সিরাজগঞ্জ , রবিবার, ১০ মে ২০২৬

পুকুরে ভাসছিল মানসিক ভারসাম্যহীন কৃষকের মরদেহ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি পুকুর থেকে তিন/চারদিন আগে মানসিক ভারসাম্য হারানো এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩০) নভেম্বর সকালে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের দমদমা এলাকায় একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত কৃষক দমদমা গ্রামের মৃত সেরাজুল ইসলাম তালুকদারের ছেলে মো. শহিদুল ইসলাম (৫৬)।

স্থানীয়রা জানায়, বছরখানেক আগে শহিদুলের স্ত্রী মারা গেছে। কয়েকদিন আগে মানসিক ভারসাম্য হারিয়ে এদিকে সেদিকে ঘোরাঘুরি করতেন কৃষক তিনি। রোববার সকালে দমদমা বাজারের কাছে পুকুরের নীচে তার ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী।

উল্লাপাড়া মডেল থানার ওসি মো. একরামুল হক জানান, খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার হাতে একটি ক্ষত রয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠোনোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের পর জানা যাবে এটি হত্যাকাণ্ড কিনা।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

পুকুরে ভাসছিল মানসিক ভারসাম্যহীন কৃষকের মরদেহ

আপডেট টাইম : ১২:৩৪:১৯ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫