সিরাজগঞ্জ , রবিবার, ১০ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::

দেড়দিনের তেল বিক্রি হচ্ছে মাত্র ২ ঘণ্টায়: সংসদে জ্বালানিমন্ত্রী

বিরোধী দলীয় সংসদ সদস্যের প্রশ্নের জবাব দিচ্ছেন জ্বালানিমন্ত্রী। ছবি সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক আছে। মানুষ আতঙ্কিত হয়ে বেশি তেল নেওয়ায় আগে দেড়দিনে যে তেল বিক্রি হতো, এখন তা ২ ঘণ্টায় বিক্রি হচ্ছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জ্বালানিমন্ত্রী বলেন, ‘যে পরিমাণ তেল দেওয়ার কথা, দেওয়া হচ্ছে কিন্তু ইরান ঘটনার পর, আগে যা দেড়দিনে বিক্রি হতো, এখন তা দুই ঘণ্টায় বিক্রি হয়। মানুষ আতঙ্কিত হয়ে, লাইন দিচ্ছে। তবে জ্বালানি নেই এটি সত্য নয়।’

বিদ্যুতের অপ্রয়োজনীয় খরচ বন্ধ রাখার আহ্বান জানান ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, ‘বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় সব বিপণীবিতানের বাইরে আলোকসজ্জা বন্ধ এবং এসি ২৫-এ রাখার নির্দেশনা দেওয়া আছে।’

এ সময় মজুত ও সরবরাহ স্বাভাবিক রাখতে বিভিন্ন দেশ থেকে তেল সংগ্রহ করা হচ্ছে বলেও জানান জ্বালানিমন্ত্রী।

তিনি বলেন, ইরান যুদ্ধের কারণে তেলের সংকট তৈরি হয়েছে, তারপরও বিভিন্ন দেশ থেকে তেল সংগ্রহ করে আনছে সরকার। রিফাইনারির জন্য তেল কেনা হয়েছে। এটা শেষ হওয়ার আগেই নতুন চালান চলে আসবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

‘সোজা গুলি করার’ ওপেন নির্দেশনা দিয়ে রেখেছিল শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

দেড়দিনের তেল বিক্রি হচ্ছে মাত্র ২ ঘণ্টায়: সংসদে জ্বালানিমন্ত্রী

আপডেট টাইম : ০৭:২৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬