সিরাজগঞ্জ , শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo অপপ্রচারের প্রতিবাদে শরীয়তপুর জেলা মহিলা দলের সংবাদ সম্মেলন Logo রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ। Logo পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের Logo শ্রমিক দলের ৫১ সদস্যের সম্মেলন প্রস্তুতি আহ্বায়ক কমিটি গঠন Logo সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান Logo গণভোটের রায় মানলে ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে সর্বশক্তি নিয়ে নামবে জামায়াত Logo গোপালগঞ্জের নিরাপত্তায় ২ ব্যাটালিয়ন বিজিবি মোতায়েন Logo আফগানিস্তানকে উড়িয়ে দিল বাংলাদেশ Logo সিআইডি অফিসে ককটেল বিস্ফোরণ: ছাত্রলীগ কর্মী আটক Logo সিরাজগঞ্জে প্রবীণ মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন রতুর বাড়িতে অগ্নিসংযোগ

‘থানার সামনে ককটেল ফাটানোর নির্দেশ দেন জসিম-জাহাঙ্গীর’

জসিম ও জাহাঙ্গীর নামে দুই ব্যক্তি তাকে জোর করে রাজধানীর রূপনগর থানার সামনে ককটেল বিস্ফোরণ ঘটাতে পাঠিয়েছিলেন বলে জিজ্ঞাসাবাদে পুলিশকে চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন এ ঘটনায় গ্রেফতার আশরাফুল ইসলাম। তাদের নির্দেশ অমান্য করলে অসুস্থ মায়ের কাছ থেকে টাকা আদায় এবং তাকে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

সেই ভয়ে তিনি ককটেল বিস্ফোরণ ঘটাতে গিয়ে ধরা পড়েন বলেও জানান।

গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে আশরাফুল আরও জানান, তার মা কিছুদিন আগে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন।

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালে চিকিৎসা শেষে সম্প্রতি তাকে বাসায় নেওয়া হয়েছে। মায়ের অসুস্থতাকে পুঁজি করে জসিম ও জাহাঙ্গীর তাকে ভয়ভীতি দেখিয়ে ককটেল বিস্ফোরণ ঘটাতে বাধ্য করেন বলেও দাবি করেন তিনি।
 
আশরাফুলের ভাষ্য, ‘আমারে জোরপূর্বক জাহাঙ্গীর ও জসিম ককটেল দিয়েছেন, তারা কইছে ককটেল রূপনগর থানার সামনে মারতে। যদি না মারি, আমার আম্মা অসুস্থ, বিছানায় পড়ে আছে।

তারা আমার আম্মারে গিয়া কইছে আমারে পুলিশে ধরায় দেবে, আম্মার থেকে টাকা খাইবো। জাহাঙ্গীর ও জসিম এই কথা কইয়া আমারে জোর করে পাঠিয়েছে। ওদের ভয়ে আমি এখানে আইয়া ককটেল ফাটাইতে গিয়া ধরা খাইছি। জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে আশরাফুল নিজেকে একজন পাঠাও চালক হিসেবেও পরিচয় দিয়েছেন।’

সোমবার (৯ নভেম্বর) ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, রূপনগর থানার সামনে ককটেল নিক্ষেপের সময়  আশরাফুলকে গ্রেফতার করা হয়। তিনি বলেন, জসিম ও জাহাঙ্গীরের সংশ্লিষ্টতার বিষয়টি বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে, রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনায় তিনজনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেফতার ব্যক্তিরা হলেন- মো. রেজাউল করিম (৪২), সোহেল রানা (৩৩) ও নাজমুস সাদ (৩৩)। তাদের মধ্যে একজনের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়ায়, একজনের রাজশাহীতে এবং অপরজনের নাটোরে।

ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বলেন, গ্রেফতার তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা কোন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত, কোথা থেকে এসেছেন এবং কার নির্দেশনায় ককটেল নিক্ষেপ করেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। ককটেল নিক্ষেপের সময় তারা যাদের কথা বলেছেন, তাদেরও শনাক্তের চেষ্টা চলছে। এ নিয়ে তদন্ত চলছে। তদন্তের স্বার্থে আপাতত বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। তদন্ত শেষে বিষয়টি জানানো হবে।

এদিকে, সোমবার (৯ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগর এলাকায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ৫৪১ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ককটেল নিক্ষেপের সময় হাতেনাতে গ্রেফতার হওয়া ব্যক্তিরাও রয়েছেন।

জনতার কণ্ঠ/জেডএইচ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অপপ্রচারের প্রতিবাদে শরীয়তপুর জেলা মহিলা দলের সংবাদ সম্মেলন

‘থানার সামনে ককটেল ফাটানোর নির্দেশ দেন জসিম-জাহাঙ্গীর’

আপডেট টাইম : ০১:৩০:০১ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬