সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়:

ক্যাম্পাস দাবীতে এবার সড়ক অবরোধ করে পথনাটক

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০১:৪২:০৭ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • 67

শাহজাদপুর (শাহজাদপুর) প্রতিনিধি

সিরাজগঞ্জ: স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ডিপিপি অনুমোদন ও বাস্তবায়নের দাবীতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচি অব্যাহত রয়েছে।

সোমবার (৪ আগষ্ট) সকাল ১০টায় সিরাজগঞ্জের শাহজাদুপরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এর  সামনে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে পথনাটক ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণে বেলা ১২টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচি চলে। ফলে প্রতিদিনের মতো এদিনও পাবনার সাথে ঢাকাসহ উত্তর-পূর্বাঞ্চলের সকল জেলার যান চলাচল বন্ধ হয়ে যায়। দূর্ভোগে হাজারও মানুষ। ১২টার পর কর্মসূচি শেষ হলে যান চলাচল স্বাভাবিক হয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রকল্পের ডিপিপি অনুমোদন ও পূর্ণ বাস্তবায়ন শুরু না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাবো।

উল্লেখ্য, প্রতিষ্ঠার নয় বছরেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করা হয়নি। ৭ দফায় ডিপিপি সংশোধন করে ৯৩ শতাংশ কমিয়ে এনে মাত্র ৫১৯ কোটি টাকার প্রকল্প প্রস্তাবনা দেওয়া হলেও এখন পর্যন্ত সেটির অনুমোদন না হওয়ায় বিক্ষুব্ধ হয়ে পড়ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। তারা দীর্ঘদিন ধরে সরকারের কাছে তাদের দাবি, হতাশা ও ক্ষোভের কথা জানিয়ে আসছেন। দাবী বাস্তবায়নে পদক্ষেপ না নেওয়ায় গত ২৬ জুলাই থেকে আবারও আন্দোলন শুরু হয়েছে। সড়ক অবরোধ, মানববন্ধন, সাংস্কুতিক প্রতিবাদ ও গণসং যোগসহ নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা। তাদের এই কর্মসূচির সাথে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা একাত্বতা প্রকাশ করেছেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়:

ক্যাম্পাস দাবীতে এবার সড়ক অবরোধ করে পথনাটক

আপডেট টাইম : ০১:৪২:০৭ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫