বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে ডিবি সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন শেষে তিনি এই অনুরোধ জানান।
ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে ডিবি সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন শেষে তিনি এই অনুরোধ জানান।
তিনি আরও বলেন, সাইবার সাপোর্ট সেন্টারে আধুনিক প্রযুক্তি সুবিধা সম্পন্ন ল্যাব, দক্ষ তদন্তকারী দল, ডিজিটাল ফরেন্সিক বিশেষজ্ঞ ও ২৪ ঘণ্টা সাপোর্ট টিম থাকবে। যারা নাগরিকদের অভিযোগ দ্রুত গ্রহণ, বিশ্লেষণ ও সমাধানে কাজ করবে। আমাদের লক্ষ্য স্পষ্ট, প্রযুক্তি নির্ভর সময় উপযোগী ও প্রমাণভিত্তিক পুলিশি সেবা নিশ্চিত করা।
তিনি আরও বলেন, ডিজিটাল নিরাপত্তা শুধু আইন প্রয়োগকারী সংস্থার দায়িত্ব নয়, এটি নাগরিকদের সচেতনতা, শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার ও সমাজের সম্মিলিত প্রচেষ্টার ফল। তাই আমি সবাইকে অনুরোধ করব ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারে সতর্ক থাকুন। সন্দেহজনক কার্যকলাপ দেখলে আমাদের জানান এবং নিরাপদ অনলাইন পরিবেশ তৈরিতে অংশ নিন। আসুন আমরা একসঙ্গে প্রতিশ্রুতি দেই, নিরাপদ শহর, নিরাপদ সাইবার স্পেস এবং নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার।