সিরাজগঞ্জ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ইরানের ড্রোন-ক্ষেপণাস্ত্র নিক্ষেপে নতুন রেকর্ডের কথা জানালেন ট্রাম্প Logo শ্রমিকদের অবরোধের চেষ্টায় গাজীপুরে ১০ কারখানা বন্ধ Logo শান্তিরক্ষা কার্যক্রমে সেন্ট্রাল আফ্রিকায় পুলিশের ৮ আইপিও Logo সিংড়ায় নিসচার নবগঠিত কমিটির সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ Logo জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ঐক্য চাইলেন প্রধানমন্ত্রী: নাহিদ ইসলাম Logo নরসিংদীর পলাশে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু Logo হোসেনপুরে এমপি মাজহারুল ইসলামকে সংবর্ধনা, বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের আশ্বাস Logo মেয়ের বাড়ি যাওয়া হলো না নুরবানুর, সড়কে ঝরল প্রাণ Logo ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি Logo ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন

ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে জাতীয় সমবায় দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা

‘করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে পালিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

রোববার (৮ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে আয়োজিত র‍্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, সমবায় বিভাগের প্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কুমারপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সমবায়ের গুরুত্ব, আর্থসামাজিক উন্নয়নে সমবায় আন্দোলনের ভূমিকা, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং স্বাবলম্বী বাংলাদেশ গঠনে সমবায়ভিত্তিক উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন বক্তারা।

তারা বলেন, সমবায় কেবল একটি অর্থনৈতিক সংগঠন নয়; বরং পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সম্মিলিত উন্নয়নের কার্যকর মাধ্যম। সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তা ও সাধারণ মানুষকে সংগঠিত করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা সম্ভব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা রফিকুল ইসলাম মাসুম, কুমারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস আলী, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম, ২ নম্বর বালিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন, ভূল্লী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক শাহিন আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূল্লী থানার সেকেন্ড অফিসার রাশেদুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা রফিকুল ইসলাম মাসুম।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, সমবায় কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করতে হবে। সম্মিলিত প্রচেষ্টা, পারস্পরিক সহযোগিতা ও সততার ভিত্তিতে সমবায় সংগঠন পরিচালিত হলে স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে। এর মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং দেশের সামগ্রিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব।

বক্তারা আরও বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সমবায় আন্দোলনকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে। গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা, বেকারত্ব দূর করা এবং মানুষের মধ্যে সহযোগিতার মনোভাব গড়ে তুলতে সমবায় কার্যক্রমের বিকল্প নেই।

‘করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সমবায় আন্দোলনকে আরও বেগবান করার আহ্বানের মধ্য দিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘটে।

জনতার কণ্ঠ/জেডএইচ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের ড্রোন-ক্ষেপণাস্ত্র নিক্ষেপে নতুন রেকর্ডের কথা জানালেন ট্রাম্প

ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে জাতীয় সমবায় দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা

আপডেট টাইম : ০৫:১৩:০০ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬