সিরাজগঞ্জ , রবিবার, ১০ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo পুলিশের জন্য ওভারটাইম ভাতা চালুর পরিকল্পনা সরকারের Logo রায়গঞ্জে নিমগাছী স্কুলের সামনে কর্দমাক্ত রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন Logo হামের প্রাদুর্ভাবে শিশুমৃত্যু: পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট Logo বিশ্বকাপের উদ্বোধনী রাতে সুরের জাদু ছড়াবেন বাংলাদেশের সঞ্জয় Logo মুক্তির পথে আইভী, আপিলেও মিলল জামিন Logo ঈদের আগে হিলিতে মশলার দাম কমায় স্বস্তিতে ক্রেতারা  Logo নিকলীতে মাদকবিরোধী অভিযানে আটক স্বামী-স্ত্রী Logo বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ৭৬তম জন্মদিন আজ Logo আইনজীবী আলিফ হত্যা মামলা: চিন্ময় দাশকে জামিন দেননি হাইকোর্ট Logo বিনামূল্যে বিদ্যুৎ ও মাদকমুক্ত তামিলনাড়ুর প্রতিশ্রুতি বিজয়ের

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আজ স্বৈরাচারমুক্ত : আবুল কাশেম

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১২:৩৭:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • 564

নিজস্ব প্রতিবেদক :

‘আমরা বিএনপি পরিবার’ এর উপদেষ্টা ও বিএনপি নেতা মোঃ আবুল কাশেম বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশে স্বৈচারমুক্ত হয়েছে। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে এখন ভারতে আশ্রয় নিয়ে নানা ষড়যন্ত্র করছে। কিন্তু তার সেই ষড়যন্ত্র নসাৎ করে তারেক রহমানের নেতৃত্বে একটি মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা হবে। এজন্য মানবিক দেশ গড়তে জাতীয়তাবাদী সরকার প্রয়োজন। তার নেতৃত্বেই দেশের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধশালী বাংলাদেশ গঠন করা হবে। আর এই সরকারের নেতৃত্ব দেবেন তারেক রহমান। সেই লক্ষ্যে এ দেশের সাধারণ মানুষকে নিয়েই ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করব।

বুধবার (১৩ আগস্ট) বিকালে চন্দনাইশের উত্তর সাতকানিয়ার কালিয়াইশ গ্রামে আলহাজ জাফর আহমেদ চৌধুরী সড়ক এলাকায় এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক আতিকুর রহমান রুমন। প্রধান অতিথি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

অনুষ্ঠানে আবুল কাশেম তার বক্তৃতায় রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের ৩১ দফার কথা উল্লেখ করে আরো বলেন, পল্লী রেশন, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ, বেকার ভাতা, কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন, অবৈতনিক শিক্ষা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা, জনগণের ক্রয় ক্ষমতা বৃদ্ধি, শ্রমিকের ন্যায্য মজুরি, কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য, কৃষি উপকরণের মূল্য হ্রাস, কৃষক কার্ডের মাধ্যমে কৃষি ভর্তুকি, ফ্যামিলি কার্ডের মাধ্যমে সহায়তা প্রদানে দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে বিএনপি সরকার অবদান রাখবে।

তিনি আরও বলেন, অসহায় মুহূর্তে যারা জনগণের পাশে থাকে, তারাই জনগণের বন্ধু। জনগণের অধিকার আদায়ে এবং দেশ গঠনে বিএনপি নেতাকর্মীরা যেমন জীবনবাজি রেখে কাজ করেন, তেমনি দুর্যোগ-দুর্বিপাকে, সুখ-দুঃখে জনগণের পাশে থাকেন। তার প্রকৃত উদাহরন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি তো একজন মানবিক নেতা। জনগণের রায় নিয়ে বিএনপি সরকার পরিচালনার দায়িত্ব পেলে তিনি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ও জনকল্যাণে বৈপ্লবিক পরিবর্তন আনবেন। এজন্য তাঁর হাতকে শক্তিশালি করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি আরো বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সংগঠনটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির লায়ন হেলাল উদ্দিন, মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, রাজীব জাফর চৌধুরী, মুজিবুর রহমান, নূরুল আনোয়ার মিঠু, মোহাম্মদ আমিনুল ইসলাম, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক ফখরুল ইসলাম শাহীন, উত্তর সাতকানিয়া উপজেলা বিএনপির আবুল হোসেন, আমির হুসেইন মিষ্টি, জসিম ইলিয়াস বাবুল, হাফেজ বেলাল, নুরুল কবির নাসির, যুবদল নেতা আজম আলমগীর সবুর, সায়েম সোলাইমান বাবুল, শ্রমিকদল নেতা টায়ুব নবীন, ছাত্রদল নেতা আদনান ওমর ফারুক, আনিস রাকিব, ফখরুল ইসলাম শাহীন ও আরিয়ান ইসলাম প্রমুখ।

এদিন চন্দনাইশ হাশিমপুরের যুবদল নেতা মরহুম মোহাম্মদ ইউসুফের পরিবারকে অটোরিকশা প্রদান করা হয়। দুস্থ পরিবারের তিন বছর বয়সী শিশু মোহাম্মদ রাহান (হার্টে ছিদ্র) এবং এগারো বছর বয়সী শিশু মোহাম্মদ আরাফাতকে (থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত) চিকিৎসা সহায়তা দেওয়া হয়। এছাড়া চব্বিশের গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধা আজিজ নূরকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

পুলিশের জন্য ওভারটাইম ভাতা চালুর পরিকল্পনা সরকারের

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আজ স্বৈরাচারমুক্ত : আবুল কাশেম

আপডেট টাইম : ১২:৩৭:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫