সিরাজগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

খুলনায় পলাশ গ্রুপের সদস্য তুষারকে গুলি করে হত্যা

গুলির খোসা পড়ে আছে রাস্তায়

খুলনায় মো. তুষার (২৭) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে নগরীর মিস্ত্রিপাড়া বাজারসংলগ্ন আনসার উদ্দিন লেনে তার গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়।

এ সময় মরদেহের পাশে রেজিস্ট্রেশনবিহীন কালো রঙের একটি আর ১৫ মোটরসাইকেল ছিল। 

তুষার নগরীর লবণচরা থানার জিন্নাপাড়া ৮ নম্বর গলির আব্দুর রাজ্জাকের ছেলে।

পুলিশের দাবি, নিহত তুষার সন্ত্রাসী পলাশ গ্রুপের সদস্য ছিলেন। তার বিরুদ্ধে অস্ত্র ও হত্যা মামলা রয়েছে।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, তুষারের বিরুদ্ধে অন্তত দুটি মামলার তথ্য রয়েছে। এর মধ্যে একটি অস্ত্র আইনে এবং অন্যটি হত্যা মামলা।

তিনি সন্ত্রাসী পলাশ গ্রুপের সদস্য ছিলেন।

পুলিশের কাছে পাওয়া প্রাথমিক তথ্যে বলা হয়েছে, নগরীর পূর্ব বানিয়াখামারের লোহার গেট এলাকায় খাদিমুল উলুম মাদরাসার সামনে রক্তের দাগ দেখা গেছে। বিশ্বস্ত সূত্রের বরাতে পাওয়া তথ্যে দাবি করা হয়েছে, সেখানে ধস্তাধস্তি ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলে থাকা দুজন পড়ে যান। পরে তুষার মোটরসাইকেল নিয়ে সেখান থেকে চলে আসেন।

ওই সূত্রের দাবি, আনসার উদ্দিন লেনের পূর্ব প্রান্তে পৌঁছালে দুর্বৃত্তরা তুষারকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়েন দুর্বৃত্তরা। এতে তার পিঠে গুলি লাগে। পরে মোটরসাইকেলসহ রাস্তায় পড়ে তার মৃত্যু হয়।

খবর পেয়ে খুলনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনগত ব্যবস্থা নেয়। তবে হত্যাকাণ্ডের কারণ, হামলাকারীদের পরিচয় এবং মাদরাসার সামনে ঘটে যাওয়া ঘটনার সঙ্গে তুষার হত্যার যোগসূত্র রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

খুলনায় পলাশ গ্রুপের সদস্য তুষারকে গুলি করে হত্যা

আপডেট টাইম : ১১:৪৩:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬