সিরাজগঞ্জ , রবিবার, ১০ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বিশ্বকাপের উদ্বোধনী রাতে সুরের জাদু ছড়াবেন বাংলাদেশের সঞ্জয় Logo মুক্তির পথে আইভী, আপিলেও মিলল জামিন Logo ঈদের আগে হিলিতে মশলার দাম কমায় স্বস্তিতে ক্রেতারা  Logo নিকলীতে মাদকবিরোধী অভিযানে আটক স্বামী-স্ত্রী Logo বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ৭৬তম জন্মদিন আজ Logo আইনজীবী আলিফ হত্যা মামলা: চিন্ময় দাশকে জামিন দেননি হাইকোর্ট Logo বিনামূল্যে বিদ্যুৎ ও মাদকমুক্ত তামিলনাড়ুর প্রতিশ্রুতি বিজয়ের Logo রায়গঞ্জে গরু চুরি রোধে ‘বাঁশ ব্যারিয়ার: ব্যতিক্রমী উদ্যোগে খামারিদের স্বস্তি  Logo কোটি টাকার হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার Logo রায়গঞ্জে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে ধানের অধিক ফলন নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সেনবাগ ছাত্রদলের একাধিক নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৯:৪৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • 114
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নোয়াখালীর সেনবাগ উপজেলায় ছাত্রদলের একাধিক নেতার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে কেন্দ্রীয় ছাত্রদল।
কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী, সেনবাগ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক শাকিল এবং সেনবাগ পৌর ছাত্রদলের সদস্য সচিব ওয়ালিদ আদনানকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সুলতান মাহমুদ ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতির পদ স্থগিত করা হয়েছে এবং কানকিরহাট ডিগ্রি কলেজ ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে।
কেন্দ্রীয় ছাত্রদলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের প্রেক্ষিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনের শৃঙ্খলা বজায় রাখা এবং ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড রোধের লক্ষ্যে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এছাড়া কেন্দ্রীয় ছাত্রদল নেতৃবৃন্দ সকল নেতাকর্মীকে দলীয় শৃঙ্খলা ও আদর্শ মেনে চলার আহ্বান জানিয়ে সতর্ক করেন, ভবিষ্যতে কেউ সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত হলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের উদ্বোধনী রাতে সুরের জাদু ছড়াবেন বাংলাদেশের সঞ্জয়

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সেনবাগ ছাত্রদলের একাধিক নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা

আপডেট টাইম : ০৯:৪৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬