বাংলাদেশের উচ্চশিক্ষাব্যবস্থার উন্নয়ন ও টেকসই রূপান্তর নিয়ে আয়োজিত ইউজিসির জাতীয় কর্মশালায় যোগ দিতে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটিই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি।
মঙ্গলবার (১২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ইউজিসির জনসংযোগ ও প্রকাশনা বিভাগ পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান জানান, উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ।
এদিকে, শপথগ্রহণের ৮৫তম দিনে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগমনকে স্বাগত জানিয়ে তার যাত্রাপথের বাংলামোটর থেকে শাহবাগ মোড় পর্যন্ত ৮৫টি ঔষধি বৃক্ষরোপণ করেছেন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি তৌহিদুর রহমান আউয়াল।

মনোরম আয়োজনে আত্মপ্রকাশ ঘটল “ওঙ্কার আবৃত্তি চর্চা কেন্দ্রের”
- নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ১০:৩৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
“কবিতা জাগাবে বোধ” এই স্লোগানকে সামনে রেখে মনোরম আয়োজনের মধ্য দিয়ে আত্মপ্রকাশ ঘটলো সাহিত্য সংগঠন ওঙ্কার আবৃত্তি চর্চা কেন্দ্রের।
সোমবার সন্ধ্যায় সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে।
আত্মপ্রকাশ অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন জেলা কালচারাল অফিসার মাহমুদুল হাসান লালন।
সুস্থ্য বিনোদন ও নির্মল আনন্দ ছড়িয়ে দেওয়ার প্রয়াসে সংগঠনটির কার্যক্রম পরিচালিত হবে বলে সংশ্লিষ্টরা জানান।
সংগঠনের সভাপতি সুলতানা রাজিয়া মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীমা জেসমিন তিথির সঞ্চালনায় বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এস এম মনোয়ার হোসেন, বাংলাদেশ নাট্য ফেডারেশনের প্রেসিডিয়াম সদস্য মমিন বাবু, অরুণিমা সঙ্গীতালয়ের পরিচালক সূর্য বারী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ব্যবসায়ী সিরাজুল ইসলাম, রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক নূরে আলম হীরা এবং ফরিদুল ইসলাম সোহাগ প্রমূখ।
অনুষ্ঠানে আলোচনা সভার ফাঁকে ফাঁকে কবিতা আবৃত্তি করেন শিল্পীবৃন্দ।

সরকার দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে : সেতুমন্ত্রী
- ন্যাশনাল ডেস্ক । জনতার কন্ঠ
- আপডেট টাইম : ১০:২৮:৩০ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সরকার দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। তিনি জানান, এ বিষয়ে তিনটি প্রস্তাবনার মধ্যে প্রথম প্রস্তাবনায় রয়েছে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ।
সোমবার (১১ মে) সচিবালয়ে আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে আয়োজিত প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ হলে সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে আসবে-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘হ্যাঁ, পরিকল্পনা নেওয়া হয়েছে। দ্বিতীয় পদ্মা সেতু নিয়ে তিনটি প্রস্তাবনা রয়েছে।’
তিনি আরও বলেন, ‘এর মধ্যে এক নম্বর প্রস্তাবনাটি হলো আপনার উল্লেখ করা ওই রুটে সেতু নির্মাণ। আমরা দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে চলেছি—এ কথা এই মুহূর্তে বলতে পারি। ফিজিবিলিটি স্টাডি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এখন অর্থায়নের বিষয়টি নিয়ে আলোচনা চলছে।’
মন্ত্রী জানান, প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে অন্যান্য প্রাক-প্রস্তুতিমূলক কার্যক্রমও চলমান রয়েছে।

মসজিদে টিকটক ভিডিও, বিদ্যালয় থেকে ছাত্রী বহিষ্কার
- ন্যাশনাল ডেস্ক । জনতার কন্ঠ
- আপডেট টাইম : ০৯:৪৯:১২ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
জামালপুরের দেওয়ানগঞ্জে স্কুলড্রেস পরে মসজিদে টিকটক ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (১১ মে) দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ভোকেশনাল (জেনারেল ইলেকট্রনিক্স) বিভাগের ওই ছাত্রীকে ছাড়পত্র প্রদান করা হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মশিহুর রহমান স্বাক্ষরিত চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ‘বিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন, শৃঙ্খলা পরিপন্থি কাজে লিপ্ত হওয়ায় ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড রোধে এবং বিদ্যালয়ের ওই শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে ছাড়পত্র প্রদান করা হয়েছে।’
জানা গেছে, ওই শিক্ষার্থী সম্প্রতি উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে নেচে-গেয়ে টিকটক ভিডিও ধারণ করেন। পরবর্তীতে একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এতে বিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আসে ঘটনাটি।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মশিহুর রহমান বহিষ্কারের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং নেতিবাচক কর্মকাণ্ডে যাতে কেউ যুক্ত না হয় সেজন্য ওই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
জানতে চাইলে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হক কালবেলাকে বলেন, আমি বিদ্যালয়ের সভাপতি। আমাকে না জানিয়ে ওই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। শুনেছি ওই শিক্ষার্থীর অভিভাবক অফিসে আসবে, তার ভবিষ্যতের কথা চিন্তা করে তারপর দেখব কী করা যায়।

রায়গঞ্জে টোকাই সেজে চুরি ও মাদক কারবার, আটক যুবক থানায় সোপর্দ
- রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৯:০৩:৪২ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

গজারিয়ায় ভূমিদস্যুদের রুখে দেওয়ার ঘোষণা এমপি কামরুজ্জামান রতনের
- মো. দুলাল সরকার. গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৮:৩৬:০৮ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
কামারখন্দে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন
- কামারখন্দ (সিরাজগঞ্জ)প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৮:২৭:১৬ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
সোমবার (১১ মে) সকাল ৯টায় উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশ নেন উপজেলার বিভিন্ন ওষুধ কোম্পানিতে কর্মরত প্রতিনিধিগণ।
বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) আহবানে কামারখন্দ উপজেলা ফারিয়ার উদ্যোগে আয়োজিত প্রতিবাদী মানববন্ধনে বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। চিকিৎসকদের কাছে ওষুধের সঠিক তথ্য পৌঁছে দিতে তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। অথচ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে তারা নানাভাবে হয়রানি ও দালাল অভিহিত করে পেশাগত অসম্মানের শিকার হচ্ছেন।
এ সময়ে বক্তারা আরো বলেন, আমরা যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আছি তারা সবাই বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজ থেকে অনার্স মাস্টার্স সম্পন্ন করে তারপর এই প্রফেশনে এসে চাকরি করি। আমাদের নিরাপদ কর্ম করার সুনির্দিষ্ট পরিকল্পনা দিতে হবে এটাই বাংলাদেশ সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।
উপজেলা ফারিয়ার সভাপতি জসীম উদ্দীনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মশিউর রহমান লিখনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়ার সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম-সহ উপজেলায় কর্মরত সকল ফার্মাসিটিক্যাল রিপ্রেজেন্টটিভগণ উপস্থিত ছিলেন।
ছবির ক্যাপশন: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ফার্মাসিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের প্রতিবাদী মানববন্ধনের ছবি।

মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ আটক
- শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৮:১৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
ভুক্তভোগী মাদ্রাসা শিক্ষার্থীর পরিবার সূত্রে জানা যায়, উপজেলার গাড়াদহ ইনিয়নের হলদিঘর তা’লিমুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার নাজেরা শ্রেণীর শিক্ষার্থী শিহাবকে গত বৃহস্পতিবার (৭ মে) রাতে নিজের কাছে রেখে দেন মাদ্রাসার সহকারি শিক্ষক মাওলানা মোঃ সোহেল। এদিন রাতেই মাওলানা সোহেলের নানা মারা গেলে মাদ্রাসা থেকে চলে যাওয়ার সময় বৃদ্ধ শামসুল প্রামানিককে শিহাবের কাছে রেখে যান। সারারাত শিহাবের সাথে ঘুমানোর পর শুক্রবার ভোরে মামসুল প্রামানিক জোড়পূর্বক ঐ শিক্ষার্থীর পড়নের কাপড় খুলে ফেলেন এবং গালে কামড়ে দেন। দীর্ঘ সময় যৌন নীপিড়ন চালানোর পর এ কথা কাউকে বলে দিলে মেরে পাশের কবরস্থানে মাটিচাপা দেওয়ার ভয় দেখিয়ে বাড়ি চলে যান। ঐ শিক্ষার্থী বাড়িতে গেলে মুখে এবং শরীরের বিভিন্ন জায়গায় কামড় এবং নখের আচর দেখে শিহাবের বাবা জিজ্ঞাসা করলে সব বলে দেয়। পরে শুক্রবার বিকেলে স্থানীয়রা শালিস বৈঠকে বসলেও কোন সমাধান না হওয়ায় ঐ শিক্ষার্থীর পিতা সূর্য শাহজাদপুর থানায় লিখিত অভিযাগ দেন। সোমবার বেলা সাড়ে ৩টার দিকে শাহজাদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শামসুল প্রামানিককে আটক করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে হলদিঘর তা’লিমুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার সহকারি শিক্ষক মাওলানা মোঃ সোহেল জানান, ‘বৃহস্পতিবার রাতে আত্মীয়ের জানাজার উদ্দেশ্যে মাদ্রাসা ছেড়ে চলে যাওয়ার সময় মাদ্রসার শিশু শিক্ষার্থীর কাছে শামসুল প্রামানিককে রেখে যাই। পরদিন ফিরে এসে শামসুল প্রামানিক এবং নাজেরা বিভাগের ঐ শিক্ষার্থীকে ঘিরে নেতিবাচক প্রচারণা শুনতে পাই। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ভাবে মিমাংসার জন্য শুক্রবার বিকেলে শালিস বৈঠকের মাধ্যমে সমাধানের চেষ্টাও করা হয়। তবে ঐদিন সমাধান না হওয়ায় শিক্ষার্থীর বাবা বাদী হয়ে শাহজাদপুর থানায় অভিযোগ দেন।’
এ ব্যাপারে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম জানিয়েছেন, ভুক্তভোগী পরিবারের অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত শামসুল প্রামানিককে থানায় আনা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

ইসলামপুরে সেবার মান উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠান ও ভূমি অফিস পরিদর্শন ইউএনওর
- আবিদ হাসান, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি । জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৮:০৬:০৭ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
ইসলামপুর উপজেলার শিক্ষার মানোন্নয়ন, জনসেবা নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে দিনভর বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। পরিদর্শনকালে তিনি শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ রক্ষা এবং ভূমি সেবায় স্বচ্ছতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
হাড়গিলা দাখিল মাদ্রাসা পরিদর্শনকালে ইউএনও ক্ষোভ প্রকাশ করেন যে, মাদ্রাসা মাঠটি যত্রতত্র আবর্জনা ফেলা এবং ফসল শুকানোর কাজে ব্যবহৃত হচ্ছে।
তিনি এলাকাবাসীর প্রতি কড়া আহ্বান জানিয়ে বলেন: শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ কোনোভাবেই ব্যক্তিগত কাজে (ফসল শুকানো) ব্যবহার করা যাবে না।পরিবেশ পরিচ্ছন্ন রাখতে নির্দিষ্ট স্থান ব্যতীত আবর্জনা ফেলা নিষিদ্ধ। শিক্ষার্থীদের খেলাধুলার উপযুক্ত পরিবেশ বজায় রাখতে সবাইকে সচেতন হতে হবে। মাঠের পরিবেশ ফিরিয়ে আনার পাশাপাশি শিক্ষার্থীদের উৎসাহিত করতে মাদ্রাসা কর্তৃপক্ষের হাতে একটি ফুটবল তুলে দেন তিনি।
নোয়ারপাড়া ইউনিয়ন ভূমি অফিসে ঝটিকা পরিদর্শন: আজ (১১ মে) দুপুরে ইউএনও নোয়ারপাড়া ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। এ সময় তিনি অফিসের রেকর্ড সংরক্ষণ, ই-মিউটেশন প্রক্রিয়া এবং সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে গৃহীত পদক্ষেপগুলো পর্যবেক্ষণ করেন।
পরিদর্শন শেষে তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন: জনগণকে হয়রানিমুক্ত ও দ্রুততম সময়ে সেবা নিশ্চিত করতে হবে। নামজারি ও খতিয়ান সংক্রান্ত কাজে ই-মিউটেশন প্রক্রিয়াকে আরও গতিশীল করতে হবে। ভূমি উন্নয়ন কর আদায়ে স্বচ্ছতা বজায় রাখতে হবে।
ভেঙ্গুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মতবিনিময় ও ক্রীড়া সামগ্রী বিতরণ: শিক্ষার গুণগত মান যাচাই এবং শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধিতে উৎসাহিত করতে ইউএনও ভেঙ্গুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। তিনি সরাসরি শ্রেণিকক্ষে গিয়ে পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মেধা ও মনন বিকাশে অপরিহার্য। বর্তমান প্রজন্মকে মাদকমুক্ত ও সুস্থ রাখতে নিয়মিত খেলাধুলার কোনো বিকল্প নেই।”
মানসিক ও শারীরিক বিকাশের লক্ষ্যে তিনি এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝেও ফুটবল বিতরণ করেন। পরিদর্শনকালে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

যুদ্ধ পরিস্থিতি শান্ত করতে সৌদি-ইরান কূটনৈতিক যোগাযোগ
- আন্তর্জাতিক ডেস্ক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৭:৪৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
সৌদি আরব ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে ফোনালাপ হয়েছে। ফোনালাপে তারা তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পাকিস্তানের মধ্যস্থতায় চলমান কূটনৈতিক প্রক্রিয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।
সোমবার (১১ মে) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের মধ্যে ফোনালাপ হয়েছে। গত ২৪ ঘণ্টার মধ্যে এটি ছিল দ্বিতীয় ফোনালাপ।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলা চালানোর পর থেকেই আঞ্চলিক উত্তেজনা বেড়ে যায়। এর জবাবে তেহরান ইসরায়েলের পাশাপাশি উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদের লক্ষ্য করে পাল্টা পদক্ষেপ নেয় এবং হরমুজ প্রণালি বন্ধ করে দেয়।
এরপর পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনায় স্থায়ী কোনো সমঝোতা হয়নি। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দিষ্ট সময়সীমা ছাড়াই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ান।
রোববার ইরান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব পাকিস্তানের মাধ্যমে পাঠায়। তবে ট্রাম্প সেটিকে ‘পুরোপুরি অগ্রহণযোগ্য’ বলে প্রত্যাখ্যান করেন।

গাজীপুরে পাঁচ খুন: ফরেনসিক রিপোর্টে রহস্যের নতুন দিক
- ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৭:৩৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
গাজীপুরের কাপাসিয়ায় পাঁচজনকে হত্যার ঘটনায় ফরেনসিক প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ফরেনসিক বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন স্ত্রী, শ্যালক এবং দুই মেয়েকে গলা কেটে এবং ছোট মেয়েকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
সোমবার (১১ মে) বিকাল সাড়ে ৩টার দিকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসক মাজহারুল হক এ তথ্য জানান।
গত শনিবার (০৯ মে) সকালে কাপাসিয়ার রাউৎকোনা গ্রামে একটি বহুতল বাড়ি থেকে ওই পাঁচ জনের লাশ উদ্ধার করে পুলিশ। তারা হলেন- গোপালগঞ্জ সদরের পাইককান্দি গ্রামের শাহাদাত হোসেন মোল্লার মেয়ে শারমিন খানম (৩০), নাতনি মীম খানম (১৫), উম্মে হাবিবা (৮), ফারিয়া (দেড় বছর) ও ছেলে রসুল মোল্লা (২৩)।
তারা কাপাসিয়া উপজেলার রাউৎকোনা গ্রামের সিঙ্গাপুর প্রবাসী মজিবুর রহমানের বাসায় ভাড়ায় বসবাস করতেন। অভিযুক্ত ফোরকান মোল্লা গোপালগঞ্জ সদরের গোপীনাথপুর গ্রামের আতিয়ার রহমান মোল্লার ছেলে। প্রাইভেটকার চালিয়ে সংসার চালাতেন। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন তিনি।
চিকিৎসক মাজহারুল হক বলেন, শারমিন খানম, তার ভাই রসুল মোল্লা এবং দুই শিশু মীম ও হাবিবাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়। আর শিশুকন্যা ফারিয়াকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
তিনি আরও বলেন, কীভাবে তাদের হত্যা করা হয়েছে সেটি ময়নাতদন্ত ও ফরেনসিক প্রতিবেদনের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে। হত্যাকাণ্ড ঘটানোর আগে তাদের চেতনানাশক বা নেশাজাতীয় কোনো কিছু খাওয়ানো হয়েছিল কিনা, তা জানার জন্য পেটের খাবারসহ অন্যান্য উপাদানের নমুনা সংগ্রহ করে সিআইডির ল্যাবে পাঠানো হয়েছে। ওই ল্যাবের প্রতিবেদন পেলে তা নিশ্চিত হওয়া যাবে।
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) মো. আসাদুজ্জামান বলেন, পাঁচজনকে হত্যার ঘটনায় শনিবার রাতে শারমিন খানমের বাবা নিহতের স্বামী ফোরকান মোল্লাকে (৪০) প্রধান করে অজ্ঞাত চার জনকে আসামি করে হত্যা মামলা করেন। ফোরকান মোল্লাকে গ্রেপ্তার করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনসহ (পিবিআই) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট কাজ করছে। তাকে গ্রেপ্তারের পর হত্যার প্রকৃত রহস্য উদঘাটন হবে।

ঈদের আনন্দে ‘ভটভটি’, নতুন নাটকে পর্দায় খায়রুল-সাদনিমা
- বিনোদন ডেস্ক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৭:২৬:১৮ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
আসন্ন ঈদুল আজহায় বিনোদনের নতুন মাত্রা যোগ করতে নির্মাতা মারুফ হোসেন সজীব নিয়ে আসছেন বিশেষ নাটক ‘ভটভটি’। গত ঈদে দর্শকপ্রিয়তার শীর্ষে থাকা খায়রুল বাসার ও সাদনিমা জুটিকে আবারও এই নাটকের মাধ্যমে পর্দায় ফিরিয়ে আনছেন তিনি।
জনপ্রিয় এই জুটির অনস্ক্রিন রসায়ন নিয়ে দর্শকদের মাঝে যে উম্মাদনা তৈরি হয়েছিল, সেই ধারাবাহিকতা বজায় রাখতেই নির্মাতা আবারও তাদের নিয়ে নতুন এক গল্প বুনেছেন। এনটিভি-তে প্রচারের অপেক্ষায় থাকা এই নাটকটি ঘিরে এরই মধ্যে দর্শকদের মধ্যে দারুণ আগ্রহের সৃষ্টি হয়েছে।
‘ভটভটি’ মূলত একটি রোমান্টিক কমেডি ঘরানার নাটক হলেও এর পরতে পরতে মিশে আছে আবেগ, সম্পর্কের গভীরতা এবং গ্রামীণ জীবনের চিরায়ত সৌন্দর্য। নির্মাতা মারুফ হোসেন সজীব এই গল্পের মাধ্যমে গ্রামবাংলার মাটির ঘ্রাণ এবং সাধারণ মানুষের সহজ-সরল জীবনযাত্রাকে অত্যন্ত নিপুণভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন।
ঢাকার বাইরের মনোরম ও বৈচিত্র্যময় গ্রামীণ লোকেশনে নাটকটির দৃশ্যধারণ করা হয়েছে। গ্রামের আঁকাবাঁকা পথ, নদীর পাড় আর হাটের দৃশ্যগুলো যেন পর্দায় এক জীবন্ত আবহ তৈরি করে, সেদিকে বিশেষ নজর দিয়েছেন নির্মাতা।
অভিনয়শিল্পীদের নিয়ে নির্মাতা জানান যে, প্রতিটি চরিত্রকে অত্যন্ত গুরুত্ব দিয়ে সাজানো হয়েছে। খায়রুল বাসার ও সাদনিমা ছাড়াও এই নাটকে পর্দা ভাগ করে নিয়েছেন পারভেজ সুমন, নরেশ ভূঁইয়া, বাশার বাপ্পি, লাবণ্য লিসা এবং তুতিয়া জাহান পাপিয়া। প্রত্যেকের চরিত্রেই রয়েছে ভিন্নধর্মী চমক এবং মজার সব মোড়।
নির্মাতার ভাষ্যমতে, ‘ভটভটি’ এমন একটি কাজ যা দর্শকদের শুধু হাসাবেই না, বরং গল্পের চরিত্রগুলোর সঙ্গে তাদের এক ধরনের আত্মিক সংযোগ তৈরি করবে।

একটি টেলিফিল্ম নির্মাণে চার প্রজন্মের অভিনয় শিল্পী
- বিনোদন ডেস্ক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৭:০৬:০৭ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
বর্তমান সময়ের নাটক, টেলিফিল্মে চরিত্রের খুব একটা বৈচিত্র্য দেখা যায় না। অধিকাংশ নাটকে দুই তিন চরিত্রের খুব বেশি এখন আর দেখা যায় না। তবে বিশেষ কিছু কাজে দেখা মেলে একাধিক চরিত্রের। তেমনি একটি টেলিফিল্ম ‘জোহরা বেগমের ইচ্ছাপত্র’। এতে অভিনয় করেছেন চার প্রজন্মের শিল্পী, যা সচরাচর এখন আর দেখা যায় না। তৌকীর আহমেদের রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন আরিফ খান। ঈদুল আজহা উপলক্ষে নির্মিত এ টেলিফিল্মে একসঙ্গে পর্দায় দেখা যাবে ফেরদৌসী মজুমদার, আফজাল হোসেন, মামুনুর রশীদ, তৌকীর আহমেদ, দীপা খন্দকার, রওনক হাসান, জাকিয়া বারী মমর মতো তারকাদের।
এ টেলিফিল্মের মধ্য দিয়ে দীর্ঘদিন পর টেলিভিশনে অভিনয়ে ফিরেছেন ফেরদৌসী মজুমদার, এটি এই প্রযোজনার সবচেয়ে দারুণ দিকগুলোর একটি। বয়সজনিত শারীরিক দুর্বলতা থাকা সত্ত্বেও তার কাজের প্রতি নিষ্ঠা ও মানসিক দৃঢ়তা পুরো ইউনিটকে অনুপ্রাণিত করেছে। নির্মাতা জানান, প্রতিদিন নিয়ম করে শুটিংয়ে অংশ নেওয়া, চরিত্রে মনোযোগী থাকা এবং নিজের সেরাটা দেওয়ার চেষ্টা—সব মিলিয়ে তিনি যেন আবারও প্রমাণ করেছেন কেন তিনি অভিনয়ের এক জীবন্ত কিংবদন্তি। ফেরদৌসী মজুমদারকে ঘিরে এই টেলিফিল্মের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে আফজাল হোসেন বলেন, ‘মূলত ফেরদৌসী মজুমদারকে সম্মান জানানোর জন্যই আমি এ নাটকটি করার প্রস্তাব দিয়েছিলাম। উনার সম্মানেই আমরা সবাই মিলে কাজটি করেছি। আমার মনে হয়েছে, উনাকে এ সম্মানটুকু জানানো দরকার। কাজটি করার পর এখন মনে হচ্ছে, আমাদের ইচ্ছাপূরণ হয়েছে।’
বর্তমান সময়ে একটি টেলিছবিতে একসঙ্গে আলোচিত সব শিল্পীকে একত্র করার ঘটনা খুব একটা দেখা যায় না। এমন প্রশ্নে আরিফ খান বলেন, ‘আমি বরাবরই কাজ করার আগে গল্প নিয়ে বেশ সচেতন থাকি। গল্প ঠিক হলে তখন যাদের প্রয়োজন, তাদের সঙ্গে যোগাযোগ করি। তারাও সানন্দে রাজি হন। অভিনয়শিল্পীরা আস্থা রাখেন, বিশ্বাস করেন—এটাই একজন নির্মাতা হিসেবে বড় প্রাপ্তি। মোটকথা, আমি আমার কাজের ব্যাপারে সৎ থাকি, এতে বাকি সব হয়ে যায়।’

পরকীয়ার বিরোধ থেকে হত্যাকাণ্ড, স্বামীর যাবজ্জীবন
- ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৭:০১:৫৯ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
রাজধানীর তেজগাঁও এলাকায় স্ত্রীর পরকীয়ার জেরে হত্যার দায়ে মো. শাহাদাৎ হোসেন নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (১১ মে) দুপুরে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-৯-এর বিচারক মাহমুদুল ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন। পাশাপাশি আসামিকে দশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
রায় ঘোষণার সময় কারাগার থেকে আসামি শাহাদাৎ হোসেনকে আদালতে হাজির করে পুলিশ। এরপর সাজা পরোয়ানা দিয়ে আবারও তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আমিনুল ইসলাম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আসামির স্ত্রীর সঙ্গে ভিকটিম আনিসের পরকীয়া ছিল। বিষয়টি আসামি বিভিন্ন মাধ্যমে জানতে পেরে ভিকটিম আনিসকে নিষেধ করেন। কিন্তু ভিকটিম আনিস আসামির কথা না শুনে তার স্ত্রীর সঙ্গে আবারও দেখা করতে থাকেন।
এতে ক্ষুব্ধ হয়ে ২০১২ সালের ৯ সেপ্টেম্বর বিকেলে ঢাকার তেজগাঁও থানাধীন আনোয়ারা পার্কের দক্ষিণ পার্শ্বে মা মেডিকেল স্টোরের বিপরীত দিকে ফুটপাতে ভিকটিমকে ছুরিকাঘাত করে হত্যা করে ফেলে রাখেন। ওই ঘটনায় তেজগাঁও থানার উপপরিদর্শক মো. মাসুদুল ইসলাম অজ্ঞাতনামা আসামি করে মামলাটি করেন। বিচারকালে আসামি ফৌজদারি কার্যবিধি আইনের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
মামলাটি তদন্ত করে ২০১৩ সালের ২৩ ফেব্রুয়ারি রাজধানীর তেজগাঁও থানার উপপরিদর্শক কাজী সাহান হক আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।
একই বছরের ২৭ মে আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলাটি বিচারকালে ১৪ জন সাক্ষীর মধ্যে ৪ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।


ন্যাশনাল ডেস্ক । জনতার কন্ঠ 




































One thought on “ঢাবিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী, নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি”