সিরাজগঞ্জ , রবিবার, ১০ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::

খালেদা জিয়া সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকে: টুকু

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান টুকু বলেছেন, বিএনপি চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনবারের সফল প্রধানমন্ত্রী। তিনি ঐক্যের প্রতীক। তিনি হচ্ছেন বাংলাদেশের প্রাণ, তিনি সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকে। তিনি না থাকলে বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে।

শনিবার (২৯ নভেম্বর) বাদ মাগরিব সিরাজগঞ্জের পৌর ভাসানী মিলনায়তনে জেলা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু খালেদা জিয়ার সুস্থতার জন্য সকলকে ঘরে ঘরে ও মসজিদে পবিত্র কোরআন শরীফ, দরুদ শরীফ ও ফাতেহা পাঠ করে আল্লাহপাকের দরবারে দোয়া করার আহবান জানান।

এ সময় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু বক্তব্য রাখেন। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা নুরনবী হুসাইন।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে জেলা বিএনপির দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রিয় নেত্রীর সুস্থতা কামনা করে দলের নেতাকর্মীরা কান্নায় ভেঙে পড়েন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

‘সোজা গুলি করার’ ওপেন নির্দেশনা দিয়ে রেখেছিল শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

খালেদা জিয়া সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকে: টুকু

আপডেট টাইম : ০৮:০১:২৮ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫