সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

পরপর দুই ম্যাচে ভারতকে হারিয়ে নজির গড়ল আয়ারল্যান্ড

ভারতকে টানা দুই ম্যাচে হারিয়ে ইতিহাস গড়ল আয়ারল্যান্ড

প্রথম ১১ আন্তর্জাতিক ম্যাচে ভারতের বিপক্ষে জয়ের দেখা পায়নি আয়ারল্যান্ড। সেই দলই এবার টানা দুই ম্যাচ জিতে ২-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়ে নতুন ইতিহাস লিখেছে। বেলফাস্টে রুদ্ধশ্বাস দ্বিতীয় ম্যাচে মাত্র ১ রানের জয়ে সিরিজ নিশ্চিত করে আইরিশরা।

বেলফাস্টে অনুষ্ঠিত দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে আয়ারল্যান্ড ১৫৪ রান সংগ্রহ করে। জবাবে শেষ বল পর্যন্ত লড়াই করেও ভারত থামে ১৫৩ রানে। ফলে মাত্র ১ রানের রোমাঞ্চকর জয় তুলে নেয় স্বাগতিকরা।

ম্যাচের শুরু থেকেই চাপে পড়ে ভারত। প্রথম ওভারেই শূন্য রানে সাজঘরে ফেরেন দুই ওপেনার সাঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। পাওয়ার প্লের মধ্যেই ৪ উইকেট হারিয়ে সফরকারীরা বড় ধাক্কা খায়।

এরপর তিলক ভার্মা ৪৬ বলে ৫৫ রানের দারুণ একটি ইনিংস খেললেও অন্য ব্যাটারদের ব্যর্থতায় ম্যাচ বের করতে পারেনি ভারত। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ২০ রান। শেষ বলে ছক্কা এলেও জয় থেকে মাত্র ১ রান দূরেই থেমে যেতে হয় সফরকারীদের।

আয়ারল্যান্ডের জয়ের নায়ক ছিলেন ভারতের রাজস্থানে জন্ম নেওয়া জেয় মুন্ড্রা। ৩২ রানে ৩ উইকেট নিয়ে তিনি ম্যাচসেরা ও সিরিজসেরার পুরস্কার জেতেন। এছাড়া ম্যাট হলার্ডও ৩ উইকেট শিকার করেন।

এর আগে ব্যাট হাতে হ্যারি টেক্টর ৫৩ এবং বেন কালিৎজ ৩৭ রান করে আয়ারল্যান্ডকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেন।

উল্লেখ্য, এই হারের মধ্য দিয়ে ভারতের টানা ১৬টি টি-টোয়েন্টি সিরিজে অপরাজিত থাকার রেকর্ডও ভেঙে গেল।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

পরপর দুই ম্যাচে ভারতকে হারিয়ে নজির গড়ল আয়ারল্যান্ড

আপডেট টাইম : ০১:২১:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬