দেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট চ্যানেল নাগরিক টেলিভিশনে সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি (দক্ষিণ) হিসেবে নিয়োগ পেয়েছেন মো: সুজন সরকার।
মঙ্গলবার (৫ মে) দুপুরে নাগরিক টিভির (জাদু মিডিয়া লি:) কার্যালয়ে সিরাজগঞ্জ প্রতিনিধি হিসেবে সুজন সরকারকে নিয়োগপত্র হাতে তুলে দেন টেলিভিশনটির মানব সম্পদ ও প্রশাসন বিভাগের ব্যবস্থাপক সুনন্দ চক্রবর্তী। সুজন সরকার ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক মানব জমিন ও দৈনিক সংবাদ প্রতিদিন, অনলাইন বার্তা ২৪. কম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে সুনামের সাথে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন।
সুজন সরকার সিরাজগঞ্জ থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক যমুনা প্রবাহ পত্রিকায় দীর্ঘ ১৮ বছর যাবত বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি পত্রিকাটির বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়াও তিনি জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার সিরাজগঞ্জের বিজ্ঞাপন প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। নতুন কর্মস্থল নাগরিক টেলিভিশনে পেশাগত দায়িত্ব পালনে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

রিপোর্টার: 



















