সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের কয়েলগাতী গ্রামে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশাল দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় কয়েলগাতী-শিবনাথপুর ঈদগাহ মাঠে জিয়া মঞ্চ সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও সলঙ্গা থানা শাখার আহ্বায়ক এবং কয়েলগাতী শিবনাথপুর ঈদগাহ মাঠ উন্নয়ন কমিটির সভাপতি ডা. আরিফুল ইসলামের আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
কয়েলগাতী, শিবনাথপুর, পশ্চিম মোহনপুর, রাজাখার চর, বড় হামকুড়িয়া, জগতগাতী ও খামার পাইকোশা গ্রামের বিপুল সংখ্যক মানুষ ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
ইফতার মাহফিলের পূর্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এ সময় বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পাওয়ায় কয়েলগাতীর কৃতি সন্তানসিরাজগঞ্জ-২ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর দীর্ঘায়ু কামনায় করে দোয়া করা হয়।
ইফতার মাহফিলে বক্তব্য রাখেন জিয়া মঞ্চ সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও সলঙ্গা থানা শাখার আহ্বায়ক এবং কয়েলগাতী শিবনাথপুর ঈদগাহ মাঠ উন্নয়ন কমিটির সভাপতি এবং আরিফ রাজ চক্ষু ও জেনারেল হাসপাতালের পরিচালক ডা. আরিফুল ইসলাম।
এ সময় তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। সেই সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর জন্য দোয়া প্রার্থনা করেন।
ইফতার মাহফিলে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম 




















সুন্দর একটা আয়োজন করা হয়েছিল আরিফ ভাইয়ের দীর্ঘ আয়ুকামনা করছি