সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো, সেবামূলক সংগঠন আরপিএ

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৬:০৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • 75
ব্যুরো প্রধান, নওগাঁ:
নওগাঁর রাণীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সেবামূলক অরাজনৈতিক সংগঠন প্রসপ্যারিটি অ্যাসোসিয়েশন (আরপিএ)। বৃহস্পতিবার ১৪ আগষ্ট দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ব্যতিক্রমী এক সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলার ১৪টি উচ্চ বিদ্যালয় হতে এস.এস.সি/সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৭৮ জন এবং ভর্তি পরীক্ষায় সরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত ৩০জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।
এর আগে এদিন আয়োজিত অনুষ্ঠানে আগত সকল অতিথিদের আরপিএ’র পক্ষ থেকে গাছ দিয়ে বরণ করা হয়।
“আলোকিত রাণীনগর আমাদের স্বপ্ন” আর সেই স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে ২০২০সাল থেকে আরপিএ সেবামূলক কাজের মাধ্যমে এগিয়ে চলেছে। গণিত অলিম্পিয়াড, কুইজ প্রতিযোগীতা, ক্যারিয়ার গঠন, উচ্চ শিক্ষা সংক্রান্ত কর্মসূচীর মাধ্যমে রাণীনগরের শিক্ষার্থীদের শিক্ষানুরাগী করার কার্যক্রম চালিয়ে আসছে আরপিএ। এছাড়া উপজেলার দুর্গম এলাকাগুলোতে ফ্রি-মেডিকেল ক্যাম্পের মাধ্যমে অসহায় মানুষের মাঝে স্বাস্থ্য সেবাও পৌঁছে দিচ্ছে আরপিএ।
আরপিএর সভাপতি মোঃ শাহীনুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্মসম্পাদক প্রবীর কুমার পালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান।
এছাড়া সহকারি কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান, সাবেক অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খান, মোফাখ্খার হোসেন খান পথিক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাফিজ মো: রায়হান, সাবেক প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক, প্রশাসনের অন্যান্য দপ্তরের প্রধানগন প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও আরপিএ’র সাংগাঠনিক সম্পাদক আবু হাসান রকি, তৌফিক হোসেন আনন্দসহ
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আরপিএর সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা পাওয়া শিক্ষার্থীরা জানায়, আরপিএ’র এই আয়োজন শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়, তাদের জীবনে পাওয়া বড় একটা অনুপ্রেরণা। আরপিএর বড় ভাইদের যে দিকনির্দেশনা তারা পেয়েছে তা কখনই ভুলবার মতো নয়। এমন অনুপ্রেরণামূলক আয়োজনের জন্য তারা আরপিএর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে।
এসময় বক্তারা প্রথমেই একজন শিক্ষার্থীকে নিরাপদ মানুষ হিসেবে নিজেকে বিনির্মাণ করার প্রত্যয় হৃদয়ে ধারণ করে এগিয়ে চলার আহ্বান জানান। এরপর সুস্থ্য পাঠগ্রহণের মাধ্যমে নিজেকে বিকশিত করার অনুরোধ জানান।
আরপির আলোতে একদিন রাণীনগর উপজেলা  আলোকিত হবে। আরপিএর সদস্যরা শুধু দেশের ভিতরেই না, হাজার হাজার কিলোমিটার দূরে থেকেও রাণীনগর উপজেলার জন্য কাজ করে যাচ্ছেন। আরপিএর এমন ব্যতিক্রমী আয়োজন সত্যিই প্রশংসনীয়। আগামীতেও আরপিএর এমন সেবামূলক ভিন্নধর্মী কর্মকান্ড অব্যাহত রাখার আহ্বান জানান বক্তারা।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো, সেবামূলক সংগঠন আরপিএ

আপডেট টাইম : ০৬:০৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫