সিরাজগঞ্জ , রবিবার, ১০ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ৭৬তম জন্মদিন আজ Logo আইনজীবী আলিফ হত্যা মামলা: চিন্ময় দাশকে জামিন দেননি হাইকোর্ট Logo বিনামূল্যে বিদ্যুৎ ও মাদকমুক্ত তামিলনাড়ুর প্রতিশ্রুতি বিজয়ের Logo রায়গঞ্জে গরু চুরি রোধে ‘বাঁশ ব্যারিয়ার: ব্যতিক্রমী উদ্যোগে খামারিদের স্বস্তি  Logo কোটি টাকার হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার Logo রায়গঞ্জে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে ধানের অধিক ফলন নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা Logo রায়গঞ্জে ঝুঁকিপূর্ণ ব্রিজ, লাল নিশানায় চলছে সতর্কতা Logo কামারখন্দে সড়ক দুর্ঘটনায় বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু Logo শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হলেন বিজয় Logo সিরাজগঞ্জে নির্মিত হচ্ছে আধুনিক ‘আল-আকসা কেন্দ্রীয় জামে মসজিদ’ কমপ্লেক্স

আ.লীগে যোগ দেওয়া সেই বিএনপি নেতা আইনজীবী ফোরাম থেকে বহিস্কার

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৩:৫৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • 79

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম

জিয়াউর রহমানের স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. ফজলুর করিমের ছেলে বিএনপি নেতা অ্যাডভোকেট ফয়জুল করিমকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে কিশোরগঞ্জ আইনজীবী ফোরাম থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ফয়জুল করিম জেলা বিএনপির পূর্ববর্তী কমিটির সহ-দপ্তর সম্পাদক ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বর্তমান কমিটির যুগ্ম-আহ্বায়ক ছিলেন। সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান বলেন, সংগঠন থেকে আওয়ামী লীগে যোগদান করায় তাকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে গত বুধবার ফেসবুক লাইভে এসে আওয়ামী লীগে যোগদানের কথা জানিয়েছিলেন বিএনপি নেতা অ্যাডভোকেট ফয়জুল করিম। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাব ছড়িয়ে পড়ে। সমকালসহ বিভিন্ন গণমাধ্যমেও খবরটি প্রচারিত হয়েছিল, যা রীতিমত ভাইরাল হয়।

আওয়ামী লীগে যোগদানের কারণ ব্যাখ্যা করে ফয়জুল করিম বলেছিলেন, ‘আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষের দল, ধর্মনিরপেক্ষ দেশপ্রেমিক নেতৃত্ব। ৫ আগস্টের পর মানুষের যে স্বপ্ন ছিল, চেতনা ছিল, এক বছর পেরিয়ে গেছে, কিন্তু রাষ্ট্র সংস্কারের নামে সম্পদ ভোগ করার চেষ্টা চলছে। স্বাধীনতা বিরোধী শক্তিকে ক্ষমতায় বসানোর চেষ্টা চলছে। তাকে প্রতিহত করার জন্যই আমি আওয়ামী লীগে যোগ দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনাই প্রকৃত দেশপ্রেমিক, বাংলাদেশের মানুষের একমাত্র আশ্রয়স্থল। তিনি দেশে ফিরবেন। আমি আওয়ামী লীগে যোগ দিয়ে নিজেকে গর্বিত মনে করছি।’

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ৭৬তম জন্মদিন আজ

আ.লীগে যোগ দেওয়া সেই বিএনপি নেতা আইনজীবী ফোরাম থেকে বহিস্কার

আপডেট টাইম : ০৩:৫৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫