সিরাজগঞ্জ , রবিবার, ১০ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::

এজাজকে প্রশাসক পদ থেকে অপসারণ করা হয়নি: মন্ত্রণালয়

মোহাম্মদ এজাজ। পুরোনো ছবি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক পদ থেকে মোহাম্মদ এজাজকে অপসারণ করা হয়নি। তার নিয়োগের নির্ধারিত মেয়াদ শেষ হওয়ায় তিনি দায়িত্ব থেকে অব্যাহতি পেতে যাচ্ছেন।

সোমবার (৯ ফেব্রয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে গৃহায়ন ও গণপূর্ত এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়।

স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা যায়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ ২০২৪-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী ১২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে প্রজ্ঞাপন নম্বর 46.00.0000.000.070.18.006.24-97 এর মাধ্যমে মোহাম্মদ এজাজকে এক বছরের জন্য পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তার এই নিয়োগের মেয়াদ আগামী ১১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে শেষ হবে।

এদিকে, প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখতে ৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রজ্ঞাপন নম্বর 46.00.0000.000.070.18.006.24-১২০ এর মাধ্যমে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহানকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

স্থানীয় সরকার মন্ত্রণালয় জানিয়েছে, মোহাম্মদ এজাজের মেয়াদ শেষ হওয়ার পর আগামী ১১ ফেব্রুয়ারি সুরাইয়া আক্তার জাহান আনুষ্ঠানিকভাবে প্রশাসকের দায়িত্বভার গ্রহণ করবেন।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, এটি কোনো ধরনের অপসারণ বা শাস্তিমূলক ব্যবস্থা নয়; বরং নির্ধারিত মেয়াদ শেষে নিয়মিত প্রশাসনিক পরিবর্তনের অংশ।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

‘সোজা গুলি করার’ ওপেন নির্দেশনা দিয়ে রেখেছিল শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

এজাজকে প্রশাসক পদ থেকে অপসারণ করা হয়নি: মন্ত্রণালয়

আপডেট টাইম : ০৭:০৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬