মনিরুজ্জামান মনির ধুনট ( বগুড়া) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
বগুড়ার ধুনট উপজেলা প্রশাসন আয়োজিত তারুণ্যের উৎসব-২০২৫ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। (০৬ অক্টোবর) সোমবার দুপুরে উপজেলা চত্বর অনুরণন মুক্তমঞ্চ।
উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে সাংস্কৃতিক প্রতিযোগিতা উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি খায়রুজ্জামান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ছামিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল্লাহ আল কাফী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আফতাব উদ্দিন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আবুল মনছুর পাশা, ধুনট পুরাতন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মনিরুজ্জামান মনির, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার আব্দুস সবুর,আবু রুশাদ মতিন, বিশ্ব হরিগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জান্নাতুল ফেরদৌস সুমি।
বাসন কুমার শীল প্রমূখ।

রিপোর্টার: 



















