সিরাজগঞ্জ , রবিবার, ১০ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বিশ্বকাপের উদ্বোধনী রাতে সুরের জাদু ছড়াবেন বাংলাদেশের সঞ্জয় Logo মুক্তির পথে আইভী, আপিলেও মিলল জামিন Logo ঈদের আগে হিলিতে মশলার দাম কমায় স্বস্তিতে ক্রেতারা  Logo নিকলীতে মাদকবিরোধী অভিযানে আটক স্বামী-স্ত্রী Logo বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ৭৬তম জন্মদিন আজ Logo আইনজীবী আলিফ হত্যা মামলা: চিন্ময় দাশকে জামিন দেননি হাইকোর্ট Logo বিনামূল্যে বিদ্যুৎ ও মাদকমুক্ত তামিলনাড়ুর প্রতিশ্রুতি বিজয়ের Logo রায়গঞ্জে গরু চুরি রোধে ‘বাঁশ ব্যারিয়ার: ব্যতিক্রমী উদ্যোগে খামারিদের স্বস্তি  Logo কোটি টাকার হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার Logo রায়গঞ্জে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে ধানের অধিক ফলন নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা

উল্লাপাড়ায় জামায়াতের ওয়ার্ড আমীরসহ ৩০ জন বিএনপিতে যোগদান

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৮:২১:৪১ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • 59
রায়হান আলী উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি।জনতার কণ্ঠ.কম
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জামায়াতে ইসলামীর এক ওয়ার্ড আমীরসহ ৩০ জন নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। বুধবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার বাঙালা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির আয়োজিত কর্মী সভায় তারা বিএনপিতে যোগ দেন।
ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. আনোয়ার হোসেন তার নেতৃত্বে ৩০ জন কর্মী নিয়ে অনুষ্ঠানে বিএনপিতে যোগ দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী, পুলিশ সংস্কার কমিশনের সদস্য সচিব ও সাবেক ডিআইজি খাঁন সাঈদ হাসান জ্যোতি। তিনি নতুন যোগদানকারীদের বরণ করে নেন এবং বিএনপির পতাকা হাতে তুলে দেন।
এ বিষয়ে বাঙালা ইউনিয়ন জামায়াতের আমীর আমিনুল ইসলাম জানান, আনোয়ার হোসেনকে প্রায় ছয় মাস আগে অনৈতিক আর্থিক লেনদেনের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তবে তার সঙ্গে আরও ৩০ জন কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন কিনা সে বিষয়ে তিনি অবগত নন।
খাঁন সাঈদ হাসান জ্যোতি বলেন, বাঙালা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি (কাটার মহল, চক-বাঙালা ও গাড়াবাড়ি এলাকায়) আয়োজিত কর্মী সভায় জামায়াতের ওয়ার্ড সভাপতি আনোয়ার হোসেনসহ ৩০ জন কর্মী আমার হাত ধরে বিএনপিতে যোগ দিয়েছেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের উদ্বোধনী রাতে সুরের জাদু ছড়াবেন বাংলাদেশের সঞ্জয়

উল্লাপাড়ায় জামায়াতের ওয়ার্ড আমীরসহ ৩০ জন বিএনপিতে যোগদান

আপডেট টাইম : ০৮:২১:৪১ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫