সিরাজগঞ্জ , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

জানুয়ারি থেকে নতুন মজুরি পাবেন শ্রমিকরা, কার্যকর হচ্ছে ডিসেম্বরে

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০১:৫৯:৫০ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • 31

ডিসেম্বর থেকে শ্রমিকদের ন্যূনতম মজুরি কার্যকর, পাবেন জানুয়ারিতে

আগামী ১ ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি কার্যকর হবে। জানুয়ারিতে তারা এই ন্যূনতম বেতন পাবেন। যাদের বেতন নূন্যতম বেতন থেকে কম তাদেরকে অতিরিক্ত টাকা দিয়ে সেটা পূরণ করা হবে।

বুধবার (৪ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার।

তিনি বলেন, ‘আগামী সপ্তাহে বোর্ডের পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা নিজেদের দাবি-দাওয়া লিখিতভাবে জমা দেবেন। ডিসেম্বরের মধ্যেই নতুন মজুরি কাঠামো কার্যকর করা হবে। আর জানুয়ারি থেকে নতুন বেতন দেওয়ার বিষয়ে শ্রমিক ও মালিক-উভয় পক্ষ একমত হয়েছেন।’

এ সময় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখতে শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানান বাবুল আখতার। তিনি বলেন, ‘শ্রমিকদের মজুরি নির্ধারণে সরকার কাজ করছে।’

বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, ‘আগের মতো এবার আর কালক্ষেপণ করা হবে না। দ্রুততম সময়ের মধ্যে নিম্নতম মজুরির সুপারিশ করা হবে।’

অন্যদিকে, মালিকপক্ষের প্রতিনিধি জানান, ডিসেম্বরের মধ্যেই বাড়তি বেতন কার্যকরের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এ বিষয়ে কোনো ধরনের দ্বিধা নেই বলেও আশ্বস্ত করেন তিনি।

উল্লেখ্য, পোশাকশ্রমিকদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার।

জনতার কণ্ঠ/জেডএইচ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

জানুয়ারি থেকে নতুন মজুরি পাবেন শ্রমিকরা, কার্যকর হচ্ছে ডিসেম্বরে

আপডেট টাইম : ০১:৫৯:৫০ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬