সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫ মাদক কারবারিকে গ্রেফতার করেছে কামারখন্দ থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মোট ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ও সন্ধ্যায় উপজেলার বিভিন্ন স্থানে পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আমতলা মোড় এলাকা থেকে হালুয়াকান্দি নয়াপাড়া গ্রামের সুজন প্রামাণিককে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
এছাড়া ধানাধীন কৃষ্ণদিয়ার এলাকা থেকে আব্দুল আলিম, সেলিম প্রামাণিক, সোহেল আকন্দ ও জামতৈল মধ্যপাড়া গ্রামের শাহিন প্রামাণিককে ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
শুক্রবার (৮ মে) দুপুরে কামারখন্দ থানা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার সকালে সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী জানান, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে অভিযান চালিয়ে ৫ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি নিয়মিত অভিযানের অংশ হিসেবে সিরাজগঞ্জ সদর উপজেলার রেল কলোনি এলাকার শাকিল নামের এক ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৬ জনকে আদালতে পাঠানো হয়েছে।

ওমর ফারুক ভুইয়া (কামারখন্দ), সিরাজগঞ্জ প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম। 



















