সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

চাঁদাবাজকে ৫ কিলোমিটার টেনে নিলেন চালক: ভিডিও ভাইরাল

চাঁদাবাজকে টেনে নিয়ে যাচ্ছেন চালক। ছবি: সংগৃহীত

চাঁদাবাজির কারণে অতিষ্ঠ হয়ে পড়েছেন চালকরা। ফলে একরকম বিরক্ত হয়েই অদ্ভুত কাণ্ড ঘটিয়েছেন এক চালক। চাঁদা দাবি করায় তাকে টেনে পাঁচ কিলো পথ পাড়ি দিয়েছেন চালক।

রোববার (২১ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রদেশে গত বছরের ১ জুলাই থেকে পরিবহন দপ্তরের চেকপোস্ট আনুষ্ঠানিকভাবে বন্ধ থাকলেও রাজ্যের বিভিন্ন সীমান্ত এলাকায় এখনো অবৈধ অর্থ আদায়ের অভিযোগ উঠে আসছে। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান ও গুজরাট সীমান্ত দিয়ে চলাচলকারী ট্রাকচালকদের অভিযোগ, কাগজপত্র যাচাইয়ের নামে প্রকাশ্যেই টাকা দাবি করা হচ্ছে।

এমন পরিস্থিতিতেই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রেওয়া জেলায়। এক ট্রাকচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের চেষ্টা করতে গিয়ে বিপাকে পড়েন এক দালাল। টাকা দিতে অস্বীকার করায় ট্রাকটি চালিয়ে চলে যান চালক, আর প্রাণ বাঁচাতে প্রায় পাঁচ কিলোমিটার ধরে চলন্ত ট্রাকের সঙ্গে ঝুলে থাকতে দেখা যায় ওই দালালকে।

হনুমানা আরটিও চেকপোস্ট থেকে রেওয়ার মধ্যবর্তী এলাকায় ঘটনাটি ঘটে। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

জানা গেছে, ট্রাকচালক সুমিত প্যাটেল হনুমানা থেকে রেওয়ার দিকে যাচ্ছিলেন। পথে আরটিও চেকপোস্টের কাছে এক বেসরকারি দালাল তার গাড়ি থামিয়ে কাগজপত্র যাচাইয়ের নাম করে টাকা দাবি করে। টাকা না দিলে হয়রানির হুমকিও দেওয়া হয়। সুমিত টাকা দিতে অস্বীকার করলে দালালটি জোর করে ট্রাকে উঠে পড়ে।

অতিরিক্ত হয়রানির আশঙ্কায় ট্রাক চালিয়ে যান সুমিত। চলন্ত ট্রাকের সঙ্গে ঝুলে থাকতে দেখা যায় দালালকে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, একপর্যায়ে আতঙ্কিত দালাল চালকের পা ছুঁয়ে ক্ষমা চাইতে থাকে এবং গাড়ি থামানোর জন্য অনুরোধ করে। শেষ পর্যন্ত কয়েক কিলোমিটার পর তাকে নামতে দেওয়া হয়। গুরুতর কোনো আঘাতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় ট্রাকচালকদের দাবি, হনুমানাসহ জেলার একাধিক চেকপোস্ট এলাকায় এ ধরনের অবৈধ আদায় নিয়মিত ঘটনা। দালালরা কাগজপত্রে ত্রুটি দেখানোর ভয় দেখিয়ে টাকা আদায় করে। টাকা দিতে অস্বীকার করলে ঘণ্টার পর ঘণ্টা হয়রানির শিকার হতে হয় বলে অভিযোগ।

সুমিত প্যাটেল জানান, আগেও তাকে চেকপোস্টে টাকা দিতে বলা হয়েছে, তবে এবার হুমকি ও চাপ এতটাই বেড়ে গিয়েছিল যে প্রতিবাদ করতে বাধ্য হন তিনি। ট্রাকচালকদের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীরব সমর্থন বা অবহেলা ছাড়া এ ধরনের কর্মকাণ্ড দীর্ঘদিন চলতে পারে না।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

চাঁদাবাজকে ৫ কিলোমিটার টেনে নিলেন চালক: ভিডিও ভাইরাল

আপডেট টাইম : ০৬:৫৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫