সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

গজারিয়ায় নৌ-ডাকাত গ্রুপের সদস্য হত্যা মামলায় দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের গজারিয়ায় নৌ-ডাকাত পিয়াস গ্রুপের সদস্য রাকিবকে হত্যা মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ১৯ এপ্রিল রাতে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন করে অচেতন অবস্থায় ফেলে রেখে যায় সন্ত্রাসীরা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গজারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

মামলার পর মুন্সীগঞ্জ জেলা পুলিশের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস)-এর তত্ত্বাবধানে ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করে একাধিক টিম।

এরই ধারাবাহিকতায় ২৩ এপ্রিল গজারিয়া এলাকা থেকে মো. সালাম নামে একজনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে ২৭ এপ্রিল কুমিল্লা জেলার কোতয়ালী থানাধীন আনোয়ারা হাউজিং এলাকা থেকে নৌ-ডাকাত পিয়াস গ্রুপের অন্যতম সদস্য নাহিদ হোসেন (২৭) ওরফে জিদানকে আটক করা হয়।

আটকের পর তাকে গজারিয়ার বাউসিয়াসহ বিভিন্ন এলাকায় নিয়ে অভিযান চালানো হয়। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

গজারিয়ায় নৌ-ডাকাত গ্রুপের সদস্য হত্যা মামলায় দুইজন গ্রেপ্তার

আপডেট টাইম : ০৮:০৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬