সিরাজগঞ্জ , শুক্রবার, ২২ মে ২০২৬

কালাইয়ে স্বামীর হাতে গৃহবধূ খুন, স্বামী পলাতক

জয়পুরহাটের কালাই উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে খালেদা বিবি (৩০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী আব্দুল বাকি পলাতক রয়েছেন।
রোববার (১ মার্চ) দিবাগত রাতে কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের এলতা উত্তর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খালেদা বিবি একই গ্রামের আব্দুল খালেকের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন কালাই থানার তদন্ত কর্মকর্তা দীপেন্দ্রনাথ সিংহ।
অভিযুক্ত আব্দুল বাকি এলতা গ্রামে ঘরজামাই হিসেবে বসবাস করতেন। দীর্ঘদিন ধরে তিনি স্ত্রীকে সন্দেহ করে আসছিলেন। এ নিয়ে দাম্পত্য কলহ লেগেই থাকত। অভিযোগ রয়েছে, বিভিন্ন সময় তিনি স্ত্রীর কাছে টাকা-পয়সা দাবি করতেন।
গত শনিবার বিকেলে তিনি স্ত্রীর স্বর্ণের চেইন ও মোবাইল ফোন নিয়ে নেন। বিষয়টি জানাজানি হলে গ্রামবাসী পারিবারিক বৈঠকের মাধ্যমে স্বর্ণের চেইন ও মোবাইল ফোন খালেদা বিবির কাছে ফিরিয়ে দেন। বৈঠক শেষে স্বামী-স্ত্রী নিজ কক্ষে যান।
রাত আনুমানিক তিনটার দিকে সাহরির সময় বাসায় থাকা দুই মৌসুমি শ্রমিক আব্দুল বাকিকে ডাকতে গেলে তিনি দরজা খুলে দ্রুত বের হয়ে যান। পরে ঘরে গিয়ে খালেদা বিবিকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর দীপেন্দ্রনাথ সিংহ জানান, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

কালাইয়ে স্বামীর হাতে গৃহবধূ খুন, স্বামী পলাতক

আপডেট টাইম : ১২:২৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬