সিরাজগঞ্জ , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ৩ মামলায় সাজাপ্রাপ্ত, ১১ ওয়ারেন্ট: নওগাঁর রনি ঢাকায় গ্রেপ্তার Logo সাজার ভয়ে তিন বছর পালিয়ে বেড়ানো আসামি গ্রেপ্তার Logo বেলকুচি শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা Logo ইউপি ভোট: রাজনৈতিক দল-ইসির সংলাপ ২৯-৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর Logo নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি Logo ডিএম খালী ইউনিয়নের উন্নয়নে আবারও রফিকুল ইসলাম সরদারকে চেয়ারম্যান হিসেবে পেতে চান এলাকাবাসী Logo এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর Logo চুলের রং নিয়ে প্রশ্ন করায় চটলেন নেইমার Logo বাঁকখালী ঘাটে জাহাজ ছাড়ার অনিশ্চয়তা, দুর্ভোগে পর্যটক Logo কোটালীপাড়ায় আওয়ামী লীগের মিছিলে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নিখোঁজ ছাত্রীর সন্ধানে মাদ্রাসায় গিয়ে হামলা, আহত ১০

ঢাকার সাভারে নিখোঁজ এক শিক্ষার্থীর খোঁজে মাদ্রাসায় গিয়ে হামলার শিকার হয়েছেন তার পরিবারের সদস্যরা। এ সময় সাংবাদিকসহ অন্তত ১০ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে মাদ্রাসার শিক্ষার্থীদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে সাভারের হেমায়েতপুরের যাদুরচর এলাকার আয়েশা সিদ্দিকা রাযি বালিকা মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পরিবারের সদস্যদের অভিযোগ, গত ১১ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে ওই মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মারিয়া আক্তার লিমা নিখোঁজ হয়। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপরও মেয়ের সন্ধান না পেয়ে বৃহস্পতিবার তার বাবা-মা ও আত্মীয়স্বজন মাদ্রাসায় যান। সেখানে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। এ সময় ঘটনার ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিকদেরও মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে।

নিখোঁজ শিক্ষার্থীর বাবা নুরুল ইসলাম বলেন, ‘মেয়ে নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারের সদস্যরা চরম আতঙ্কের মধ্যে রয়েছেন। মেয়েকে খুঁজে পেতে আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি।’

মাদ্রাসার অধ্যক্ষ আলী আকবর কাসেমী বলেন, ‘সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, ‘বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সাংবাদিকদের ওপর হামলার ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।’

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

৩ মামলায় সাজাপ্রাপ্ত, ১১ ওয়ারেন্ট: নওগাঁর রনি ঢাকায় গ্রেপ্তার

নিখোঁজ ছাত্রীর সন্ধানে মাদ্রাসায় গিয়ে হামলা, আহত ১০

আপডেট টাইম : ০৭:২৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬