সিরাজগঞ্জ , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

জেনসেন হুয়াংকে ফেরানোর সম্ভাবনা নাকচ, নতুন সিইও খুঁজছে এনভিডিয়া

জেনসেন হুয়াং। ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংকে আবারও দায়িত্বে ফেরানোর সম্ভাবনা নাকচ করে দিয়েছেন কোম্পানিটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হার্ভে জোন্স। একই সঙ্গে দ্রুত নতুন স্থায়ী সিইও নিয়োগের প্রক্রিয়া শুরুর কথা জানিয়েছেন তিনি।

মঙ্গলবার বিনিয়োগকারীদের সঙ্গে এক বৈঠকে জোন্স বলেন, নতুন সিইও খুঁজতে নির্বাহী নিয়োগ প্রতিষ্ঠান হেইড্রিক অ্যান্ড স্ট্রাগলসকে দায়িত্ব দেওয়া হয়েছে। যত দ্রুত সম্ভব স্থায়ী সিইও নিয়োগ দিতে চান তারা। তবে সঠিক ব্যক্তিকে না পেয়ে তাড়াহুড়ো করে কাউকে দায়িত্ব দেওয়া হবে না।

গত সপ্তাহে জেনসেন হুয়াং পদত্যাগ করার পর তাকে আবার ফিরিয়ে আনার দাবি উঠেছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এর আগে হুয়াংকে পুনরায় দায়িত্বে ফেরানো হলে আপত্তি করবেন না বলে জানিয়েছিলেন। তবে এনভিডিয়ার চেয়ারম্যান স্পষ্ট করে দিয়েছেন, তাকে ফিরিয়ে আনার পরিকল্পনা নেই।

হুয়াংয়ের পদত্যাগের পর কোম্পানিটির ভবিষ্যৎ নেতৃত্ব ও ব্যবসায়িক কৌশল নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তিন দশক ধরে এনভিডিয়ার নেতৃত্বে থাকা হুয়াং কোম্পানিটির চিপ পরিকল্পনা, বড় গ্রাহকদের সঙ্গে চুক্তি এবং ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

এদিকে নেতৃত্বে পরিবর্তনের মধ্যেও আর্থিকভাবে ভালো ফল করেছে এনভিডিয়া। কোম্পানিটি জানিয়েছে, চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে তাদের আয় হয়েছে ১১৫ দশমিক ৮৪ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি। বিশ্লেষকদের পূর্বাভাস ছিল ১০৯ দশমিক ১১ বিলিয়ন ডলার।

চতুর্থ প্রান্তিকে ১৩০ বিলিয়ন ডলার আয় হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে প্রতিষ্ঠানটি। এই হিসাবের মধ্যে ৩ শতাংশ কম-বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এ পূর্বাভাসে চীনে ডেটা সেন্টারের চিপ বিক্রির কোনো আয় ধরা হয়নি।

অন্তর্বর্তীকালীন সিইও ও অর্থপ্রধান কোলেট ক্রেস বলেছেন, হুয়াংয়ের পদত্যাগের পর গত এক সপ্তাহে কোম্পানির নেতৃত্ব দল শক্তভাবে পরিস্থিতি সামাল দিয়েছে। এনভিডিয়ার নতুন প্রজন্মের এআই চিপ ‘ভেরা রুবিন’ নিয়েও আশাবাদ প্রকাশ করেছেন তিনি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হুয়াংয়ের পদত্যাগের পেছনে বিবাহবহির্ভূত সম্পর্কের বিষয়ে প্রকাশিত তথ্যের কথা উল্লেখ করা হয়েছে। এদিকে চীনা ব্যবসায়ী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে তার সম্পর্কের বিষয়টি সামনে আসার পর মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো ওই নারীর সঙ্গে চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের সম্ভাব্য যোগাযোগ খতিয়ে দেখছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। তবে চীন গুপ্তচরবৃত্তির অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

হুয়াংয়ের পদত্যাগের পর এনভিডিয়ার ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তা থাকলেও আর্থিক পূর্বাভাস প্রকাশের পর মঙ্গলবার লেনদেন-পরবর্তী বাণিজ্যে কোম্পানিটির শেয়ারের দাম ৪ শতাংশ বেড়েছে।

জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতেন না, মন্তব্য রুমিন ফারহানার

জেনসেন হুয়াংকে ফেরানোর সম্ভাবনা নাকচ, নতুন সিইও খুঁজছে এনভিডিয়া

আপডেট টাইম : ১১:৩০:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬