সিরাজগঞ্জ , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

ওপেনার সংকটে দক্ষিণ আফ্রিকা সফরে নতুন পরিকল্পনায় বাংলাদেশ

ওপেনার সংকটে নতুন পরীক্ষা

সিলেট টেস্টে সাদমান ইসলাম চোটে পড়ার পর বিকল্প ওপেনার হিসেবে কাউকে পাওয়া গেল না। দল ঘোষণার সময়ও যে বিকল্প ওপেনার কেউ ছিল, সেটাও না। টেস্ট ক্রিকেটে সাম্প্রতিক সময়ে ভালো সময় কাটালেও ওপেনিংয়ে বিকল্প তৈরিতে পিছিয়ে ছিল বাংলাদেশ। এর সঙ্গে দীর্ঘদিনের সমস্যা ডানহাতি ওপেনার না থাকা। টপ অর্ডার থেকে মিডল অর্ডারের শুরু পর্যন্ত বাঁহাতি ব্যাটসম্যানের আধিক্য। প্রতিপক্ষের বোলারদের জন্যও যা বাড়তি সুবিধা তৈরি করে। সেই ঘাটতি পূরণে এবার দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দলে ডানহাতি ওপেনার মাহফিজুল ইসলাম রবিনকে ডেকেছে নির্বাচক প্যানেল।

বাংলাদেশ টেস্ট দলের নিয়মিত ওপেনার সাদমান ইসলাম ও তানজিদ হাসান তামিম—দুজনই বাঁহাতি। বিভিন্ন সময়ে দলের সঙ্গে থাকা মাহমুদুল হাসান জয় ও সৌম্য সরকারও বাঁহাতি ব্যাটসম্যান। ফলে ডানহাতি ওপেনারের সংকটটা বেশ পুরোনো। সেই ঘাটতি পূরণে রবিনকে সম্ভাবনাময় বিকল্প মনে করছেন নির্বাচকরা। তবে দক্ষিণ আফ্রিকার কঠিন কন্ডিশনে তার সামনে চ্যালেঞ্জও কম নয়। প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন অবশ্য মনে করেন, এই চ্যালেঞ্জ নেওয়া জরুরি। তার ভাষায়, ‘চ্যালেঞ্জটা তো নিতেই হবে। আমাদের টেস্ট দলের ব্যাটিং লাইনআপ দেখলে বুঝবেন, পরপর চারজন বাঁহাতি ব্যাটসম্যান হয়ে যাচ্ছে। এটা একটু অস্বাভাবিক। আমরা শুরু থেকেই একজন ডানহাতি ওপেনার খুঁজছিলাম।’

জাতীয় লিগের চলতি আসরে ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন রবিন। ১০ ইনিংসে ৭৪.৬৭ গড়ে করেছেন ৬৭২ রান। তিনটি সেঞ্চুরির পাশাপাশি আছে দুটি অর্ধশতক। এর মধ্যে একটি সেঞ্চুরিকে দ্বিশতকেও রূপ দিয়েছেন তিনি। এমন পারফরম্যান্সের পর তাকে দলে নেওয়ার সিদ্ধান্ত সহজ হয়েছে নির্বাচকদের জন্য। প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, ‘রবিনকে দলে নেওয়ার পেছনে আমাদের প্রথম চিন্তা ছিল, একজন ডানহাতি ওপেনার তৈরি করা খুব জরুরি। আপনারা জানেন, আমরা আগেও বিষয়টি নিয়ে কাজ করছিলাম। কিন্তু আমাদের হাতে এই মুহূর্তে পুরোপুরি প্রস্তুত কেউ ছিল না। রবিনকেও আমরা আরও কিছুটা সময় দিতে চেয়েছিলাম, যেন সে নিজেকে প্রস্তুত করতে পারে। তবে আমার মনে হয়, সে নিজেকে প্রমাণ করেছে।’

শুধু জাতীয় লিগের পারফরম্যান্স নয়, রবিনের প্রথম শ্রেণির ক্রিকেট ও ‘এ’ দলের হয়ে খেলার অভিজ্ঞতাও বিবেচনায় নিয়েছেন নির্বাচকেরা। ঘরোয়া ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে এখন পর্যন্ত ৭০টি ম্যাচ খেলেছেন তিনি। সুমনের মতে, ‘প্রথম শ্রেণির ক্রিকেট ও ‘এ’ দলের হয়ে তার খেলা আমরা দেখেছি। সেখানে তাকে বেশ সম্ভাবনাময় মনে হয়েছে। আমাদের টপ অর্ডারে বাঁহাতি ব্যাটসম্যানের সংখ্যা বেশি। তাই একজন ডানহাতি ব্যাটসম্যান প্রয়োজন ছিল। সেই ভাবনা থেকেই রবিনকে বেছে নেওয়া।’

জাতীয় লীগের পারফরম্যান্স বিবেচনায় দলে জায়গা পেয়েছেন নাঈম শেখও। সাম্প্রতিক সময়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ভালো ব্যাটিং করছেন তিনি। দক্ষিণ আফ্রিকায় ‘এ’ দলের হয়ে খেলার অভিজ্ঞতাও রয়েছে তার। নির্বাচকদের চোখে, সাম্প্রতিক পারফরম্যান্সে নিজেকে আবারও প্রস্তুত প্রমাণ করেছেন নাঈম। এদিকে দক্ষিণ আফ্রিকার কন্ডিশন বিবেচনায় পেসারদের ওপরই বেশি নির্ভর করতে হচ্ছে বাংলাদেশকে। দলে আছেন তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন ও খালেদ আহমেদ। চোট কাটিয়ে ফেরার অপেক্ষায় থাকা পেসার নাহিদ রানাকে টি-টোয়েন্টি সিরিজের আগে পাওয়া যাবে না বলেও নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক।

জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মাত্র ১ রানেই ২ উইকেট হারাল বাংলাদেশ, বিপর্যয় সামলাবেন কে?

ওপেনার সংকটে দক্ষিণ আফ্রিকা সফরে নতুন পরিকল্পনায় বাংলাদেশ

আপডেট টাইম : ০১:২৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬