সিরাজগঞ্জ , শুক্রবার, ২২ মে ২০২৬

ইরানের নতুন সিদ্ধান্তে আলোচনায় হরমুজ প্রণালি

ইরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ক্ষেত্রে নতুন নিয়ম ও প্রক্রিয়া চালুর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। যুদ্ধ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথের ওপর নতুন ধরনের নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করা হচ্ছে বলে জানা গেছে।

বিশ্ব জ্বালানি বাজারের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস পরিবহন হয় এই প্রণালির মাধ্যমে। ইরানি কর্মকর্তারা বলছেন, হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়। তবে এটি ‘বন্ধু ও নিরপেক্ষ’ দেশগুলোর জন্য উন্মুক্ত থাকলেও, ‘শত্রু’ দেশগুলোর জন্য কার্যত বন্ধ থাকবে। খবর আল জাজিরার।

এদিকে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) সম্প্রতি প্রণালিটির ওপর নিজেদের কর্তৃত্ব আরও বাড়ানোর ইঙ্গিত দিয়েছে। সংস্থাটি জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে যেকোনো জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরানি কর্তৃপক্ষ, বিশেষ করে আইআরজিসির সঙ্গে সমন্বয় করতে হবে।

এ ছাড়া, প্রণালিটি ব্যবহারকারী জাহাজ, তেলবাহী ট্যাংকার ও অন্যান্য নৌযানের কাছ থেকে ট্রানজিট ফি আদায়ের বিষয়েও আলোচনা করছে ইরান।

সবশেষে ইরান জানিয়েছে, কোনো সামরিক জাহাজকে হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি দেওয়া হবে না।

জলাবদ্ধতায় পানির নিচে ৩ হাজার বিঘা পাকা ধান, চরম বিপাকে রায়গঞ্জের কৃষক

  • রিপোর্টার:
  •  আপডেট টাইম : ০৬:০৩:৫০ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
ভারী বৃষ্টি তে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ও ধুবিল ইউনিয়নের প্রায় ৩ হাজার বিঘা জমির পাকা ধান জলাবদ্ধতার কারণে পানির নিচে তলিয়ে গেছে। দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় চরম ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। এতে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি লোকসানের আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন তারা।
 শনিবার (১৬ মে) সরেজমিনে দেখা যায়, উপজেলার কলিয়া, শ্রীরামপুর, গোপালপুর, পশ্চিম আটঘরিয়া, গোপীনাথপুর, চকদাদপুর, বাশাইল, রাজাপুর ও বোয়াইল মৌজার বিস্তীর্ণ কৃষিজমিতে কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিতভাবে পুকুর খননের কারণে পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ বন্ধ হয়ে যাওয়ায় প্রতি বছরই এ দুর্ভোগ বাড়ছে।
স্থানীয় কৃষক মঈনুল হক বলেন, “আমন মৌসুমে কোনো আবাদ করা যায় না। ইরি-বোরো চাষ করলেও শেষ পর্যন্ত ধান ঘরে তুলতে পারি না।”
আরেক কৃষক সাইফুল ইসলাম দুলাল জানান, “এক বিঘা জমির ধান কাটতে ৭ থেকে ৮ হাজার টাকা পর্যন্ত শ্রমিক মজুরি দিতে হয়। পানিতে ধান পচে দুর্গন্ধ ছড়ায়। এ কারণে ধানের ব্যবসায়ীরাও ধান কিনতে চান না। বাধ্য হয়ে কম দামে ধান বিক্রি করতে হয়।”
দিনমজুর কালু সেখ বলেন, হাঁটুসমান পানিতে নেমে ধান কাটতে গিয়ে শ্রমিকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
স্থানীয় জোতদার আব্দুল কুদ্দুস সরকার ক্ষোভ প্রকাশ করে বলেন, “অতি দ্রুত পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ জরুরি। তা না হলে নতুন করে পুকুর খননের অনুমতি দেওয়া উচিত নয়।”
উপজেলা কৃষি কর্মকর্তা জানান যে , রায়গঞ্জ উপজেলায় যে সকল স্খানে বর্ষা মৌসুমে সেগুলো তালিকাভুক্ত করে উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হয়েছে এবং বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই সেই জায়গাগুলোতে পানি নিষ্কাশনের ব্যবস্থা করার অনুরোধ করেছেন। এছাড়াও বিষয়টি উপজেলার মাসিক সমন্বয় সভায় উপজেলা কৃষি অফিসার জোড়ালো তুলে ধরেছেন।
৬৪,সিরাজগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হক বলেন, “আধুনিক পাইপলাইন ও স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা স্থাপনের জন্য কৃষি মন্ত্রণালয়ে ইতোমধ্যে ডিও লেটার দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, টেকসই ড্রেনেজ ব্যবস্থা চালু করা গেলে হাজারো কৃষক উপকৃত হবেন, কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং এলাকার মানুষের জীবনমান উন্নত হবে। আগামী মৌসুমের আগেই জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

সক্রিয় হয়ে উঠছে মায়ন আগ্নেয়গিরি, দেখা দিয়েছে নতুন ভূকম্পন

ফিলিপাইনের মায়ন আগ্নেয়গিরিতে নতুন করে তীব্র অস্থিরতার লক্ষণ দেখা যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় কয়েক ডজন আগ্নেয় ভূমিকম্প ও কম্পন রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে ফিলিপাইনের আগ্নেয়গিরি পর্যবেক্ষণ সংস্থা।

শনিবার আনাদোলু এজেন্সির প্রতিবেদনে ফিলিপাইন আগ্নেয়গিরি ও ভূকম্পবিদ্যা ইনস্টিটিউটের (ফিভলক্স) বরাতে খবর প্রকাশ করা হয়। সংস্থাটি জানিয়েছে, আগ্নেয়গিরিটিতে ৫১টি আগ্নেয় ভূমিকম্প, ৩০টি আগ্নেয় কম্পন, শত শত শিলা ধস এবং ৬টি পাইরোক্লাস্টিক প্রবাহের সংকেত শনাক্ত করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আগ্নেয়গিরির গহ্বর থেকে অব্যাহতভাবে লাভা বের হচ্ছে। লাভার প্রবাহ বাসুদ, বংগা ও মি-ইসি এলাকার দিকে কয়েক কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়েছে। কিছু সময়ের জন্য লাভার ফোয়ারাও দেখা গেছে।

শুক্রবার আগ্নেয়গিরিটি থেকে ১ হাজার ৪৮২ টন সালফার ডাই-অক্সাইড নির্গত হয়েছে, যা আগের দিনের তুলনায় বেশি। এ সময় ধোঁয়ার স্তম্ভ দক্ষিণ-পশ্চিম দিকে ছড়িয়ে পড়ে।

কর্তৃপক্ষ আগ্নেয়গিরির চারপাশের ৬ কিলোমিটার স্থায়ী বিপৎসীমায় প্রবেশ নিষিদ্ধ রেখেছে এবং ওই এলাকার কাছ দিয়ে বিমান চলাচল না করারও সতর্কতা দিয়েছে।

ফিভলক্স আশপাশের বাসিন্দাদের লাভা প্রবাহ, শিলা ধস, পাইরোক্লাস্টিক প্রবাহ, মাঝারি বিস্ফোরণ এবং ভারী বৃষ্টির কারণে সৃষ্ট কাদাপ্রবাহের ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছে।

ধর্ষণের শিকার নাতনিকে রক্ষা করতে গিয়ে খুন হলেন দাদি

সিলেটের গোয়াইনঘাটে রাতে ঘর থেকে নাতনিকে জোরপূর্বক তুলে নিতে বাধা দেওয়ায় দুর্বৃত্তের হামলায় দাদি নিহত হয়েছে। অভিযোগ উঠেছে, ১৪ বছরের কিশোরীকে ধর্ষণ চেষ্টা ও তাতে বাধা দেওয়ায় এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে।

শনিবার (১৬ মে) রাত ৩টার দিকে উপজেলার ১ নং রুস্তুমপুর ইউনিয়নের বীরমঙ্গল হাওর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর সকাল ১০টায় দিলারা বেগম (৫৪) নামে ওই দাদির মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে পুলিশ।

নিহত দিলারা বেগম (৫৪) উপজেলার বীরমঙ্গল হাওর গ্রামের মৃত মাহমুদ হোসেনের স্ত্রী। এ ঘটনায় কিশোরী ও তার মা গুরুতর আহত হয়েছেন। তারা দুজনেই গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। তবে ওই কিশোরীর অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গভীর রাতে অজ্ঞাত তিন যুবক দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এসময় তারা কিশোরীর মুখ চেপে ধরে ঘর থেকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিশোরীর চিৎকার শুনে তার মা এগিয়ে গেলে দুর্বৃত্তরা তার হাতে কামড় দেয়। এক পর্যায়ে কিশোরী চিৎকার করতে থাকলে তাকে ছুড়ি দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করা হয়।

মা ও মেয়ের চিৎকার শুনে পাশের কক্ষ থেকে দাদি দিলারা বেগম বের হয়ে দরজার সামনে দাঁড়িয়ে বাধা দিলে দুর্বৃত্তরা তাকে বুকের ডান পাশে ছুড়ি দিয়ে আঘাত করে। এতে গুরুতর আহত অবস্থায় তিনি ঘটনাস্থলেই মারা যান।

পার্শ্ববর্তী বাড়ির আলকাছ মিয়া শুভ জানান, জরাজীর্ণ একটি টিনের ঘরে নিহত দিলারা বেগম ও তার ৩০ বছরের প্রতিবন্ধী মেয়ে, নাতনিসহ ৫ জন বাড়িতে থাকেন। নিহতের দুই ছেলে ঋণ করে গত কয়েকমাস পূর্বে জীবিকার তাগিদে প্রবাসে যান। তিনি রাত তিনটার দিকে ওই বাড়িতে কান্নাকাটির আওয়াজ শুনতে পান। পর দৌড়ে পার্শ্ববর্তী বাড়ির লোকজনসহ গিয়ে দেখতে পান দিলারা বেগম রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন। ওই সময় কয়েক মিনিটের মধ্যেই সে মারা যান। এদিকে মেয়ে ও মেয়ের মা আহত অবস্থায় পরে আছে।

কিশোরীর মা জানান, হঠাৎ রাত ৩ টার দিকে ঘুম থেকে জেগে দেখেন দরজা খোলা। আকাশের বিজলীর আলোয় দেখতে পান এক ব্যক্তি তার মেয়ের ওপর চড়াও হয়ে তাকে শ্লীলতাহানির চেষ্টা করছেন। বাধা দিলে ওই ব্যক্তি আমার মেয়েকে মুখ চেপে ধরে বাহিরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ধস্তাধস্তির এক পর্যায়ে বাধা দিতে গেলে ওই ব্যক্তি তার হাতে কামড় দেয় এবং হাবিবাকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে।

তিনি আরও জানান, মা ও মেয়ের চিৎকার শুনে পাশের কক্ষ থেকে তার শাশুড়ি দিলারা বেগম দরজার সামনেন এগিয়ে এসে বাধা দিলে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর জখম হয়ে সেখানেই লুটিয়ে পড়েন।

পুলিশের প্রাথমিক ধারণা, পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা মধ্যরাতে ঘরে প্রবেশ করে এবং কিশোরীকে অপহরণ বা ধর্ষণের উদ্দেশে এ হামলা চালাতে পারে।

গোয়াইনঘাট থানার কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার অভিযান চলছে।

নিজের নেতৃত্বকে সাকিব-মাশরাফির চেয়ে এগিয়ে বললেন লিটন

ভালো অধিনায়কত্বের জন্য চাই পরিপূর্ণ আত্মবিশ্বাস। আর সেই আত্মবিশ্বাসে টইটম্বুর লিটন দাস। টাইগারদের তিন ফরম্যাটে নেতৃত্ব দেওয়া এই ক্রিকেটার বর্তমানে টি-টোয়েন্টি অধিনায়ক। আর অধিনায়ক হিসেবে তিনি নিজেকে এতটাই সফল মনে করেন যে, নিজেকে এগিয়ে রেখেছেন সাকিব-তামিম এমনকি মাশরাফির চেয়েও।

সম্প্রতি বিসিবির এক পডকাস্টে লিটনকে প্রশ্ন করা হয়, বাংলাদেশের অল টাইম সেরা ক্যাপ্টেন বিবেচনা করে দুজন থেকে একজন বেছে নিলে, লিটন নাকি সাকিব কাকে বেছে নেবেন? জবাবে লিটন বলেন, ‘কঠিন… তবে আমি আমাকেই বেছে নিব।‘

পরের প্রশ্ন ছিল, ‘লিটন দাস নাকি তামিম ইকবাল?’ লিটন জবাব দেন, ‘রেকর্ডের দিক দিয়ে আমি।‘ ‘লিটন দাস নাকি নাজমুল হোসেন শান্ত?’ এই প্রশ্নের জবাবেও বলেন, ‘আবারো, রেকর্ডের দিক দিয়ে আমি।‘

সঞ্চালক লিটনের এত আত্মবিশ্বাস দেখে একপর্যায়ে বলেই বসেন, এই কনফিডেন্সই দলের লাগবে! পরের প্রশ্ন ছিল, লিটন দাস নাকি মেহেদী হাসান মিরাজ? এবারো লিটনের জবাব- ‘আমি।’

এরপর যে প্রশ্ন এবং উত্তর, লিটন নিজেই মানছেন এ নিয়ে সৃষ্টি হতে পারে বিতর্ক। বাংলাদেশের সর্বকালের সেরা অধিনায়ক জানতে চাইলে অনেকেই নাম নেন মাশরাফি বিন মর্তুজার। তবে লিটন রেকর্ডের দিক বিবেচনায় নিজেকে মাশরাফির চেয়ে এগিয়ে রেখেছেন।

তিনি বলেন, ‘ভাইয়ার অধীনে অনেক দিন খেলেছি। সব ফরম্যাট খেলা হয়নি। রেকর্ডের দিক দিয়ে, আমি যেসব ফরম্যাটে করেছি রেকর্ড আমার খুব ভালো। তবে এটা নিয়ে অনেক বিতর্ক হবে আমি বুঝতে পারছি।’

এরপর মুশফিক রহিম ও খালেদ মাহমুদ সুজনের সাথে তুলনায়ও লিটন নিজের নামই নিয়েছেন। লিটন অবশ্য অধিনায়ক হিসেবে দ্বিধাহীনভাবে রয়েছেন অনন্য উচ্চতায়। টি-টোয়েন্টিতে বাংলাদেশের অধিনায়কদের মধ্যে সবচেয়ে বেশি জয়ের হার তার- ৫২.৬৩। নিয়মিত অধিনায়কদের অনুপস্থিতিতে বাকি দুই ফরম্যাটেও দলকে নেতৃত্ব দিয়েছেন, এনে দিয়েছেন সাফল্যও। ওয়ানডেতে ভারত বধের পাশাপাশি টেস্টে আফগানিস্তানের বিপক্ষে বিশ্বরেকর্ড গড়া জয়ও আছে তার।

এখন পর্যন্ত বাংলাদেশকে ৩৯টি ম্যাচে তিনি নেতৃত্ব দিয়েছেন। তার মধ্যে জিতেছেন ২০টি ম্যাচ। বর্তমান টি-টোয়েন্টি দল যে উড়ন্ত ফর্মে রয়েছে, এর পেছনেও আছে লিটনের নেতৃত্বগুণের বড় অবদান। আর তিন ফরম্যাটেই খেলে যাওয়া এই উইকেটরক্ষক ব্যাটার ব্যাট হাতে তো অভয় দিয়েই যাচ্ছেন দলকে, নিয়মিতভাবে। তাই এমন আত্মবিশ্বাস যেন লিটন দাসকেই মানায়।

সারাদেশে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে সারাদেশে গত ২৪ ঘণ্টায় মোট দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ৪৫৩ শিশু প্রাণহানি ঘটেছে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয় ৭৪ জনের।

শনিবার (১৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে তথ্যটি নিশ্চিত করা হয়।

অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগে দুই শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৪১ হাজার ২৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এই সময়ে মোট সাত হাজার ৫২৪ জনের হাম শনাক্ত হয়েছে। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৩৬ হাজার ৬৪৫ জন ছাড়পত্র পেয়েছে।

বেলকুচিতে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

সিরাজগঞ্জের বেলকুচিতে সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকালে বেলকুচি খাদ্যগুদাম প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন সিরাজগঞ্জ- ৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খাঁন আলীম।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান।

এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আনোয়ার হোসেন, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল কবির, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক মন্ডল, উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব বনি আমিন, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান, বেলকুচি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফি, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম উপস্থিত ছিলেন।

উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে ৩৬ টাকা কেজি দরে সরাসরি প্রান্তিক কৃষকদের কাছ থেকে ৮৭৮ মেট্রিক টন ধান ক্রয় করা হবে। একজন কৃষক সর্বোচ্চ ৩ মেট্রিক টন ধান খাদ্যগুদামে দিতে পারবেন। এছাড়া ৪৯ টাকা কেজি দরে ৩৪৪ মেট্রিক টন সিদ্ধ চাল ও ৩৬ টাকা কেজি দরে ১৩২ মেট্রিক টন গম  সংগ্রহ করা হবে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই সংগ্রহ অভিযান চলবে।

রাণীনগরে প্রকাশ্যে হামলা, যুবদল নেতা বহিষ্কার

নওগাঁর রাণীনগর উপজেলায় প্রকাশ্য দিবালোকে হাটের মধ্যে সংঘটিত নৃশংস হামলায় রেজাউল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ রায়হান ইসলাম (৩২) নামের একজন আসামিকে ইতোমধ্যে গ্রেফতার করেছে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে উপজেলার খাঁনপুকুর হাটে রেজাউল ইসলামকে বেধড়ক মারধর করা হয়। রক্তাক্ত অবস্থায় গ্রামবাসীরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি ঘটলে পরবর্তীতে তাকে বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। এ সময় আহত ব্যক্তিকে রক্ষা করতে গিয়ে আনিছুর রহমান ও আলাউদ্দিন নামের আরও দুইজন আহত হন।
এ ঘটনায় ভিকটিমের স্ত্রী আদরী বিবি বাদী হয়ে শুক্রবার থানায় মামলা দায়ের করেছেন। মামলায় যুবদল নেতা রেজাউল ইসলাম উজ্জল ও বিএনপি কর্মী আতাউরসহ অজ্ঞাতনামা ৬/৭ জনকে আসামি করা হয়েছে।
ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবারই দ্রুত ব্যবস্থা নেয় দল। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নওগাঁ শাখার যুগ্ম আহ্বায়ক মো. ময়নূল হক লিটন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় — দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতিবিরোধী কার্যকলাপের অভিযোগে কালীগ্রাম ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রেজাউল ইসলাম উজ্জ্বলকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
রাণীনগর থানার ওসি জাকারিয়া মন্ডল জানান, মামলার প্রেক্ষিতে একজন আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

পাকিস্তানি বোলারদের তোপে অলআউটের শঙ্কায় বাংলাদেশ

মধ্যাহ্ন বিরতির পরও আরেকদফা ব্যাটিং ব্যর্থতার চিত্র বাংলাদেশ শিবিরে। প্রথম সেশনে ৩ উইকেট হারানোর পর দুপুরের খাবার খেয়ে এসে বেশিক্ষণ টিকলেন না নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজরা। একের পর এক উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকছে বাংলাদেশ।

ঢাকা টেস্টের একাদশ না থাকলেও সিরিজ নির্ধারণী টেস্টে ফেরানো হয় খুররম শেহজাদ। একাদশে জায়গা পেয়েই যেন তাঁতিয়ে উঠেছেন এই পেসার। মুমিনুল হকের পর এবার মুশফিককেও ফেরালেন। শেহজাদের মতো দারুণ বোলিং করে যাচ্ছেন মোহাম্মদ আব্বাস। তাদের যৌথ আক্রমণে এরই মধ্যে ৬ উইকেট হারিয়েছে বাংলাদেশ।

মুশফিক আউট হলে ক্রিজে আসেন মিরাজ। ১১০ রানে পঞ্চম উইকেট হারিয়ে দল তখন ধুঁকছে। এমন পরিস্থিতিতে দায়িত্বশীল ব্যাটিংয়ের বিকল্প ছিল না। কিন্তু সেটা না করে উল্টো বড় শট খেলার চেষ্টায় আউট মিরাজ। ৪ রান এসেছে তাঁর ব্যাট থেকে। মাহমুদুল হাসান, তানজিদ হাসান তামিম এবং মুমিনুল হককে হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় বাংলাদেশ। স্বাগতিকদের সংগ্রহ ছিল ১০১ রান। ৬৩ রানে ৩ উইকেট হারানোর পর শান্ত এবং মুশফিকের ব্যাটে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। কিন্তু মধ্যাহ্ন বিরতির পর আবার ধস নামে বাংলাদেশের ব্যাটিং লাইনে।

দ্বিতীয় সেশনে ব্যাট করতে নেমে ১৫ রানের মধ্যে ৩ ব্যাটারকে হারায় বাংলাদেশ। ঢাকা টেস্টের দুই ইনিংসে ১৮৮ রান করে ম্যাচসেরা হয়েছিলেন শান্ত। এবারও বড় ইনিংসের আভাস মিলছিল তার ব্যাটে। কিন্তু অধিনায়ক থেমেছেন ২৯ রানে। আব্বাসের বলে মোহাম্মদ রিজওয়ানের গ্লাভস বন্দী হন শান্ত।

মুশফিককে ফেরান শেহজাদ। ২৩ রান করা ব্যাটারকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন পাকিস্তানি পেসার। দ্বিতীয় সেশনের শুরুতেই সফরকারীদের ভুলে বেঁচে গিয়েছিলেন মুশফিক। সাজিদের বলে রিজওয়ানকে ক্যাচ দিলেও ফিল্ড আম্পায়ার আউট দেননি। পাকিস্তানও শেষ পর্যন্ত রিভিউ নেয়নি। পরে টিভি রিপ্লেতে দেখা যায়, বল মুশফিকের গ্লাভস ছুঁয়ে গিয়েছিল। সেবার বেঁচে গেলেও দলের বিপদে ব্যাট হাতে দাঁড়াতে পারলেন না এই ব্যাটার। মুশফিকের পর মিরাজকে হারালে চাপ আরও বেড়ে যায় বাংলাদেশের।

জাবি শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা : বিচারের দাবিতে প্রক্টর কার্যালয়ে তালা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমকে অবাঞ্ছিত ঘোষণা করে প্রক্টর কার্যালয়ে তালা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

শনিবার (১৬ মে) বেলা ১১টার দিকে বিক্ষোভ কর্মসূচি থেকে প্রক্টরিয়াল টিমকে অবাঞ্ছিত ঘোষণা করে প্রক্টর কার্যালয়ে তালা দেন তারা।

প্রক্টর কার্যালয়ের দুটি দরজার তালা ভেঙে নতুন তালা ঝুলিয়ে রোববার (১৭ মে) থেকে নতুন প্রশাসনিক ভবন অবরোধের কর্মসূচিও ঘোষণা করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

এ বিষয়ে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফারজানা তাবাসসুম বলেন, গত ১২ মে বিশ্ববিদ্যালয়ে সংঘটিত ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনার পরদিন ১৩ মে নারী শিক্ষার্থীরা প্রশাসনের কাছে ছয় দফা দাবি উত্থাপন করেন। একই সঙ্গে অপরাধীকে গ্রেপ্তারের জন্য ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়। সেই সময়সীমা শেষ হওয়ার প্রেক্ষাপটে শুক্রবার রাত ২টা থেকে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা।

তিনি বলেন, আন্দোলনকারীদের অন্যতম প্রধান দাবি ছিল ৪৮ ঘণ্টার মধ্যে অপরাধীকে গ্রেপ্তার করতে ব্যর্থ হলে প্রক্টরিয়াল টিমের পদত্যাগ। কিন্তু নির্ধারিত সময় পার হলেও অপরাধী গ্রেপ্তার হননি। উল্টো প্রশাসন ধারাবাহিকভাবে শিক্ষার্থীদের বিভ্রান্ত করেছে এবং নিজেদের দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে।

এছাড়া দাবি আদায় না হওয়া পর্যন্ত আগামীকাল থেকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবন অবরোধ করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা।

উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন ফজিলাতুন্নেছা হল সংলগ্ন এলাকায় এক নারী শিক্ষার্থীকে রাস্তা থেকে টেনে নিয়ে পাশের জঙ্গলে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার অজ্ঞাত যুবককে আসামি করে আশুলিয়া থানায় মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

জনগণ চাইলে কুমিল্লা বিভাগ হবে : প্রধানমন্ত্রী

কুমিল্লাকে বিভাগ করা জনগণের দাবি হলে তা বাস্তবায়ন করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৬ মে) দুপুরের দিকে কুমিল্লার বরুড়া উপজেলায় লক্ষ্মীপুর বাজার মাঠে পথসভায় যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

পর্যায়ক্রমে সব ওয়াদা পালন করার কথা জানিয়ে তারেক রহমান বলেন, নির্বাচনে বিএনপি জনগণকে যে ওয়াদা দেয়, সেগুলো অক্ষরে অক্ষরে পালন করে। এরই মধ্যে ফ্যামিলি কার্ড, খাল খনন কর্মসূচি ও ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা ইমাম, মোয়াজ্জিনদের সম্মানীর ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, আপনারা দেখেছেন আমরা নির্বাচনের আগে ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমরা মানুষকে কার্ড দেওয়া শুরু করেছি। এই এলাকার মানুষও ফ্যামিলি কার্ড পাবেন। আগামী জুনে যে বাজেট, সেখানে ফ্যামিলি কার্ডের জন্য অনেক বরাদ্দ রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিবাদী সময়ে সরকারের বিরুদ্ধে কথা বললে গুম, মামলা করা হতো। দেশের মানুষ ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে তাদেরকেই দেশ থেকে বিতাড়িত করেছে। দেশের মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য বহু মানুষ শহীদ হয়েছে। বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে।

তারেক রহমান বলেন, এই দেশের মানুষ এক বিরাট স্বৈরাচারের কবলে পড়েছিল। কিন্তু দেশের মানুষ মুক্ত হয়েছে সেই অবস্থা থেকে। তবে শুধু দেশ স্বাধীন করলে হবে না— দেশ যদি স্বাধীন করি, দেশকে যদি স্বৈরাচারমুক্ত করি, পরবর্তী কাজ হচ্ছে দেশকে পুনর্গঠন করা।

রাস্তার মাঝখানে মরণফাঁদ

‎কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা থেকে পাকুন্দিয়া উপজেলার কোদালিয়া হয়ে পুলেরঘাট অভিমুখী গুরুত্বপূর্ণ সড়কের ঠাডারকান্দা বাজার সংলগ্ন কালভার্টটি মাঝখান থেকে ভেঙে পড়ে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে। এতে প্রতিদিন চরম দুর্ভোগ ও আতঙ্ক নিয়ে চলাচল করছেন হাজারো মানুষ। ভাঙ্গা কালভার্টটি রাস্তার মাঝখানে মরণফাঁদের মতো দাঁড়িয়ে রয়েছে।
‎স্থানীয় সূত্রে জানা যায়, এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রীবাহী ও মালবাহী যানবাহন চলাচল করে। এছাড়াও স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে ভাঙা কালভার্ট পার হতে হচ্ছে। সামান্য অসাবধানতাতেই ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
‎এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে কালভার্টটির মাঝখানের অংশ ধসে পড়ে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। এলাকাবাসী সাময়িকভাবে কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হলেও স্থায়ী সমাধানের অভাবে দিন দিন বাড়ছে জনদুর্ভোগ ও বিরাজ করছে আতঙ্ক যেকোনো মুহুর্তে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে।
‎বিশেষ করে বর্ষা মৌসুম ঘনিয়ে আসায় স্থানীয়দের উদ্বেগ আরও বেড়েছে। ভারী বৃষ্টিপাত ও পানির স্রোতে কালভার্টের অবস্থা আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
‎স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্রুত ভাঙা কালভার্টটি সংস্কার অথবা নতুন করে একটি টেকসই কালভার্ট নির্মাণ করা হোক। তাদের ভাষ্য, হোসেনপুর ও পাকুন্দিয়া উপজেলার মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক এটি। তাই দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারে।
‎শাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ উদ্দিন বলেন,সংশ্লিষ্টদের বারবার বিষয়টি অবহিত করেছি আশা করছি দ্রুত সমাধান হবে।
‎এ বিষয়ে মুঠোফোনে কথা হলে উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস জানান, সেখানে নতুন একটি কালভার্ট নির্মাণের জন্য চাহিদাপত্র পাঠানো হয়েছে। পাশাপাশি আপাতত দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি আশ্বস্ত করেন।

তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে গজারিয়ায় নেতাকর্মীর ঢল

চাঁদপুর  জনসভায় যোগদানের উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা হওয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মুন্সীগঞ্জের গজারিয়া অংশে দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়েছে।
শনিবার (১৬ মে) সকাল সাড়ে ১০টায়  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার তেতৈতলা হাস পয়েন্টে  এই শুভেচ্ছা জানান ।
এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মেনহাজুল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান কে এম এরাদত মানু, প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাসহ বিএনপির বিভিন্ন সহযোগী  সংগঠনের  রাজনৈতিক নেতৃবৃন্দ এবং হাজার হাজার  নেতাকর্মী।
গজারিয়া উপজেলার সর্বস্তরের জনগণ সড়কের পাশে দাড়িয়ে হাত নারিয়ে তারেক রহমানকে  শুভেচ্ছা   জানান । এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লোকে লোকারণ্য হয়ে যায় ।
স্থানীয় নেতারা জানান, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে গজারিয়াজুড়ে উৎসবের আমেজ সৃষ্টি হয়। চাঁদপুরে অনুষ্ঠিতব্য জনসভাকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ  বিরাজ করছে।

প্রযুক্তিনির্ভর কৃষিই খাদ্য নিরাপত্তার ভিত্তি: ডিএই মহাপরিচালক

সিরাজগঞ্জের রায়গঞ্জে কৃষি উৎপাদন বৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণে নমুনা শস্য কর্তন এবং বিনামূল্যে ফলজ চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ মে) সকালে উপজেলার নলকা ইউনিয়নের দাদপুর গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ ড. আব্দুর রহিম। তিনি বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষিই খাদ্য নিরাপত্তার ভিত্তি। কৃষিকে আরও উৎপাদনমুখী ও লাভজনক করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও অর্থনৈতিক উন্নয়নে ফলজ বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।
কর্মসূচিতে কৃষকদের মাঝে আম, লিচু, পেয়ারা ও কাঁঠালসহ বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়। একই সঙ্গে বোরো ধানের ফলন নিরূপণে মাঠে নমুনা শস্য কর্তন কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক আব্দুল ওয়াদুদ, প্রশাসন ও অর্থ উইংয়ের অতিরিক্ত উপপরিচালক শহিদুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক আনোয়ার সাদাতসহ স্থানীয় কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রায়গঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মমিনুল ইসলাম কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান করেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার কৃষক, উপসহকারী কৃষি কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ নেন।

আতংকে শাহজাদপুরে গো খামারিরা

বাড়ি বাড়ি রক্তমাখা চিঠিতে হত্যা-ডাকাতির হুমকি!

সিরাজগঞ্জের শাহজাদপুরে গো খামারীদের বাড়ি বাড়ি রক্তমাখা চিঠি দিয়ে হত্যা ও ডাকাতির হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। চিঠিতে খামারিদের ঘরের দরজা খোলা রাখতে বলা হয়েছে।

গত ৫ দিনে উপজেলার গাড়াদহ ইউনিয়নের টেকুয়াপাড়া গ্রামের প্রায় ১৫টি বাড়িতে এমন চিঠি দেওয়ার ঘটনা ঘটেছে।

টেকুয়াপাড়া গ্রামের গোখামারি হাজী রফিকুল ইসলাম, শাহাদৎ হোসেন, আজাদুল ইসলাম, সানোয়ার হোসেন বলেন, গত ৪/৫দিনে অন্তত ১৫ জনের বাড়িতে দূর্বৃত্তরা নিজেদের রঘু ডাকাত পরিচয় দিয়ে রক্তমাখা চিঠি পাঠিয়েছে। চিঠিতে লিখেছে ‘কালকে আপনাদের বাড়িতে ডাকাতি করতে আসবো, তাই দরজা খোলা রাখবেন, না খুলে রাখলে জিন্দা খালাস………? ইতি রঘু  ডাকাত।’

এদিকে একই গ্রামের আবু সাঈদ নামে এক কৃষকের বাড়ির গরু লুট করতে ব্যর্থ হয়ে তার মেয়ে বিথি খাতুনকে রক্তমাখা চিঠিতে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।

ওই চিঠিতে লেখা আছে, ‘আপনার মেয়ের জন্য আজকে বেঁচে গেলেন, ভাইবেন না আবার বাঁচবেন। এই বছরের প্রথম বারের মিছ হলো ঐ ম্যাডামের জন্য, দেখে লেবো, মেয়ে মানুষের এত সাহস ভালো না। কালকে রাতে বাচতে চাইলে দরজা খোলা রাখবেন। না রাখলে জিন্দা লাস বানিয়ে দিবো। ইতি রঘু ডাকাত। কোড নং ০৬। এভাবে প্রতিটি চিঠিতে কোড নম্বর দেওয়া আছে।

অপরদিকে চেতনানাশক স্প্রের মাধ্যমে বাড়ির সবাইকে অচেতন করে খামারি আবু হোসেনের বাড়ি থেকে একটি ষাঁড় ও আমজাদ হোসেনের বাড়ির শোকেজের লকার ভেঙ্গে নগদ টাকা ও গহনা লুট করেছে।

এ বিষয়ে শুক্রবার (১৫ মে) রাতে মো. আমজাদ হোসেন বাদি হয়ে শাহজাদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

আমজাদ হোসেন বলেন,  মঙ্গলবার (১২ মে) মাগরিবের নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফিরে দেখেন তার স্ত্রী সারা খাতুন অচেতন হয়ে মেঝেতে পড়ে আছেন। ঘরে ঢুকতেই তার নাকেও স্প্রের গন্ধ আসে এবং তিনিও অচেতন হয়ে পড়েন। গভীর রাতে জেগে উঠে দেখেন শোকেজের লকার ভেঙ্গে ১ লাখ টাকা, ১২ ভরি স্বর্ণ ও ৫ ভরি রূপার গহনাসহ প্রায় ৩০ লাখ টাকার জিনিসপত্র লুট করে নিয়ে গেছে।

অপর ভুক্তভোগী আবু হোসেন বলেন, ১৫দিন আগে জানালা দিয়ে  চেতনানাশক স্প্রে করে বাড়ি থেকে ২ লাখ টাকা দামের একটি ষাঁড় চুরি করে নিয়ে গেছে।

এসব ঘটনার পর ডাকাতি ও চুরি আতংকে রাত কাটাচ্ছে টেকুয়াপাড়া গ্রামবাসী। চিঠি দিয়ে হত্যার হুমকি দেওয়ায় শিশুদেরকে একা একা স্কুলে পাঠাতে ভয় পাচ্ছে অভিভাবকরা। সন্ধ্যা নামলেই গ্রামের রাস্তাঘাট ও বাজার জনশুন্য হয়ে পড়ে। গ্রামের যুবকরা রাত জেগে পাহারা দিচ্ছে। তারপরও চুরি-ডাকাতি ঠেকাতে পারছে না। এ বিষয়ে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।

এসব ঘটনায় উদ্বিগ্ন গ্রামবাসী বলেন, বৃহস্পতিবার (১৪ মে) রাতে এ গ্রামের ক্লাবঘরে এক জরুরী বৈঠক চলা অবস্থায় দূর্বৃত্তরা আবু সাঈদের বাড়ি থেকে ২টি গরু লুট করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় আবু সাঈদের মেয়ে প্রাইভেট শিক্ষক বিথি খাতুন টের পেয়ে ডাক, চিৎকার শুরু করে। এসময় বৈঠকের লোকজন দৌড়ে ঘটনাস্থলে ছুটে গেলে দূর্বৃত্তরা গরু ফেলে রেখে পালিয়ে যায়। এ ঘটনার পর ওই রাতেই বিথি খাতুনকে উদ্দেশ্য করে ঘরের মধ্যে একটি রক্তমাখা চিঠি ফেলে রেখে যায়। সকালে ঘুম থেকে উঠে চিঠিটি হাতে পেয়ে বাড়ির লোকজন আতংকিত হয়ে পড়েন।

টেকুয়াপাড়া মিলন সংঘের সভাপতি দেলোয়ার হোসেন বলেন, দূর্বৃত্তরা গত ৪দিনে আলতাব হোসেন, ঈমান আলী, বাবর আলী মেম্বর, আব্দুল হামিদ, আব্দুল খালেক ফকির, বাবলু ফকির, শাহীন ফকির, ইসমাইল ফকির, জলিল মন্ডল, শাহ আলমসহ অন্তত ১৫ জনের বাড়িতে এ ধরণের চিঠি পাঠিয়েছে। এ চিঠি পাওয়ার পর থেকে আমাদের ক্লাবের সদস্যরা রাত জেগে গ্রাম পাহারা দিচ্ছে। তার পরেও চুরি ও চিঠি পাঠানো ঠেকানো যাচ্ছে না। তিনি বলেন, আমাদের গ্রামের প্রায় প্রতিটি বাড়িতে এক বা একাধিক কোরবানির ষাঁড় গরু লালন পালন করা হচ্ছে। এই সময় এ চোরের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় সবাই আতংকের মধ্যে রয়েছে। চোর-ডাকাতের ভয়ে সন্ধ্যার পরে বাজার ও রাস্তাঘাট জনশুন্য হয়ে পড়ে। ফলে গ্রামজুড়ে এক ভয়ংকর আতংক রিরাজ করছে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, চিঠি দেওয়ার বিষয়টি জানার পরই আমরা তদন্ত শুরু করেছি। ঘটনার সাথে জড়িতদের দ্রুত সনাক্ত করে আইনের আওতায় আনা হবে। একটি চুরির বিষয়ে আমজাদ হোসেন বাদি হয়ে অভিযোগ দিয়েছেন। অভিযোগটি তদন্ত করা হচ্ছে।

শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন বলেন, শুক্রবার (১৫ মে) সন্ধ্যায় ঘটনাটি জানার পর এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে শাহজাদপুর থানার ওসিকে বলা হয়েছে।

নাচোলে সেন্ট্রাল প্রেস ক্লাবের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অসহায় ও দুস্থ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৬ মে (শনিবার) নাচোল সেন্ট্রাল প্রেস ক্লাবের উদ্যোগে উপজেলার গোলাবাড়ি ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এই ক্যাম্পের আয়োজন করা হয়।
​সকাল ৮:৩০ মিনিটে ফ্রি মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল উপজেলা শাখার আমির প্রভাষক ইয়াকুব আলী। আরো উপস্থিত ছিলেন  রফিকুল ইসলাম ও আঃ তোয়াব জামায়াত নেতা নাচোল উপজেলা শাখা।
​দিনব্যাপী এই ক্যাম্পে বিভিন্ন এলাকা থেকে আসা দুই শতাধিক রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাপত্র ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়। ক্যাম্পে আগত রোগীদের চিকিৎসা সেবা দেন একঝাঁক বিশেষজ্ঞ চিকিৎসক। এদের মধ্যে ছিলেন—​ডা. আব্দুল আল মামুন লিখন (মেডিসিন বিশেষজ্ঞ)​ডা. শিরিন আক্তার মিম (চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ)​ডা. সাব্বির আহমেদ (চক্ষু বিশেষজ্ঞ)​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি প্রভাষক ইয়াকুব আলী নাচোল সেন্ট্রাল প্রেস ক্লাবের এই সামাজিক ও মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “সাংবাদিকরা শুধু সমাজের দর্পণই নন, তারা যে সাধারণ মানুষের কল্যাণেও কাজ করতে পারেন—আজকের এই আয়োজন তার এক অনন্য দৃষ্টান্ত। প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র মানুষের দোরগোড়ায় বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা পৌঁছে দেওয়ার এই প্রয়াস সত্যিই প্রশংসনীয়।
​আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ জানান, নাচোল সেন্ট্রাল প্রেস ক্লাব বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণ মূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।​ক্যাম্পে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেয়ে অত্যন্ত সন্তোষ প্রকাশ করেছেন। এ সময় নাচোল সেন্ট্রাল প্রেস ক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ, মাদ্রাসার শিক্ষক মণ্ডলী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইরানকে মোকাবিলায় দিশেহারা আমেরিকা

ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপের বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা করছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে ইরানের ভেতরে বিশেষ বাহিনীর অভিযান চালানোর পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদপত্র দ্য নিউইয়র্ক টাইমস।

প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে নতুন হামলার সম্ভাব্য পরিকল্পনা তৈরি করেছেন। চলমান অচলাবস্থা ভাঙতে ওয়াশিংটন যদি আরও বড় সামরিক পদক্ষেপ নেয়, তাহলে এসব পরিকল্পনা কার্যকর হতে পারে।

পরিকল্পনার মধ্যে রয়েছে পারস্য উপসাগরে ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপের নিয়ন্ত্রণ নেওয়ার সম্ভাব্য অভিযান। এছাড়া ইরানের সামরিক স্থাপনা ও অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক বিমান হামলার বিষয়ও আলোচনায় রয়েছে।

তবে ট্রাম্প এখনো ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছে পত্রিকাটি।

এদিকে ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ইরান ইস্যুতে তার ধৈর্য দ্রুত শেষ হয়ে আসছে। তিনি তেহরানকে ওয়াশিংটনের সঙ্গে দ্রুত একটি সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানান।

গত ৮ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও দুই দেশের আলোচনা এখনো অচল অবস্থায় রয়েছে।

ইরান বলছে, যুক্তরাষ্ট্র নৌ অবরোধ প্রত্যাহার, জব্দ করা ইরানি সম্পদ মুক্ত এবং নিষেধাজ্ঞা শিথিল না করলে তারা হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেবে না।

এদিকে আজ ইরান ও যুক্তরাষ্ট্র সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত নিয়ে আলোচনা পরবর্তী ধাপে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আপাতত উভয় পক্ষ হরমুজ প্রণালি পুনরায় চালু এবং মার্কিন অবরোধ প্রত্যাহারের বিষয়টিকে অগ্রাধিকার দিচ্ছে।

সূত্র : শাফাক নিউজ

৬৩ রানে ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

মাহমুদুল হাসান জয় মিরপুর টেস্টের কোনো ইনিংসেই দুই অঙ্কের ঘরও ছুঁতে পারেননি। সবমিলিয়ে করেন স্রেফ ১৩ রান। পাকিস্তানের বিপক্ষে সিলেটে আজ (শনিবার) থেকে শুরু হওয়া দ্বিতীয় ও শেষ টেস্টেও ফিরলেন ডাক নিয়ে। দিনের দ্বিতীয় বলেই জয় ক্যাচ দিয়েছেন স্লিপে। আরেকপ্রান্তে টেস্ট অভিষেক হওয়া তানজিদ হাসান তামিম দ্রুতগতিতে রান তুলছিলেন। কিন্তু টাইমিংয়ে গড়বড় হয়ে ক্যাচ তুলে দিয়ে আত্মাহুতি দিয়েছেন তিনিও (২৬)।

বেশ সাবলীল ছিলেন মিরপুর টেস্টের দুই ইনিংসেই হাফসেঞ্চুরি করা অভিজ্ঞ বাংলাদেশি তারকা মুমিনুল হক। কিন্তু হালকা ভেতরে ঢোকা বলের লাইন মিস করে হারিয়েছেন স্টাম্প। খুররম শেহজাদের বলে তিনি ফিরলেন ২২ রান করে। ৬৩ রানে ৩ উইকেট হারিয়ে সিলেট শুরুটা সুখকর হলো না বাংলাদেশের।

পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগে কোনো রাখঢাক না রেখেই কথাটা বলেছিলেন বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন, টেস্টে তথাকথিত ব্যাটিং ধরনে পরিবর্তন আনার পরিকল্পনায় আছেন তারা। তারই অংশ হিসেবে প্রথমবার টেস্ট দলে ডাকা হয় তানজিদ হাসান তামিমকে।

ঢাকা টেস্টে একাদশে জায়গা না হলেও খুব বেশি অপেক্ষা করতে হলো না তামিমকে। সিলেট টেস্টে অভিষেক ক্যাপ পরেন এই ওপেনার। সচরাচর হাতখুলে খেলতে পছন্দ করেন তিনি। অভিষেক টেস্টেও নিজের স্বভাবজাত ব্যাটিং শুরু করেছিলেন। কিন্তু ক্রিজে সেটা হয়েও ইনিংস বড় করতে পারলেন না তামিম।

মোহাম্মদ আব্বাসের করা দশম ওভারের শেষ বলে আউট হয়ে ফেরেন তামিম। অফ স্টাম্পের বাইরের বলটি মিড অনে দিয়ে পাঠানোর চেষ্টায় ছিলেন। কিন্তু ব্যাটে-বলে হয়নি। বল চলে যায় আব্বাসের হাতে। প্যাভিলিয়নের পথ ধরার আগে ২৬ রান করেন তামিম। ৩ বাউন্ডারিতে সাজানো তার ৩৪ বলের ইনিংস।

সাদমান ইসলামের চোটে অভিষেক হয় তামিমের। সাদমান ছিটকে গেলে শেষ মুহূর্তে দলে ডাকা হয় জাকির হাসানকে। তবে একাদশে জায়গা পাননি এই ব্যাটার। সিলেট টেস্টে মাহমুদুল হাসান জয়ের সঙ্গে ওপেনিং করতে নামেন তামিম। ইনিংসের শুরুতেই জয় ফিরলে বিপদে পড়ে বাংলাদেশ। আব্বাসের করা ইনিংসের দ্বিতীয় বলে স্লিপে সালমান আলী আগার হাতে ধরা পড়েন। কোনো রান করতে পারেননি এই ওপেনার।

জয় বিদায় নিলেও মুমিনুল হককে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা করছিলেন তামিম। এই জুটি জমেও গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তামিম-মুমিনুল উভয়েই সাজঘরে ফিরে গেলে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে শুরুর বিপর্যয়ে যথারীতি এখন লড়াই করছেন বাংলাদেশের দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও দলপতি নাজমুল হোসেন শান্ত।

আজ ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস

ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস আজ শনিবার (১৬ মে)। ১৯৭৬ সালের ১৬ মে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের ন্যায্য পানির হিস্যা আদায়ের দাবিতে অনুষ্ঠিত হয়েছিল এই ঐতিহাসিক লংমার্চ।

সেদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ রাজশাহীর মাদ্রাসা ময়দানে সমবেত হন। পরে সেখান থেকে বিশাল লংমার্চ চাঁপাইনবাবগঞ্জের কানসাটে গিয়ে শেষ হয়। নদীর পানির ন্যায্য অধিকার আদায়ে এত বড় গণআন্দোলন এর আগে বা পরে খুব কমই দেখা গেছে।

সে সময় চুক্তি অনুযায়ী গঙ্গার পানির ন্যায্য হিস্যা না পাওয়ায় দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ধীরে ধীরে মরুকরণের ঝুঁকিতে পড়ে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি।

পরবর্তীতে ১৯৯৬ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে ফারাক্কার পানি বণ্টন নিয়ে ৩০ বছর মেয়াদি চুক্তি স্বাক্ষরিত হলেও প্রত্যাশিত পানি পায়নি বাংলাদেশ।

উল্লেখ্য, ১৯৭৫ সালে বাংলাদেশের সীমান্ত থেকে মাত্র ১৮ কিলোমিটার দূরে ভারতের মনোহরপুর এলাকায় ফারাক্কা বাঁধ নির্মাণ করা হয়। এ বাঁধের মাধ্যমে গঙ্গার পানি অন্যদিকে প্রবাহিত হওয়ায় পদ্মা নদীতে পানির প্রবাহ কমে যায়। এর প্রভাব হিসেবে পদ্মা নদী বছরের বেশিরভাগ সময় নাব্য সংকটে ভোগে।

সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার মৃত্যু

সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক কোষাধ্যক্ষ ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা আর নেই। শুক্রবার (১৫ মে) রাত ২টার দিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বস হয়েছিল ৮৩ বছর।

সামাজিক যোগাযোগমাধ্যমে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার মেয়ে একমি গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক তাসনিম সিনহা ।

মিজানুর রহমান সিনহা রাজনীতির দীর্ঘ পথচলায় বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০২০ সালে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন তিনি রাজনীতি ছেড়ে দেয়ার ঘোষণা দেন। আওয়ামী লীগ সরকারের পতন হলে সবশেষ ২০২৫ সালে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তিনি মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ি) আসন হতে দলীয় মননোয়ন লাভ করেন তিনি। পরবর্তীতে অসুস্থ হয়ে পড়লে তার স্থলে বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল সালাম আজাদকে এ আসনে দলীয় মনোনয়ন দেওয়া হয়।

মিজানুর রহমান ১৯৪৩ সালের ১৮ আগস্ট মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের ডহুরী গ্রামে জন্মগ্রহণ করেন। তার স্থানীয় বাড়ি ‘সিনহা হাউজ’ দীর্ঘদিন ধরে দর্শনীয় স্থান হিসেবে সকলের জন্য উন্মুক্ত। তার পিতার নাম হামিদুর রহমান সিনহা ও মাতার নাম নূরজাহান সিনহা। হামিদুর রহমান বাংলাদেশের ওষুধ ব্যবসায়ের অন্যতম পথিকৃৎ ও শিল্পগোষ্ঠী একমি গ্রুপের প্রতিষ্ঠাতা।

সিনহা শৈশবে কলকাতায় বেড়ে উঠেন। পরবর্তীতে নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় স্নাতক সম্পন্ন করেন।

১৯৬৪ সালে সিনহা হাবিব ব্যাংকে চাকুরীর মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। তার পিতার মৃত্যুর পর ১৯৭৫ সালে তিনি পিতার প্রতিষ্ঠিত একমি গ্রুপে যোগদান করেন। ১৯৮৩ সাল থেকে তিনি গ্রুপটির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছিলেন।

মিজানুর রহমান ছাত্রজীবনে রাজনীতির সঙ্গে যুক্ত হন। সরকারি তোলারাম কলেজে অধ্যয়নকালে তিনি ছাত্র ইউনিয়নের প্রার্থী হিসেবে ছাত্র সংসদ নির্বাচনে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৯০ সালে মিজানুর রহমান সিনহা বিএনপিতে যোগদান করেন। পরবর্তীতে তিনি দলটির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ হিসেবে ২২ জানুয়ারি ২০২০ পর্যন্ত দায়িত্ব পালন করেন। তিনি বিএনপির মনোনয়নে মুন্সীগঞ্জ-২ আসন থেকে ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে দুবার সংসদ সদস্য নির্বাচিত হন।

১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নজরুল ইসলাম খান বাদলকে পরাজিত করে বিজয় অর্জন করেন। এরপর ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রাার্থী সাগুফতা ইয়াসমিন এমিলিকে হারিয়ে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। রাজনৈতিক কর্মকান্ডের পাশাপাশি সামাজিক উন্নয়ন, জনকল্যাণমূলক কাজ ও দানশীলতার জন্যও এলাকায় ব্যাপক পরিচিত ছিলেন মিজানুর রহমান সিনহা।

মুন্সীগঞ্জ-২ আসনর সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. মহিউদ্দিনসহ বিএনপি নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

ফ্যামিলি কার্ড বিতরণ, খাল পুনঃখননসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৬ মে) সকাল সাড়ে ৮টার পর গুলশানের বাসভবন থেকে সড়কপথে তিনি চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা করেন।

সফরকালে তিনি দুটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। পাশাপাশি ফ্যামিলি কার্ড বিতরণ, পথসভা এবং জেলা বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের জনসমাবেশস্থলের বিশাল মঞ্চ প্রস্তুত করার অনুষ্ঠানস্থলে প্রশাসনের পক্ষ থেকে চলছে নজরদারিতে বিশেষ কড়াকড়ি। শনিবার বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে এ সমাবেশ হবে। এখান থেকেই উদ্বোধন হবে ফ্যামিলি কার্ড। ইতোমধ্যেই স্থানটি ঘিরে বিএনপির দলীয় নেতাকর্মীরাও আনন্দ উল্লাসে সরব রয়েছেন।

নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে পুরো অনুষ্ঠানস্থল। ২০০৪-এ তারেক রহমান চাঁদপুরে এসেছিলেন বিএনপির একজন কর্মী হিসেবে। তবে প্রধানমন্ত্রী হিসেবে এটিই তার প্রথম সফর এ জেলায়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন সরকারের তিনজন মন্ত্রী। শুক্রবার রাতে চাঁদপুর সরকারি কলেজ মাঠ পরিদর্শন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এবং পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি

বিগত সংসদ নির্বাচনে জোট-সমঝোতার নানা সমীকরণ দেখা গেলেও আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে আলাদা মাঠে নামবে ক্ষমতাসীন বিএনপি, জামায়াতে ইসলামী এবং এনসিপি (জাতীয় নাগরিক পার্টি)। এরই মধ্যে নির্দলীয় প্রতীকের এই নির্বাচনে একা লড়াইয়ের প্রস্তুতি নিতে শুরু করেছে তারা।

আগামী এক বছরের মধ্যে ধাপে ধাপে সব স্তরের স্থানীয় সরকার নির্বাচন শেষ করার পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিল করা হয়েছে।

তফসিল ঘোষণার আগেই স্থানীয় নির্বাচনের মাঠ সরগরম হয়ে উঠেছে। দলীয় প্রতীক না থাকার সুবাদে প্রতিটি দলই নিজেদের একক শক্তিমত্তা প্রমাণের এই সুযোগ হাতছাড়া করতে চাইছে না।

এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলো একক লড়াইয়ের প্রস্তুতি নিতে শুরু করলেও শেষ পর্যন্ত জোট হওয়ার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না।

সংসদ নির্বাচনে জয়ের ধারা ধরে রাখতে চায় বিএনপি:
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের ধারা স্থানীয় সরকার নির্বাচনেও ধরে রাখতে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

দলটির সূত্র জানায়, দলীয় প্রতীক না থাকলেও স্থানীয় পর্যায়ে নিজেদের প্রার্থী জয়ী করতে আগেভাগেই ছক কষছেন তারা। তৃণমূলের নেতাদের পারস্পরিক বিরোধ নিয়ন্ত্রণ, জনপ্রিয় ও গ্রহণযোগ্য প্রার্থী বাছাইয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।

আনুষ্ঠানিক ঘোষণা না হলেও এরই মধ্যে মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপির সম্ভাব্য প্রার্থীরা। নির্বাচনের সুনির্দিষ্ট দিন তারিখ ঠিক হওয়ার পর প্রার্থীদের নাম ঘোষণা করতে পারে বিএনপি।

নির্বাচনে ভোটার টানতে গত তিন মাসের সরকারের অর্জন এবং দেশ ও জনগণকে নিয়ে তারেক রহমানের পরিকল্পনা ভোটারদের সামনে তুলে ধরার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে আমাদের দলীয় প্রস্তুতি রয়েছে। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর দলীয় পূর্ণ শক্তি নিয়ে নেতাকর্মীরা ভোটের মাঠে নামবেন।

সরকারের ইতিবাচক কার্যক্রমের কারণে অধিকাংশ এলাকায় বিএনপি নেতারাও বিজয়ী হবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

তৃণমূলে শক্তি যাচাই করতে চায় জামায়াত:
বিগত সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টিসহ ১১ দলীয় জোটে নির্বাচন করলে স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে মাঠে নামার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে জামায়াতে ইসলামী।

এরই মধ্যে ১২টি সিটি করপোরেশনের জন্য সম্ভাব্য মেয়র প্রার্থীও চূড়ান্ত করেছে দলটি। এবারের নির্বাচনে তরুণ নেতৃত্ব এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতাদের বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

ঢাকা উত্তরে মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন এবং ঢাকা দক্ষিণে ডাকসুর ভিপি ও শিবিরের নেতা আবু সাদিক কায়েমকে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এ ছাড়া নারায়ণগঞ্জে আবদুল জব্বার, গাজীপুরে হাফিজুর রহমান, চট্টগ্রামে শামসুজ্জামান হেলালী এবং রংপুরে এ টি এম আজম খানের নাম সম্ভাব্য তালিকায় রয়েছে।

স্থানীয় নির্বাচন নিয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, পৌরসভা, জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের জন্য প্রার্থী চূড়ান্ত করা হচ্ছে। সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামী এককভাবেই অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

জামায়াত নেতারা মনে করছেন, অতীতে জোটের চেয়ে আলাদাভাবে নির্বাচন করেই তারা বেশি সফলতা পেয়েছিলেন।

১০০ প্রার্থীর নাম ঘোষণা করে এগিয়ে এনসিপি:

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি ও প্রার্থী ঘোষণা করে এগিয়ে আছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

স্থানীয় সরকার নির্বাচনে প্রথম ধাপে উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়র পদে ১০০ প্রার্থীর নাম ঘোষণা করে চমক দেখিয়েছে দলটি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আসিফ মাহমুদ এবং উত্তরে আরিফুল ইসলাম আদিবকে মেয়র প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন জানান, তারা এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিয়েই এগোচ্ছেন। তবে ১১ দলের মতো জোটগতভাবে অংশ নেওয়ার পরিস্থিতি সৃষ্টি হলে তারা আলোচনায় বসতে রাজি আছেন।

এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সারজিস আলম জানিয়েছেন, যোগ্য ব্যক্তিদের যাচাই-বাছাই করে প্রার্থী তালিকা তৈরি করা হয়েছে।

জোটগত নির্বাচন নিয়ে সারজিস বলেন, জোটগতভাবে নির্বাচন করতে হলে কিছু জায়গায় ছাড় দেওয়ার বিষয়টি দলীয় নীতির ওপর নির্ভর করবে। তবে নামকাওয়াস্তে কোনো সমঝোতা মেনে নেওয়া হবে না।

এক বছরের মধ্যেই সব নির্বাচন:
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আগামী এক বছরের মধ্যে স্থানীয় সরকারের সব ধাপে নির্বাচন সম্পন্ন করার চেষ্টা করা হবে।

জুলাইয়ের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় সরকার নির্বাচনকে দলীয় প্রতীকের মোড়কে বন্দি করা হয়েছিল। এতে তৃণমূলের স্বাভাবিক নেতৃত্ব বিকাশের পথ রুদ্ধ হয়েছিল। রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিহিংসা বেড়েছিল। আইন সংশোধন সিটি করপোরেশন আইনের ৩২(ক), পৌরসভা আইনের ২০(ক), উপজেলা পরিষদ আইনের ১৬(ক), এবং ইউনিয়ন পরিষদ আইনের ১৯(ক) ধারা বাতিল করেছে সংসদ।

বর্তমানে দেশের ১২টি সিটি করপোরেশন, ৪৯০টির মতো উপজেলা পরিষদ, ৩৩০টির মতো পৌরসভা ও ৬১টি জেলা পরিষদের নির্বাচন মেয়াদোত্তীর্ণ। এ ছাড়া হাজার হাজার ইউনিয়ন পরিষদের নির্বাচনও দরজায় কড়া নাড়ছে। ডিসেম্বর থেকেই এই নির্বাচনী মহাযজ্ঞ শুরু হওয়ার জোরালো আভাস রয়েছে।

সূত্র: বাংলানিউজ

ভারতে বড় বিনিয়োগ করছে আরব আমিরাত

ভারতে কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটিতে সফরে গিয়ে প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেছেন। এ বৈঠকে একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা অংশীদারত্ব কাঠামো, ৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্যাকেজ এবং একাধিক জ্বালানি চুক্তি ঘোষণা করা হয়।

শুক্রবার (১৫ মে) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আবুধাবি বিমানবন্দরে প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান নিজে মোদিকে স্বাগত জানান এবং আনুষ্ঠানিক সংবর্ধনা দেন। এরপর দুই নেতা ভারত-ইউএই সমন্বিত কৌশলগত অংশীদারত্বের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এ সফরের আলোচনায় জ্বালানি নিরাপত্তা ছিল অন্যতম প্রধান বিষয়। ভারতের স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভস লিমিটেড এবং আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির মধ্যে একটি কৌশলগত সহযোগিতা চুক্তি সই হয়েছে। এর আওতায় ইউএই ভারতের কৌশলগত তেল মজুদে তাদের অংশগ্রহণ বাড়িয়ে ৩ কোটি ব্যারেলে উন্নীত করবে।

দুই দেশ ভারতে কৌশলগত গ্যাস মজুদ গড়ে তুলতেও একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে। এছাড়া ইন্ডিয়ান অয়েল করপোরেশন ও এডিএনওসির মধ্যে দীর্ঘমেয়াদি এলপিজি সরবরাহ চুক্তিও আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। দুই নেতা ভারতের জ্বালানি নিরাপত্তায় ইউএইয়ের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন এবং অপরিশোধিত তেল, এলএনজি ও এলপিজি সরবরাহে সহযোগিতা আরও বিস্তৃত করতে নতুন উদ্যোগ নেওয়ার ব্যাপারে একমত হন।

এনডিটিভি জানিয়েছে, সফরের অন্যতম বড় অর্জন হিসেবে ইউএইভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠান ভারতে মোট ৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। এর মধ্যে এমিরেটস এনবিডি ভারতের আরবিএল ব্যাংকে ৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। আবুধাবি ইনভেস্টমেন্ট অথরিটি ভারতের ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইনভেস্টমেন্ট ফান্ডের (এনআইআইএফ) সঙ্গে যৌথভাবে অগ্রাধিকারভিত্তিক অবকাঠামো প্রকল্পে ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। এছাড়া ইন্টারন্যাশনাল হোল্ডিং কোম্পানি ভারতের সাম্মান ক্যাপিটালে ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসব বিনিয়োগ ভারতের প্রবৃদ্ধির ধারাবাহিকতায় ইউএইয়ের দীর্ঘমেয়াদি অঙ্গীকারের প্রতিফলন।

সফরে দুই দেশের মধ্যে স্ট্র্যাটেজিক ডিফেন্স পার্টনারশিপ কাঠামো চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে দুই দেশ প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা, উদ্ভাবন ও উন্নত প্রযুক্তি, প্রশিক্ষণ ও যৌথ মহড়া, সামুদ্রিক নিরাপত্তা, সাইবার প্রতিরক্ষা এবং নিরাপদ তথ্য আদান-প্রদান আরও জোরদার করতে সম্মত হয়েছে। এছাড়া জ্বালানি ও প্রতিরক্ষার বাইরে প্রযুক্তি ও জাহাজ নির্মাণসহ আরও কয়েকটি খাতে চুক্তি হয়েছে।

গণঅধিকারে যোগ দিচ্ছেন এনসিপিসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা

রাঙ্গামাটি জেলা গণঅধিকার পরিষদের যোগ দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন দলের নেতাকর্মীরা। এরা হলেন- এনসিপির রাঙামাটির জেলার আহবায়ক বিপিন যথী চাকমা, বিপ্লবী ওয়ার্কাস পার্টির যুব আন্দোলনের সভাপতি পলাশ চাকমা, সাংগঠনিক সম্পাদক চীরজিৎ চাকমা, দপ্তর সম্পাদক সাগর চাকমা ও প্রচার সম্পাদক অভিলাস চাকমা, অবসরপ্রাপ্ত এস.আই জলমনি চাকমা এবং এলডিপি নেতা কামালসহ অনেকেই।

শুক্রবার (১৫ মে) রাঙ্গামাটি জেলা শিল্পকলা একামেডিতে গণঅধিকার পরিষদে যোগদান করার বিষয়ে এক সমন্বয় সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় উপস্থিত ছিলেন- গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, উচ্চতর পরিষদের সদস্য সাকিব হোসাইন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, জেলা গণঅধিকার পরিষদে সাবেক আহবায়ক আবুল বাশার, সদস্য সচিব ওয়াহিদুজ্জামান রোমান, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি রুদ্র মুহম্মদ জিয়াদ, রাঙ্গামাটি জেলা সভাপতি ইমাম হোসাইন ইমু, সাধারণ সম্পাদক রবিউল আউয়াল, জয় বড়ুয়া প্রমুখ।

সভায় গণঅধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, গণঅধিকার পরিষদের রাজনীতি সবার জন্য উন্মুক্ত। আওয়ামী লীগের নিরপরাধ নেতাকর্মীরাও যোগ দিতে পারবে। তবে আওয়ামী লীগের যারা অপরাধী ছিল, তাদের জায়গা গণঅধিকার পরিষদে হবে না। গণঅধিকার পরিষদ পাহাড় সমতল সবার অধিকার নিশ্চিতে কাজ করবে।

তিনি আরও বলেন, আমাদের কাছে সবার পরিচয় এই দেশের নাগরিক। গণঅধিকার পরিষদ রাজপথ থেকে বেড়ে উঠা দল। আমাদের কাছে জনগণের অধিকার বাস্তবায়ন করাই মূল লক্ষ্য। আমরা জুলাই সনদ ও গণভোটের পক্ষে, সরকারের কাছে দাবি তারা যেন জুলাই সনদ ও গণভোট নিয়ে দেওয়া কমিটমেন্ট বাস্তবায়ন করে।

সূত্র: কালবেলা

বাধা পেরিয়ে ধানকাটা উৎসবে মাতলো সোনাইডাঙ্গার ভূমিহীন কৃষকেরা

দীর্ঘদিনের বাধা, ভয়ভীতি ও নানা ষড়যন্ত্র মোকাবিলা করে নিজেদের রোপণ করা ধান ঘরে তুলতে সক্ষম হয়েছেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাইডাঙ্গা বিলের ভূমিহীন কৃষকেরা। এ সাফল্যের আনন্দ উদযাপন করতে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গণভোজের আয়োজন করেন তারা। অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক মানুষের খাবারের ব্যবস্থা করা হয়।
শুক্রবার (১৫ মে) বিকেলে উপজেলার ধানগড়া ইউনিয়নের সোনাইডাঙ্গা গ্রামে এ আয়োজন করে গ্রামসোনাই ভূমিহীন সংগঠন। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা দেয় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘নিজেরা করি’।
আয়োজকরা জানান, বছরের পর বছর ধরে সোনাইডাঙ্গা বিলে চাষাবাদকে কেন্দ্র করে স্থানীয় জোতদারদের সঙ্গে ভূমিহীন কৃষকদের বিরোধ চলে আসছে। চলতি মৌসুমেও ধান কাটাকে ঘিরে নানা বাধা, ভয়ভীতি ও মিথ্যা মামলার আশঙ্কা তৈরি হয়। তবে উপজেলা প্রশাসন ও পুলিশের সহযোগিতায় তারা শান্তিপূর্ণভাবে ধান কেটে ঘরে তুলতে সক্ষম হয়েছেন।
ভূমিহীন সংগঠনের নেতারা বলেন, এটি শুধু ধান কাটার সাফল্য নয়, বরং ভূমিহীন মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অর্জন। তারা জানান, রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারী এবং রায়গঞ্জ থানা পুলিশের সহযোগিতার কারণেই পরিস্থিতি শান্তিপূর্ণ ছিল।
অনুষ্ঠানস্থলে নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। আলোচনা সভার পাশাপাশি স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়।
সংগঠনের নেতা মো. রহমত আলী, আল আমিন ও রফিকুল ইসলাম বলেন, “অনেক বাধা পেরিয়ে আমরা নিজেদের ধান ঘরে তুলতে পেরেছি। প্রশাসনের সহায়তা না থাকলে এবারও হয়তো তা সম্ভব হতো না।”
অনুষ্ঠান শেষে প্রায় পাঁচ শতাধিক মানুষের অংশগ্রহণে গণভোজ অনুষ্ঠিত হয়। স্থানীয়রা জানান, এমন ব্যতিক্রমী আয়োজন এলাকায় সচরাচর দেখা যায় না। এতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে রায়গঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে বিক্ষোভ মিছিল ও মতবিনিময় সভা করেছে হাজী ওয়াহেদ মরিয়ম অনার্স কলেজ শাখা ছাত্রদল। শিক্ষাঙ্গন ও তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষার লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়।
শুক্রবার (১৫ মে) বিকেলে উপজেলার চান্দাইকোনা বাসস্ট্যান্ড চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির শুরুতে স্থানীয় সংসদ সদস্য ভি.পি আয়নুল হক-এর নেতৃত্বে একটি মাদকবিরোধী বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি চান্দাইকোনা বাসস্ট্যান্ড ও আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান।
পরে একই স্থানে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ৪,সিরাজগঞ্জ-৩(রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভি.পি আয়নুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুনায়েদ হোসেন সবুজ।
সভায় সভাপতিত্ব করেন হাজী ওয়াহেদ মরিয়ম অনার্স কলেজ ছাত্রদলের সভাপতি মো. শাহিন সুমন। এছাড়া উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামসুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন খান, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুল মমিন সরকার, সাধারণ সম্পাদক মো. আবু সামা সরকার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ইকবাল হোসেন এবং সদস্যসচিব মো. সাইফুল্লাহ ইবনে সজলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, মাদক বর্তমানে সমাজ ও তরুণ প্রজন্মের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। শিক্ষার্থীদের সচেতন করে সুস্থ সামাজিক ও রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে। পাশাপাশি শিক্ষাঙ্গনে ইতিবাচক ও গঠনমূলক কর্মকাণ্ড বাড়াতে ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।

গজারিয়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

  • রিপোর্টার:
  •  আপডেট টাইম : ০৭:৪৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে মোঃ আরমান (২০) নামে ১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় গজারিয়া বাউশিয়া ইউনিয়ন বাউশিয়া গ্রামস্থ চট্টগ্রাম টু ঢাকাগমী আঞ্চলিক মহাসড়কের পাশে মেঘনা প্যাকেজিং লিমিটেড এর গেইটের সামনে এই মাদক বিরোধী অভিযান চালানো হয়।
আটক আরমান কুমিল্লার চান্দিনা থানার চান্দিনা ইউনিয়নের জিরো আইস মাইজ খা গ্রামের মো. মোস্তফা কামালের ছেলে।
গ্রেফতারের সময় তাদের (এক) কেজি গাঁজা, মূল্য ২০,০০০/- টাকা, উদ্ধার করা হয়। উক্ত বিষয়ে এজাহার প্রাপ্তি সাপেক্ষে গজারিয়া থানার মামলায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এ ঘটনায় গজারিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা শেষে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ হাসান আলী আরো জানান, মাদকমুক্ত সমাজ গঠনে তাদের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক সংক্রান্ত যেকোনো তথ্য নিকটস্থ থানায় জানিয়ে সহযোগিতা করার জন্য সকলকে আহ্বান জানানো হয়েছে।

শাহজাদপুরে শ্রমিক কল্যাণ তহবিল আদায়ে বাঁধা প্রদানের অভিযোগ!

সিরাজগঞ্জ জেলা সিএনজি চালিত অটোরিক্সা মিশুক ও ট্যাক্সিকার শ্রমিক ইউনিয়নের অনুকূলে শ্রমিক কল্যাণ তহবিল সংগ্রহে বাঁধা প্রদানের অভিযোগ উঠেছে শ্রমিকদের থেকে চাঁদা আদায়কারীদের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে সিরাজগঞ্জ জেলা সিএনজি চালিত অটোরিক্সা মিশুক ও ট্যাক্সিকার শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
১৫ মে (শুক্রবার) দুপুরে শাহজাদপুর উপজেলার করতোয়া সেতুর পূর্বপাড়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি ফরহাদ আলীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কিবরিয়া খান সজলের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে শ্রমিক নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, ‘ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম দপ্তরে রেজিষ্ট্রেশনকৃত সিরাজগঞ্জ জেলা সিএনজি চালিত অটোরিক্সা মিশুক ও ট্যাক্সিকার শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং- রাজঃ ৩০০১) এর নেতৃবৃন্দ স্থানীয় সিএনজি শ্রমিকদের কল্যাণের স্বার্থে সরকারের যথাযথ কর্তৃপক্ষের নিকট থেকে অনুমোদন নিয়ে দৈনিক ১০ টাকা শ্রমিক কল্যাণ তহবিল আদায় শুরু করেন।
কিন্তু, সরকারি সেই বিধিবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্থানীয় প্রশাসনকে ভুল বুঝিয়ে শ্রমিক নেতৃবৃন্দকে হয়রানিসহ দৈনিক শ্রমিক কল্যাণ তহবিল আদায় বন্ধ করে দেন উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও আসন্ন হাবিবুল্লাহ নগর ইউপি নির্বাচনের সাম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাজী মনির গং।
এ সময় শ্রমিক নেতৃবৃন্দ আক্ষেপ প্রকাশ করে আরও বলেন,  ‘সরকারি অনুমোদন না নিয়েই হাজী মনির গং অবৈধভাবে  দৈনিক ২০/৩০ টাকা চাঁদা আদায় করছেন। সেই তারাই আবার সিএনজি শ্রমিকদের বৈধ ১০ টাকা শ্রমিক কল্যাণ তহবিল সংগ্রহে বাঁধা দিচ্ছেন। শ্রমিক নেতৃবৃন্দ এ অবৈধ অযাচিত  হস্তক্ষেপ রোধে  স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রফেসর ড. এম এ মুহিত এমপিসহ প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
সংবাদ সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ ও শ্রমিকেরা ছাড়াও শাহজাদপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
এসব অভিযোগের প্রেক্ষিতে হাবিবুল্লাহ নগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক হাজী মনির অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি ওখানকার কিছু না। তাই চাঁদা ওঠানোর প্রশ্নই ওঠে না।’

চিত্রনায়ক ফারুকের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

বাংলা চলচ্চিত্রের মিয়াভাই খ্যাত চিত্রনায়ক ফারুকের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। বাংলা সিনেমায় গ্রামীণ প্রতিবাদী যুবকের চিত্র দারুণভাবে ফুটিয়ে তুলে আজও সিনেমাপ্রেমীদের মাঝে অমর হয়ে রয়েছেন ফারুক।

আজকের দিনে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফারুক। তবে তিনি ইহলোকে না থাকলেও বেঁচে আছেন তার অনবদ্য অভিনয় ও কর্মের মধ্যে।

‘সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা’—বাংলা চলচ্চিত্রের এ কালজয়ী গানের চিত্র যখন মনে পড়ে, তখন অবলীলায় চোখের সামনে ভেসে ওঠে এক সুদর্শন যুবকের কথা। তিনি নায়ক ফারুক। বাংলা চলচ্চিত্রের সাদাকালো যুগের অন্যতম সফল ও জনপ্রিয় নায়ক তিনি। চলচ্চিত্রের মানুষজনের কাছে ফারুক ‘মিয়া ভাই’ নামেও পরিচিত। চার দশকের বেশি সময় ধরে তিনি চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ছিলেন।

চলচ্চিত্র সংশ্লিষ্টরা প্রায়ই তাকে স্মরণ করেন নানা পরিস্থিতিতে। তিনি শুধু একজন গুণী অভিনেতা, দর্শকনন্দিত নায়ক কিংবা সংসদ সদস্যই ছিলেন না, এসবের বাইরেও তিনি ছিলেন একজন মুক্তিযোদ্ধা এবং প্রকৃত অর্থে চলচ্চিত্র পরিবারের একজন অভিভাবক। চলচ্চিত্রের নানা সংকটময় পরিস্থিতি তিনি দৃঢ় হাতে সামাল দিতেন।

চলচ্চিত্রের মানুষের আপদে-বিপদে সর্বদা এগিয়ে আসতেন। গ্রামীণ পটভূমিকায় তার অভিনয় এতটাই সাবলীল ছিল যে, একসময় তার ইমেজ গড়ে ওঠে গ্রামের প্রতিবাদী যুবকের। ফারুকের স্ত্রী ফারহানা পাঠান বলেন, ‘তাকে আমরা সবসময়ই স্মরণ করি। সবাই তার জন্য দোয়া করবেন।’

নায়ক ফারুকের পুরো নাম আকবর হোসেন পাঠান দুলু। তিনি শুধু একজন অভিনেতাই নন, প্রযোজক ও ব্যবসায়ী হিসেবেও তার খ্যাতি রয়েছে। ১৯৪৮ সালের ১৮ আগস্ট ঢাকায় জন্মগ্রহণ করেন ফারুক। তার চলচ্চিত্রে অভিষেক ১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ সিনেমার মাধ্যমে। নায়ক হিসেবে ফারুক আলোচনায় আসেন ১৯৭৫ সালে গ্রামীণ পটভূমিতে নির্মিত ‘সুজন সখী ও ‘লাঠিয়াল’ সিনেমা দুটির মাধ্যমে। এ দুটি সিনেমাই ব্যবসাসফল ও দর্শকনন্দিত হয়েছিল।

এমনকি সেই বছর ‘লাঠিয়াল’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব চরিত্রের অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র লাভ করেন ফারুক। দেশের চলচ্চিত্রে অসামান্য অবদান রাখায় ২০১৬ সালে ফারুককে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা প্রদান করা হয়।

ব্যক্তিগত জীবনে ফারুক বিয়ে করেন ফারহানা পাঠানকে। ফারিহা তাবাসসুম পাঠান ও রওশন হোসেন নামে তাদের দুই সন্তান রয়েছে।

হরমুজ প্রণালির দিকে ছুটছে ফ্রান্সের যুদ্ধজাহাজ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় ফ্রান্স তাদের বিমানবাহী রণতরী শার্ল দ্য গোলকে হরমুজ প্রণালির কাছাকাছি এলাকায় পাঠাচ্ছে। ফ্রান্সের সশস্ত্র বাহিনী বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি অ্যালিস রুফো শুক্রবার ফরাসি সংবাদমাধ্যম বিএফএমটিভিকে বলেন, যুদ্ধজাহাজটি আরব সাগরের দিকে অগ্রসর হচ্ছে এবং ইতোমধ্যে ওই অঞ্চলে পৌঁছে গেছে।

তিনি বলেন, এটি আরব সাগরের দিকে এগোচ্ছে, ইতোমধ্যে এলাকায় রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালানোর পর থেকেই উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বেড়ে যায়। এর জবাবে তেহরান ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদের লক্ষ্য করে পাল্টা পদক্ষেপ নেয়। একই সঙ্গে বন্ধ হয়ে যায় হরমুজ প্রণালি।

পরে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনা স্থায়ী সমাধানে পৌঁছাতে পারেনি। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ান।

এদিকে ১৩ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে ইরানি সামুদ্রিক চলাচল লক্ষ্য করে নৌ অবরোধ কার্যকর করছে। এ নিয়ে প্রায় ছোটখাটো সংঘাত লেগেই রয়েছে।

চাঁদের আলোয় দেখা মিলবে বিরল রংধনুর

সূর্যের আলোতে রংধনু দেখছেন। কিন্তু কখনো কি রাতে চাঁদের আলোয় রংধুন দেখেছেন? কী রাতে রংধনুর কথা শুনে চমকে উঠেছেন? চাইলে রাতেও দেখতে পারেন প্রকৃতির অন্যতম বিরল দৃশ্য।

খবর বিবিসির

জিম্বাবুয়ে এবং জাম্বিয়ার সীমান্তের ভিক্টোরিয়া জলপ্রপাত পৃথিবীর অল্প কয়েকটি স্থানের একটি, যেখানে এই ‘মুনবো বা চন্দ্রধনুর’ দেখার সুযোগ মিলতে পারে।

সম্প্রতি ভিক্টোরিয়া জলপ্রপাতে সারাহ স্টিজার রাতে চাঁদের আলোতে তৈরি রংধনু দেখেন এবং তা ক্যামেরাবন্দি করেন।

সারাহ স্টিজার সংবাদ মাধ্যম বিবিসি-তে তার চন্দ্রধনু দেখার অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

সারাহ স্টিজার তার বিরল অভিজ্ঞতা নিয়ে বলেন, সেখানে (ভিক্টোরিয়া জলপ্রপাতে) কোনো ফ্লাডলাইট ছিল না।

ছিল কেবল উদীয়মান পূর্ণিমার চাঁদের ম্লান আভা আর জাম্বিয়ার রাতের ঘন নীল-কালো অন্ধকার। অন্ধকারের ওপারে, ১০০ মিটারেরও (৩২৮ ফুট) বেশি নিচে গিরিখাতের মধ্যে আছড়ে পড়ছিল পানি।

আছড়ে পড়া পানি বাতাসের অনেক উঁচুতে বিশাল জলকণা বা স্প্রে-র স্তম্ভ পাঠিয়ে দিচ্ছিল।

সারাহ আরও বলেন, তারপর ধীরে ধীরে, প্রায় অলক্ষ্যে, জলকণার মাঝে একটি ম্লান দাগ, সরাসরি সেদিকে না তাকালে দেখা কঠিন। তারপর একটি বক্ররেখা ফুটে উঠল- একটি কোমল, উজ্জ্বল বন্ধনী; অন্ধকারের বুক চিরে প্রসারিত এবং নিচে হা করা গিরিখাতের ওপরে ঝুলে আছে রংধনু। এটি ছিল ‘মুনবো’ বা একটি চন্দ্রধনু। এটি সূর্যের আলোয় নয় বরং চাঁদের আলোয় তৈরি হয়।

জিম্বাবুয়ে এবং জাম্বিয়ার সীমান্তের মাঝে অবস্থিত বিশ্বের অন্যতম বৃহৎ জলপ্রপাত ভিক্টোরিয়া জলপ্রপাত। এটি স্থানীয়ভাবে ‘মোসি-ওয়া-তুনিয়া’ বা ‘বজ্রধ্বনি সৃষ্টিকারী ধোঁয়া’ নামে পরিচিত।

প্রতি বছর প্রায় দশ লাখ মানুষ এই ভিক্টোরিয়া জলপ্রপাত দেখতে আসেন। যাদের বেশিরভাগই দিনের আলোতে আসেন। কিন্তু অন্ধকার হওয়ার পর, পূর্ণিমার সময়টিতে অভিজ্ঞতাটি সম্পূর্ণ বদলে যায়। তখন রাতে অন্ধকারে চাঁদের আলোয় দেখা মিলতে পারে এই বিরল মুনবো বা চন্দ্রধনুর।

হামে একদিনে আরও ১২ জনের প্রাণ গেল

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হামের উপসর্গে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ১৯২ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৫৫ হাজার ৬১১ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১১১ জন, গত ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা সাত হাজার ৪১৬ জন।

১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ১৭৬ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৬ হাজার ৫৫ জন। গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও আট জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৩৭৭ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আরও চার জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত নিশ্চিত হামে ৭৪ জনের মৃত্যু হয়েছে।

হাসপাতালের গাছে ঝুলছিল যুবকের মরদেহ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নরিনায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন হাসমত ফকির (৪০) নামের এক ব্যক্তি। শুক্রবার সকালে শাহজাদপুর থানা পুলিশ নরিনা হাসপাতাল কম্পাউন্ডের একটি আম গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। মৃত হাসমত নরিনা মধ্যপাড়া গ্রামের মৃত সফিজ ফকিরের ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার (১৫ মে) সকালে নরিনা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের কম্পাউন্ডের মধ্যে একটি আমগাছের সঙ্গে গলায় দড়ি দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় হাসমত ফকিরের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী ও স্বজনরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: হাফিজুর রহমান ও শাহজাদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) নাজমুল কাদের ঘটনাস্থল পরিদর্শন করেন।

এসময় ইন্সপেক্টর নাজমুল কাদের জানান, প্রাথমিকভাবে সুরতহাল করে মনে হচ্ছে এটি একটি আত্মহত্যা। তবে অধিকতর তদন্তের জন্য লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে, ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে।

কৃষকের ধান কেটে ফেসবুকে ভিডিও ছড়ালো নিষিদ্ধ ছাত্রলীগ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক কৃষকের ফসলের মাঠ পাকা ধান কেটে ফেসবুকে ভিডিও ছড়িয়ে দিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ।  ৪৬ সেকেন্ডের ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
শুক্রবার (১৫ মে) খোজ নিয়ে জানা যায়, উপজেলার পঞ্চকোশী ইউনিয়নের ভদ্রকোল গ্রামের একটি ফসলি জমিতে ছাত্রলীগের ৮ থেকে ১০ জন নেতাকর্মী এক কৃষকের পাকা ধান কেটে দিচ্ছেন এবং মাথায় নিয়ে যাচ্ছে। ভিডিওতে এক যুবকের কথায় বলছে, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রী সহ-সভাপতি ভিপি ফরহাদ ভাইয়ের দিকনির্দ্দেশনায় উল্লাপাড়া উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে সাধারণ খেটে খাওয়া কৃষকের ধান কেটে দিচ্ছি। সাধান মানুষের পাশে থাকবে ছাত্রলী এই কথার পরে জয় বাংলা স্লোগান দিয়ে ধান করতে শুরু করে। ভিতিওতে এমন দৃশ্য দেখা যাচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তারুজ্জামান বলেন, কৃষকদের ধান কেটে দিচ্ছে, এমন একটি ভিডিও আমরা দেখেছি। তবে, কোন এলাকার এমন কাজ করেছে, তা খোঁজা হচ্ছে। ভিডিওতে যাঁদের দেখা গেছে, তাঁদের শনাক্ত করার কাজ চলছে। শনাক্ত করা গেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
২০২৪ সালের (৫ আগষ্ট) আওয়ামী লীগ সরকারের পতনের পর জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা আত্মগোপনে চলে গেছে। সংগঠনটির কার্যক্রম নিষিদ্ধ করার পর থেকে প্রকাশ্যে আর তাদের কোনো কর্মসূচি করতে দেখা যায়নি বলে তিনি জানিয়েছেন।

2 thoughts on “ইরানের নতুন সিদ্ধান্তে আলোচনায় হরমুজ প্রণালি

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের নতুন সিদ্ধান্তে আলোচনায় হরমুজ প্রণালি

আপডেট টাইম : ০৬:১১:০৩ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬