নওগাঁর রাণীনগরে সড়ক দূর্ঘটনায় ট্রাক্টরের চালক ও হেলপার নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৯মার্চ) সকাল সাড়ে ১১টায় উপজেলার খানপুকুর নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এই দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার চককুতুব এলাকার মুসলিমের ছেলে ট্রাক্টর চালক রাব্বি (২৫) ও ত্রিমোহণী এলাকার সরদার আলীর ছেলে হিমেল (২৫)। তিনি ওই ট্রাক্টরের হেলপার ছিলেন।
আহতের আরেক হেলপারের নাম আতিকুল (১৭)। তিনি চককুতুব এলাকার রেজাউল ইসলামের ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার রানীনগর হইতে ইট বোঝাই ট্রাক্টরে ইট নিয়ে তারা আবাদপুকুরের দিকে যাচ্ছিল।
যাওয়ার পথে খানপুকুর নামক স্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাক্টরে থাকা ড্রাইভার রাব্বি ও দুইজন হেলপার গুরুতর আঘাতপ্রাপ্ত হইলে রানীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে রানীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হসপিটালে রেফার্ড করেন এবং কর্তব্যরত চিকিৎসক চালক রাব্বি ও হেলপার হিমেলকে সাড়ে ১২ টায় মৃত ঘোষণা করেন।
জানতে চাইলে রাণীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ মুঠোফোনে বলেন, ঘটনা শুনেছি। খোঁজ খবর নিয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিকাশ চন্দ্র প্রামানিক ব্যুরো প্রধান, নওগাঁ। জনতার কণ্ঠ.কম 

















