সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

পাকিস্তান সীমান্তে দুপক্ষের গোলাগুলি, ভারতীয় সেনা নিহত

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৪:৩২:২৩ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • 65

জনতার কন্ঠ ডেস্ক:

সীমান্তে ভারত-পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক ভারতীয় সেনা নিহত হয়েছেন। নয়াদিল্লির সামরিক সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ দাবি করেছে।

কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার জেরে দুদেশের সংঘাতের পর সম্প্রতি কথার লড়াইয়ে জড়িয়েছেন ভারত-পাকিস্তানের শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতারা। এরই মধ্যে এই ঘটনা ঘটল।

সরকারি সূত্রের বরাতে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, অপারেশন সিন্দুরের পর পাকিস্তানের পক্ষ থেকে এক বড় ধরনের উস্কানিমূলক ঘটে। জম্মু ও কাশ্মীরের উরি সেক্টরে পাকিস্তান সেনাবাহিনীর মদদপুষ্ট সন্ত্রাসীদের অনুপ্রবেশের পর নিয়ন্ত্রণ রেখার কাছে গোলাগুলি হয়। এতে এক সেনা নিহত হয়েছে।

ভারতীয় সেনাবাহিনীর সূত্র অনুসারে, মঙ্গলবার (১২ আগস্ট) রাতে অনুপ্রবেশকারীরা ভারতে প্রবেশের চেষ্টা করে। এটি নিয়মিত অনুপ্রবেশের প্রচেষ্টা থেকে আলাদা ছিল। কারণ, অনুপ্রবেশকারীরা পাকিস্তান সেনাবাহিনীর থেকে সহায়তা পেয়েছিল। এই ধরনের অনুপ্রবেশের প্রচেষ্টা সাধারণত পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম করে থাকে।

ভারতীয় সৈন্যরা অনুপ্রবেশের চেষ্টার প্রতিশোধ নেওয়ার জন্য একশন শুরু করলে বন্দুকযুদ্ধ শুরু হয় এবং একজন সৈনিক আহত হন। অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করা হয়। কিন্তু অনুপ্রবেশকারীরা খারাপ আবহাওয়ার সুযোগ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এই ঘটনার বিষয়ে সেনাবাহিনীর একটি আনুষ্ঠানিক বিবৃতির অপেক্ষা করছে ভারতীয় সংবাদমাধ্যম।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

পাকিস্তান সীমান্তে দুপক্ষের গোলাগুলি, ভারতীয় সেনা নিহত

আপডেট টাইম : ০৪:৩২:২৩ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫