সিরাজগঞ্জ , রবিবার, ১০ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo নিকলীতে মাদকবিরোধী অভিযানে আটক স্বামী-স্ত্রী Logo বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ৭৬তম জন্মদিন আজ Logo আইনজীবী আলিফ হত্যা মামলা: চিন্ময় দাশকে জামিন দেননি হাইকোর্ট Logo বিনামূল্যে বিদ্যুৎ ও মাদকমুক্ত তামিলনাড়ুর প্রতিশ্রুতি বিজয়ের Logo রায়গঞ্জে গরু চুরি রোধে ‘বাঁশ ব্যারিয়ার: ব্যতিক্রমী উদ্যোগে খামারিদের স্বস্তি  Logo কোটি টাকার হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার Logo রায়গঞ্জে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে ধানের অধিক ফলন নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা Logo রায়গঞ্জে ঝুঁকিপূর্ণ ব্রিজ, লাল নিশানায় চলছে সতর্কতা Logo কামারখন্দে সড়ক দুর্ঘটনায় বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু Logo শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হলেন বিজয়

তাড়াশে পার্টনার প্রকল্পের কংগ্রেস অনুষ্ঠিত, নিরাপদ কৃষিতে গুরুত্বারোপ

কৃষকদের উত্তম কৃষি চর্চা (GAP) ও নিরাপদ ফসল উৎপাদনে উদ্বুদ্ধ করতে তাড়াশ উপজেলায় ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৫ মে) উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা কৃষি অফিসের আয়োজনে এই কংগ্রেস অনুষ্ঠিত হয়। কৃষি মন্ত্রণালয়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিশ্বব্যাংক ও IFAD-এর সহায়তায় ‘পার্টনার’ প্রকল্পের আওতায় এটি বাস্তবায়ন করা হচ্ছে।
প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, GAP বাস্তবায়নের চ্যালেঞ্জ, জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি, কৃষি উদ্যোক্তা সৃষ্টি ও উৎপাদিত পণ্যের বাজার সংযোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রগতিশীল কৃষক, কৃষি উদ্যোক্তা ও উপ-সহকারী কৃষি কর্মকর্তারা এতে অংশ নেন।
কংগ্রেসে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান। তিনি বলেন, “কৃষকের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের আধুনিক প্রযুক্তি ও নিরাপদ উৎপাদন কৌশল শেখানো হচ্ছে। উপজেলা প্রশাসন এ কাজে কৃষি বিভাগকে সর্বাত্মক সহযোগিতা করবে।”
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শর্মিষ্ঠা সেনগুপ্তা  এর সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অফিসার হযরত আলী বলেন, “GAP মেনে উৎপাদিত সবজি-ফলের চাহিদা দেশে-বিদেশে বাড়ছে। কৃষকরা সঠিক নিয়ম মানলে উৎপাদন খরচ কমে এবং লাভ বাড়ে। মাঠ পর্যায়ে আমরা নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছি।”
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি স.ম আফছার আলী,সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল,পৌর বিএনপি’র সাবেক সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার,সাবেক যুগ্ন আহবায়ক খন্দকার সাইফুল ইসলাম,উপজেলা কৃষক দলের সভাপতি গোপাল চন্দ্র ঘোষ,গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

নিকলীতে মাদকবিরোধী অভিযানে আটক স্বামী-স্ত্রী

তাড়াশে পার্টনার প্রকল্পের কংগ্রেস অনুষ্ঠিত, নিরাপদ কৃষিতে গুরুত্বারোপ

আপডেট টাইম : ০১:২৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬