সিরাজগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

নড়িয়ায় পদ্মায় ৩০৫ বোতল ভারতীয় হুইস্কিসহ দুইজন আটক, বাল্কহেড জব্দ

শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৩০৫ বোতল ভারতীয় হুইস্কিসহ রফিক (৪৮) ও উজ্জ্বল (৪২) নামে দুই ব্যক্তিকে আটক করেছে নৌ পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ‘এমভি তাসলিমা’ নামের একটি বাল্কহেড জব্দ করা হয়।

শনিবার (৩ অক্টোবর) দুপুর ১টার দিকে নড়িয়া উপজেলার সুরেশ্বর লঞ্চঘাটসংলগ্ন পদ্মা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। আটক দুজনই পটুয়াখালী জেলার বাসিন্দা।

নৌ পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সুরেশ্বর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল পদ্মা নদীতে অভিযান চালায়। এ সময় সুরেশ্বর লঞ্চঘাটসংলগ্ন এলাকায় ‘এমভি তাসলিমা’ নামের বাল্কহেডে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে বাল্কহেড থেকে ৩০৫ বোতল ভারতীয় ‘ব্ল্যাক হুইস্কি’ উদ্ধার করা হয়। পরে মাদক পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে রফিক ও উজ্জ্বলকে আটক করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত বাল্কহেডটি জব্দ করা হয়।

আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

সুরেশ্বর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। নৌপথে মাদক পরিবহন রোধ ও নৌপথ নিরাপদ রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

নড়িয়ায় পদ্মায় ৩০৫ বোতল ভারতীয় হুইস্কিসহ দুইজন আটক, বাল্কহেড জব্দ

আপডেট টাইম : ০৪:৫১:২৮ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬