জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধ্যয়নরত সিরাজগঞ্জ জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ৫০ তম আবর্তনের রসায়ন বিভাগের শিক্ষার্থী আব্দুল মোন্নাফ ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন একই ব্যাচের সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা। তারা দুজনেই তাড়াশ উপজেলার কৃতি সন্তান।
মোন্নাফ তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের খোশালপুর গ্রামের ও মাসুদ রানা মাগুড়া বিনোদ ইউনিয়নের নাদো সৈয়দপুর গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ে এ কমিটি ঘোষণা করেন। নতুন কমিটি দায়িত্ব গ্রহণের পর খুব দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানান তারা।
জেলা সমিতির কার্যক্রম ও পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে নবনির্বাচিত সভাপতি শাহরিয়ার আব্দুল মোন্নাফ বলেন, “প্রতিবারের মতো এবারও সিরাজগঞ্জ থেকে আগত শিক্ষার্থী ও ভর্তি পরীক্ষার্থীদের কল্যাণে কাজ করার পরিকল্পনা রয়েছে। ইনশাআল্লাহ, এই সংগঠনের কার্যক্রমে নতুন মাত্রা যোগ করে আমরা আরও নতুনত্বের প্রকাশ ঘটাবো।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাসুদ রানা বলেন, সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ আমার জন্য এক বিশেষ সম্মান। আপনাদের বিশ্বাস ও ভালোবাসাকে শক্তি হিসেবে নিয়ে আমরা সমিতিকে আরও সংগঠিত, কার্যকর ও শিক্ষার্থীবান্ধব একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। আগামী দিনে সিরাজগঞ্জের শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা করা, সিরাজগঞ্জের মেধাবী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের ক্যাম্পাসের সম্পর্ক জোরদার করা—এগুলোকে আমরা অগ্রাধিকার দিয়ে কাজ করে যাব।

সোহাগ হোসেন,তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 

















