সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

দুধের কারখানায় বায়োগ্যাস প্লান্টে বিস্ফোরণ: দুইজন দগ্ধ

সিরাজগঞ্জের শাহজাদপুরে দুধের কারখানার বায়োগ্যাস প্ল্যান্ট বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার গাড়াদহ ইউনিয়নের দূর্গাদহ গ্রামে রূপ কুমার ঘোষের বায়োপ্লান্টে এ দুর্ঘটনা ঘটে। ভয়াবহ এ বিস্ফোরণে দুইজনের নব্বই শতাংশ পুড়ে গেঝে বলে জানিয়েছে চিকিৎসকরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্গাদহ গ্রামের রূপ কুমার ঘোষের দুধের কারখানার পাশে নির্মিত বায়োগ্যাস প্লান্টে অদক্ষ শ্রমিক দিয়ে কাজ করানোর সময় একজন সিগারেট ধরায়। সিগারেটের আগুন থকে সেখানে জমে থাকা গ্যাসে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন গুরুতর দগ্ধ হন। আহতরা হলেন, দুর্গাদহ গ্রামের মমিন(৩৫) ও লাল চাঁদ (৪৫)।

বিস্ফোরনের পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় পিপিডি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে রেফার করেন। দুইজনের শরীরের নব্বই শতাংশ দগ্ধ হয়েছে বলে চিকিৎসকরা জানান।

রূপ কুমার ঘোষ জানান, বায়োপ্লান্ট থেকে ওরা পাম্প দিয়ে পরিষ্কার করতে গিয়ে নীচে নেমে একজন সিগারেট জ্বালানোয় বিস্ফোরণ ঘটে।

শাহজাদপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, বিস্ফোরণের বিষয়টি আমাদের কেউ অবগত করেনি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বিস্তারিত জানার চেষ্টা করছি।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

দুধের কারখানায় বায়োগ্যাস প্লান্টে বিস্ফোরণ: দুইজন দগ্ধ

আপডেট টাইম : ০৬:১৯:০৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬