থেকে প্রথমে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।

এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় কমিটি তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। আগামীতে অন্য যেকোনো নেতাকর্মী দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

জনতার কণ্ঠ / কেএম

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

কফি ও কাজুবাদাম চাষে বদলে যেতে পারে পাহাড়ের অর্থনীতি: পার্বত্যমন্ত্রী

আ.লীগের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ায় বিএনপি নেতা বহিষ্কার

আপডেট টাইম : ১০:০১:১৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬