নিজস্ব সম্পদ থাকা সত্ত্বেও বিদেশ থেকে জ্বালানি আমদানি করার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন জ্বালানি ও বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
মঙ্গলবার (১২ মে) দুপুরে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি পরিদর্শন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এই মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, ‘আমরা জনগণের ভোটে নির্বাচিত সরকার। প্রধানমন্ত্রী মনে করেন, এটি জনগণের সরকার। তাই দেশের জনগণের যে সম্পদ রয়েছে, সেই সম্পদ জনগণের কল্যাণে ব্যবহার করতে হবে। দেশে নিজস্ব সম্পদ থাকা সত্ত্বেও কেন আমরা বিদেশ থেকে জ্বালানি আমদানি করবো?’
তিনি অভিযোগ করেন, গত ১৭ বছরে ‘ফ্যাসিস্ট সরকার’ দেশীয় সম্পদকে অবহেলা করে বিদেশি জ্বালানি আমদানিনির্ভর ব্যবস্থা গড়ে তুলেছিল। এতে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র, বড়পুকুরিয়া কয়লাখনি এবং মধ্যপাড়া পাথরখনি জনকল্যাণে যথাযথ গুরুত্ব পায়নি বলেও মন্তব্য করেন তিনি।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘নিজেদের সম্পদ থাকতে বিদেশি সম্পদ আমদানি নয়।’
বর্তমান সরকার দেশীয় জ্বালানি সম্পদ আহরণে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত ও সম্মতি নিয়ে সরকার কাজ করছে।
এর আগে মন্ত্রী বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ও মধ্যপাড়া পাথরখনির কর্মকর্তাদের সঙ্গে পৃথক সভা করেন।
সভায় উপস্থিত ছিলেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া, সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, সৈয়দ জাহাঙ্গীর আলম এবং এ জেড এম রেজওয়ানুল হক।
সভা শেষে মন্ত্রী বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ও মধ্যপাড়া পাথরখনি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

আক্কেলপুরে ফসলি মাঠ থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
- জয়পুরহাট প্রতিনিধি।জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৭:৫৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় ফসলি মাঠ থেকে হাত-পা বাঁধা ও মাটিচাপা দেওয়া অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মে) দুপুর ১২টার দিকে উপজেলার তিলকপুর ইউনিয়নের নওজর গ্রামের নিশ্চিন্তা মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মাঠের ভেতরে মাটিচাপা অবস্থায় একটি মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে জাতীয় জরুরি সেবা নম্বরে খবর দেওয়া হলে আক্কেলপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহতের পরনে লুঙ্গি এবং নীল ও ঘিয়া রঙের গেঞ্জি ছিল। তার হাত-পা রশি দিয়ে বাঁধা এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশের ধারণা, ২ থেকে ৩ দিন আগে তাকে হত্যা করে মরদেহ মাটিচাপা দিয়ে গুম করার চেষ্টা করা হয়েছে। নিহতের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর।
স্থানীয় বাসিন্দা আশরাফুল ইসলাম বলেন, “মাঠের মধ্যে মরদেহ পাওয়ার খবর শুনে আমরা ঘটনাস্থলে আসি। লোকটিকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছে।”
তিলকপুর ইউনিয়নের ইউপি সদস্য সেলিম রেজা বাদশা জানান, ঘটনার খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ভিড় জমায়। তবে এখন পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। এ ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ শাহীন রেজা জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। তিনি আরও বলেন, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।

রাজশাহীকে সবুজ ও আধুনিক নগরী গড়তে কাজ চলছে: রাসিক প্রশাসক রিটন
- সাকিবুল ইসলাম স্বাধীন, রাজশাহী প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৭:৪৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

কালাইয়ে ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক
- জয়পুরহাট প্রতিনিধি।জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৭:৩৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
জয়পুরহাটের কালাই উপজেলায় ২৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হতে যাচ্ছে আধুনিক ইনডোর স্টেডিয়াম। আজ মঙ্গলবার (১২ মে) দুপুরে উপজেলা চত্বরে এই স্টেডিয়ামের নির্মাণকাজের ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মোঃ মাসুদ রানা প্রধান।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক সংক্ষিপ্ত আলোচনায় জেলা পরিষদ প্রশাসক বলেন, “স্থানীয় ক্রীড়াঙ্গনকে চাঙ্গা করতে এবং যুবসমাজকে মাঠমুখী করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ২৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিতব্য এই ইনডোর স্টেডিয়ামটি কালাইয়ের খেলোয়াড়দের জন্য একটি আধুনিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।” তিনি নির্ধারিত সময়ের মধ্যে স্বচ্ছতার সাথে কাজ শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান এবং কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরা।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সার্ভেয়ার শ্রী তন্ময় কুন্ডুসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। জয়পুরহাট জেলা পরিষদের তত্ত্বাবধানে ও বাস্তবায়নে এই প্রকল্পটি পরিচালিত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এমপির পরিদর্শনের পর গজারিয়ায় খালের অবৈধ বাঁধ অপসারণ
- গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৭:২৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার একটি খালের স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত করে নির্মিত অবৈধ বাঁধ অপসারণ করেছে অভিযুক্ত একটি কোম্পানি।
স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন ঘটনাস্থল পরিদর্শন করার পর কোম্পানিটি বাঁধ অপসারণে উদ্যোগ নেয়।
মঙ্গলবার (১২ মে) দুপুরে উপজেলার বাউশিয়া বড়কান্দী এলাকায় মেঘনা নদীর সংযোগ গাদি কাটা খালের ওপর নির্মিত মাটির বাঁধ এস্কেভেটর মেশিন দিয়ে অপসারণ করতে দেখা যায়। এ সময় খালের দুই পাশে ফেলে রাখা মাটির স্তূপ সরিয়ে পানি প্রবাহ স্বাভাবিক করার কাজও চলতে থাকে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে খালের পানি প্রবাহ বন্ধ থাকায় আশপাশের কৃষিজমি ও গ্রামে জলাবদ্ধতার আশঙ্কা তৈরি হয়েছিল।
স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক বলেন, “খালটি এলাকার কৃষকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাঁধ দেওয়ার কারণে পানি চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। এমপি সাহেব আসার পর দ্রুত ব্যবস্থা নেওয়ায় আমরা স্বস্তি পেয়েছি।”
আরেক বাসিন্দা মো. সাইফুল ইসলাম বলেন, “অনেকদিন ধরে আমরা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ছিলাম। খাল দখল ও পানি প্রবাহ বন্ধ হলে কৃষকরা ক্ষতির মুখে পড়ে। এখন বাঁধ সরানোয় পানি স্বাভাবিকভাবে চলাচল করতে পারবে।”
এ বিষয়ে সাহারা ট্রেডিং লিমিটেড এর প্রজেক্ট ম্যানেজার আলী আহম্মদ জানান, এটি স্থায়ী কোনো বাঁধ নয় বরং শ্রমিকদের চলাচলের সুবিধার জন্য অস্থায়ীভাবে নির্মিত হয়েছিল। তিনি বলেন, বর্তমানে তা অপসারণ করা হচ্ছে এবং সেখানে একটি ব্রিজ নির্মাণের পরিকল্পনা রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান জানান, খালের স্বাভাবিক পানি প্রবাহ যাতে বাধাগ্রস্ত না হয় সে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বিষয়টি নজরদারিতে আনা হয়েছে।
এ বিষয়ে সংসদ সদস্য কামরুজ্জামান রতন বলেন, “খাল, কৃষিজমি কিংবা সরকারি জায়গা দখল করে কেউ অবৈধ স্থাপনা নির্মাণ করতে পারবে না। স্থানীয়দের অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। জনগণের স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।”

শাহজাদপুরে ব্র্যাক সিড এন্ড এগ্রো এন্টারপ্রাইজের কর্মশালা অনুষ্ঠিত
- মুহাম্মদ নজরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম।
- আপডেট টাইম : ০৬:৫৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
শাহজাদপুরে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে ডিলার ও রিটেইলারদের নিয়ে উত্তম কৃষি চর্চায় টেকসই, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ মে) উপজেলার মশিপুর গোধুলি বেলা কমিউনিটি সেন্টারে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

হাজী মো: আতাহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক কৃষিবিদ মো: আনোয়ার সাদাত।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো : আব্দুল্লাহ আল মামুন, ব্র্যাক সিডের হেড অব সেলস কৃষিবিদ মো: এম এ মনসুর লিওন, সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার ( হাইব্রিড ধান) কৃষিবিদ মো: হাবিবুর রহমান, মানিক রাহা, মো ফেরদৌস আলম প্রমুখ।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন কৃষি বিদ মধুসূদন কুমার মন্ডল। এসময় উল্লাপাড়া টেরিটোরির ১০০ জন বীজ ব্যবসায়ীদের সক্রিয় অংশগ্রহণে উপস্থিত সকল বীজ ব্যবসায়ীদের brac seed family গ্রুপে যুক্ত করে দেওয়া হয়।
অনুষ্ঠান শেষে গত আমন মৌসুমে পুরস্কারপ্রাপ্ত ডিলার এরং রিটেলারদের পুরস্কার দেওয়া হয় ।
ব্র্যাক সিডের গুণগত মানের বীজ নিয়ে বক্তারা আলোচনা করেন। সবাই প্রতিশ্রুতিবদ্ধ যে ব্র্যাক সিডের বীজ কৃষকদের মাঝে ছড়িয়ে দিবেন।

ঠাকুরগাঁওয়ের তাঁত শিল্পকে পুনরুজ্জীবিত করা হবে: ফখরুল কন্যা ড. শামারুহ মির্জা
- মামুনুর রশিদ মামুন, ঠাকুরগাঁও (রংপুর) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম।
- আপডেট টাইম : ০৬:৪৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

টাইগারদের টেস্ট জয়ে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও অভিনন্দন
- ক্রীড়া ডেস্ক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৬:৪৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১২ মে) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
এদিন ঢাকার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ১০৪ রানের জয় পায় টাইগাররা।
এর আগে পাকিস্তানের বিপক্ষে সবশেষ দুটি টেস্ট তাদের দেশেই জিতেছিল বাংলাদেশ; এবার জয় দেশের মাটিতে।
দলটির বিপক্ষে টানা তৃতীয় টেস্ট জয় টাইগারদের। মিরপুর টেস্টে ২৬৮ রানের টার্গেট দিয়েছিল বাংলাদেশ। কিন্তু পাকিস্তান গুটিয়ে যায় ১৬৩ রানে।

মাদক সংশ্লিষ্টতায় পুলিশের বিরুদ্ধে জিরো টলারেন্স: আইজিপি
- ন্যাশনাল ডেস্ক । জনতার কন্ঠ
- আপডেট টাইম : ০৬:৩৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, পুলিশবাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে তাকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
মঙ্গলবার (১২ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
আইজিপি বলেন, পুলিশের ভেতরে শৃঙ্খলা বজায় রাখা এবং জনআস্থা ধরে রাখার বিষয়ে বাহিনী সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। মাদকবিরোধী অবস্থানকে আরও কঠোর করা হয়েছে।
মো. আলী হোসেন ফকির বলেন, দেশের যুব সমাজ এবং ভবিষ্যতের জন্য বড় হুমকি হচ্ছে মাদক। এ চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে। তবে কোনো সদস্যের বিরুদ্ধে যদি মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, ইতোমধ্যে মাদক সংশ্লিষ্টতায় জড়িত কিছু পুলিশ সদস্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে বাহিনীর অবস্থান আরও স্পষ্ট হয়েছে।
আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ একটি ঐতিহ্যবাহী বাহিনী হিসেবে আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, পুরস্কারপ্রাপ্ত সদস্যদের এই অর্জন শুধু স্বীকৃতিই নয়, এটি তাদের দায়িত্ববোধ, পেশাদারিত্ব ও নেতৃত্বগুণেরও প্রতিফলন।
দেশের কল্যাণে আরও নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে আইজিপি বলেন, এসব সাফল্য ভবিষ্যতে অন্য সদস্যদের জন্য অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে।


ন্যাশনাল ডেস্ক । জনতার কন্ঠ 









































One thought on “নিজস্ব সম্পদ থাকা সত্ত্বেও জ্বালানি আমদানির প্রয়োজন নেই: জ্বালানি ও বিদ্যুৎমন্ত্রী”