সিরাজগঞ্জ , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সহযোগিতার আকুতি পরিবারের

দুই লাখ টাকার অভাবে বন্ধ পাঁচ মাসের শিশুর চিকিৎসা

অর্থাভাবে জন্মগত হৃদরোগে আক্রান্ত পাঁচ মাস বয়সী শিশু আব্রাহাম রহমানের চিকিৎসা করাতে পারছেন না তাঁর বাবা। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল গ্রামের রাজমিস্ত্রি আব্দুল হালিমের সন্তানের অপারেশনের জন্য প্রয়োজন দুই লাখ টাকা। কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে সেই টাকা জোগাড় করতে পারছেন না তিনি। ফলে অনিশ্চয়তার মুখে পড়েছে শিশুটির চিকিৎসা।

পারিবারিক সূত্রে জানা গেছে, আব্রাহাম রহমান জন্মগতভাবে হৃদ্‌যন্ত্রে ছিদ্র নিয়ে জন্মগ্রহণ করেছে। বর্তমানে শিশুটি ঢাকার উত্তরা ১২ ও ১৩ নম্বর সেক্টরের রেডিকেল হাসপাতালের তৃতীয় তলায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ৩ নম্বর বেডে ভর্তি রয়েছে। সন্তানের চিকিৎসা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে পরিবারের সদস্যদের।

রাজমিস্ত্রির কাজ করে কোনোরকমে সংসার চালান আব্দুল হালিম। তাঁর পক্ষে একসঙ্গে দুই লাখ টাকা সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে। একদিকে সন্তানের অসুস্থতা, অন্যদিকে অর্থসংকট—সব মিলিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তিনি।

আব্দুল হালিম বলেন, “আমি রাজমিস্ত্রির কাজ করে সংসার চালাই। আমার সন্তানের চিকিৎসার জন্য দুই লাখ টাকা প্রয়োজন। কিন্তু এত টাকা জোগাড় করার সামর্থ্য আমার নেই। একজন বাবা হিসেবে সন্তানকে সুস্থ দেখতে চাই। সমাজের সামর্থ্যবান ও হৃদয়বান মানুষের কাছে আমার আকুল আবেদন, আপনারা আমার সন্তানের চিকিৎসার জন্য সহযোগিতা করুন।”

শিশুটির মামা সজীব মন্ডল বলেন, “হালিম মামা একজন অসচ্ছল মানুষ। টাকার অভাবে তাঁর সন্তানের চিকিৎসা করানো কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে শিশুটির চিকিৎসার জন্য সবার সহযোগিতা প্রয়োজন। আমরা সমাজের সামর্থ্যবান মানুষের প্রতি আহ্বান জানাই, তাঁরা যেন শিশুটির পাশে দাঁড়ান।”

প্রতিবেশী সুমন বলেন, “একটি শিশুর চিকিৎসা যেন শুধু অর্থের অভাবে থেমে না থাকে। হালিমের পরিবারের এই কঠিন সময়ে সবার এগিয়ে আসা প্রয়োজন। যার যতটুকু সামর্থ্য আছে, তা দিয়ে সহযোগিতা করলে শিশুটির চিকিৎসার ব্যবস্থা করা সহজ হবে। আমরা চাই, শিশুটি সুস্থ হয়ে পরিবারের কাছে ফিরে আসুক।”

এ অবস্থায় পাঁচ মাস বয়সী শিশু আব্রাহাম রহমানের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী ও বিভিন্ন মানবিক সংগঠনের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছে পরিবার ও প্রতিবেশীরা। সবার সম্মিলিত সহযোগিতায় শিশুটির চিকিৎসা নিশ্চিত হবে—এমন আশায় দিন গুনছে পরিবারটি।

শিশুটির চিকিৎসায় সহযোগিতা করতে যোগাযোগ:

মো. সজীব মন্ডল
মোবাইল: ০১৭৪১২৫৪১৮৫

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

সহযোগিতার আকুতি পরিবারের

দুই লাখ টাকার অভাবে বন্ধ পাঁচ মাসের শিশুর চিকিৎসা

আপডেট টাইম : ০৬:৫২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬