মোঃ মামুনুর রশীদ নাটোর প্রতিনিধি । জনতার কণ্ঠ.কম
নাটোরে এডাবের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শহরের হাফরাস্তা এলাকায় সাথী এনজিও কার্যালয়ের সভা কক্ষে বার্ষিক সাধারন সভার আয়োজন করা হয়। সংগঠনের জেলা সভাপতি মোহাম্মদ শিবলী সাদিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা পিয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন এডাব কেন্দ্রীয় কার্যালয়ের পরিচালক (কর্মসূচি) কাউসার আহমেদ কনক, শাপলা এনজিওর নির্বাহী পরিচালক এ জেড এম আশরাফুজ্জামান, পিএসকেস এর নির্বাহী পরিচালক রোকসানা লিপি, রোসা এনজিওর নির্বাহী পরিচালক আকবর আলি, কসমস এনজিওর নির্বাহী পরিচালক মেহেনাজ মালা, লাস্টার এনজিওর নির্বাহী পরিচালক লায়লা আঞ্জুমান বানু, বিডিএসসি এনজিওর নির্বাহী পরিচালক মজিবর রহমান মজনু, সাথী এনজিওর ম্যানেজার লুৎফা ইয়াসমিন,তেবাড়িয়া দু:স্থ্য মহিলা সংস্থার সভানেত্রী ফাতেমা খাতুন মনি প্রমুখ।

রিপোর্টার: 



















